বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন -১ ৪ ১৬৭ যাইহোক, সেই তিনদিন পর প্রতিশ্রুত সময় এসে গেলো এবং রাতের বেলা এক বিকট ভয়ন্কর ধ্বনি এসে প্রত্যেকে যে-অবস্থায় তারা ছিলো সে অবস্থাতেই ধ্বংস করে দিলো। কুরআন মাজিদ এই ভয়ঙ্কর ধ্বংসাত্মক আওয়াজকে কোথাও '‘সায়িকাহ' বা বজ্রনিনাদঅলা বিদ্যুৎ, কোথাও ‘রাজফাহ' বা ভূকম্পন সৃষ্টিকারী বস্তু, কখনো ‘তাগিয়াহ' অর্থাৎ ভয়ঙ্কর নিনাদ আবার কখনো ‘সাইহাহ' বা চিৎকার নামে আখ্যায়িত করেছে। কারণ এই নামগুলো একই বস্তুর বিভিন্ন প্রকার বিশেষণের প্রেক্ষিতে প্রদান করা হয়েছে। যাতে মানুষ বুঝতে পারে আল্লাহ তাআলার সেই শাস্তির ভয়াবহতা কেমন বিভিন্ন প্রকারের ছিলো। তোমরা এমন একটি তাপ-উজ্ববল বিদ্যুতের কল্পনা করো যা বার বার কম্পনের সঙ্গে চলকে ওঠে, বস্রপাত করে ও গর্জন করে। আর একইভাবে আবারো চলকে ওঠে, কখনো পূর্ব দিকে, আবার কখনো পশ্চিম দিকে। আর যখন ব্রবিদ্যুৎ এইসব অবস্থার সঙ্গে বার বার চমকাতে, গর্জন করতে ও কম্পন করতে করতে এক ভয়াবহ ধ্বনির সঙ্গে কোনো স্থানে পতিত হয়, তখন সেই স্থান ও আশপাশের স্থানসমূহের অবস্থা কেমন হয়? এটা সেই শাস্তির তুলনায় একটি সাধারণ অনুমানমাত্র, যে-শাস্তি সামুদ সম্প্রদায়ের ওপর পতিত হয়েছিলো। সেই শাস্তি তাদেরকে ও তাদের বসতিসমূহকে ধ্বংস ও বরবাদ করে অবাধ্যাচারীদের অবাধ্যতা আর অহংকারীদের অহংকারের পরিণাম প্রকাশ করার জন্য ভবিষ্যৎ বংশধরদের জন্য একটি শিক্ষামূলক দৃষ্টান্ত রেখে গেছে। একদিকে সামুদ সম্প্রদায়ের ওপর এই শাস্তি পতিত হলো আর অপরদিকে হযরত সালেহ আ. ও তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা তার আশ্রয়ে নিয়ে নিলেন এবং তাদেরকে ওই শাস্তি থেকে সুরক্ষিত রাখসেন । হযরত সালেহ আ. দুঃখভারাক্রান্ত মন ও বিষণু চেহারা নিয়ে ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়কে সম্বোধন করে বললেন 5) Seed Og US SS Craly go ey SDL ou (54 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।