বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

হয়রত সালেহ আলাইহিস সালাম ৪ ১৬৬ আর উটনীটিকে &া 50 অর্থাৎ ‘তোমাদের জন্য নিদর্শন' হিসেবে আখ্যায়িত করে এটাও বলে দেয়া হলো যে, এই নিদর্শনটি নিজের মধ্যে বিশেষ কোনো গুরুত্ব বহন করছে। কিন্তু দুর্ভাগা সামুদ সম্প্রদায় বেশি সময় উটনীটিকে সহ্য করতে পারলো না। একদিন তারা চক্রান্ত করে কিদার বিন সালেফকে এব-ব্যাপারে প্রস্তুত করে ফেললো । সে প্রথমে উটনীটির ওপর আক্রমণ করবে আর অন্য লোকেরা তাকে সহযোগিতা করবে। এভাবে তারা উটনীটিকে হত্যা করে ফেললো । হযরত সালেহ আ. এই দুঃসংবাদ জানতে পেরে অশ্রুভরা চোখে তার সম্প্রদায়কে সম্বোধন করে বললেন, হে দুর্ভাগা কওম, শেষ পর্যন্ত তোমরা ধৈর্য ধরতে পারলে না। এখন আল্লাহর শাস্তির অপেক্ষায় থাকো । তিনদিন পর সেই অবধারিত শাস্তি আসবে এবং তোমাদের সবাইকে চিরকালের জন্য ধ্বংস করে দেবে। মাআনিতে লিখেছেন, সামুদ সম্প্রদায়ের প্রতি শান্তি আসার লক্ষণ আগের দিন ভোরবেলা থেকেই শুরু হয়ে গেলো । প্রথম দিন তাদের সবার চেহারা এমন ফ্যাকাশে বর্ণ ধারণ করলো, কোনো ভীতসন্তরস্ত ব্যক্তির প্রাথমিক অবস্থা যেমন হয়ে থাকে । দ্বিতীয় দিন তাদের সবার চেহারা লাল হয়ে যায়, যেনো তা ভীতসন্তরস্ত ব্যক্তির দ্বিতীয় পর্যায়ের অবস্থা । তৃতীয় দিন তাদের চেহারা কালো বর্ণের (কালিমাচ্ছনন) হয়ে পড়লো । এটা ভীতসন্তন্ত ব্যক্তির তৃতীয় স্তর, যার পরে কেবল মৃত্যুর স্তর অবশিষ্ট থাকে। তিনদিন পর্যন্ত আযাবের এই আলামতসমূহ যদিও তাদের চেহারাকে ফ্যাকাশে, লাল ও কালো বর্ণের বানিয়ে দিয়েছিলো, কিন্তু এই বৰ্ণগুলোর পর্যায়ক্রমিক বৈশিষ্ট্য পরিষ্কারভাবে এটা ব্যক্ত করছে যে, তারা মনে মনে হরযত সালেহ আ.-কে নবী বলে বিশ্বাস করতো. কেবল বিদ্বেষ ও শত্রুতাবশত তা অস্বীকার করতো । এখন যেহেতু তারা আল্লাহর আদেশের বিপরীত অপরাধ করে ফেলেছে এবং তার বিনিময়ে হযরত সালেহ আ.-এর মুখে ভয়াবহ শাস্তির সংবাদ শুনেছে, তাই তাদের চেহারায় ভয়ের স্বভাবগত বর্ণ ও চিত্র প্রকাশ পেতে লাগলো । যা মৃত্যুর দৃঢ় বিশ্বাস হওয়ার সময় ভীতসস্তরন্ত অপরাধী ও পাপাচারী ব্যক্তির মধ্য প্রকাশ পেয়ে থাকে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।