বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

ER AC EU Ec ai ETO SAE দুই. এই ধরনের সম্বোধন মনে দুঃখ-যন্ত্রণা প্রকাশ করার জন্য হয়ে থাকে। যেমন মনে করুন, আপনি কোনো ব্যক্তিকে সতর্ক করে বলেছিলেন, এই বাগানে প্রবেশ করো না, তাতে প্রচুর সাপ আছে। তোমার দংশিত হওয়ার আশঙ্কা আছে। কিন্তু সেই ব্যক্তি আপনার কথা অমান্য করে বাগানে প্রবেশ করলো এবং সাপে দংশিত হয়ে মারা গেলো। তখন আপনি তার মৃতদেহের কাছে গেলেন এবং অনিচ্ছাকৃতভাবেই হঠাৎ বলে উঠলেন, আফসোস, আমি কি তোমাকে বলেছিলাম না যে বাগানে প্রবেশ করো না। তা না হলে সাপে কাটার আশঙ্কা আছে। অবশেষে তা-ই হলো । তিন, এ-জাতীয় সম্বোধনের সম্বোধিত ব্যক্তি আসলে সেই জীবিত মানুষেরাই হয়ে থাকে যারা মৃতদেহগুলোকে দেখছে। যাতে তারা উপদেশ লাভ করে এবং এ-ধরনের অবাধ্যাচরণ করতে সাহস না পায়। সম্প্রদায়ের ধ্বংস প্রাপ্তি এবং হ্যরত সালেহ আ.-এর অবস্থান এটা একটি এতিহাসিক প্রশ্ব যে, সামুদ সম্প্রদায় ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর হযরত সালেহ আ. ও তার অনুগামী ঈমানদার মানুষগণ কোথায় বসতি স্থাপন করলেন? নিশ্চিত ও নির্দিষ্টক্বপে এই জিজ্ঞাসার জবাব প্রদান করা প্রায় অসম্ভব । অবশ্য প্রবল ধারণা এই যে, তারা কওমের ধ্্বংসপ্রান্তির পর ফিলিস্তিন অঞ্চলে এসে বসতি স্থাপন করেন। কারণ, হিজর-এর নিকটবর্তী এ-স্থানটিই হিজর-এর মতো ছিলো, যা সবুজ ও সজীব ছিলো এবং গৃহপালিত পশুদের দানা-পানির জন্য উত্তম ছিলো। আর ফিলিস্তিন অঞ্চলে এ-স্থানটি সম্ভবত রামাল্লাহ হবে বা অন্যকোনো স্থান হবে। মুফাসসিরগণ এই জিজ্ঞাসার জবাবে কয়েকটি মত পোষণ করেন : ১। সালেহ আ. ও তার অনুসারীরা রামাল্লাহ নামক স্থানের কাছে বসতি স্থাপন করেছিলেন। তাফসির ইবনে খাযিনে এমনই উল্লেখ করা হয়েছে। ২। হাযরামাউতে গিয়ে বসবাস করেন। কেননা, ওটাই তাদের আদি ও আসল আবাসস্থল ছিলো। কারণ তা আহকাফেরই একটি অংশ । ওধানে একটি সমাধি আছে, যা হযরত সালেহ আ.-এর সমাধি বলে প্রসিদ্ধ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।