রাসুল সাল্লাল্লাছু আলাইহি ওয়া সাল্লাম এই সংবাদ জানতে পেরে পানি ফেলে দিতে এবং হাড়ি-পাতিল উল্টে দিয়ে আটাগুলো| নষ্ট করে ফেলার নির্দেশ দিলেন । তিনি বললেন, এই সেই জনপদ, যেখানে আল্তাহর আযাব নাযিল হয়েছিলো। তোমরা এখানে অবস্থান করো না এবং এখানকার কোনো বস্তু কাজে লাগিও না। তোমরা সামনে এগিয়ে গিয্ে শিবির স্থাপন করো । এমন না হয় যে, তোমরাও কোনো বিপদে আক্রান্ত হযে পড়ো। অন্য একটি রেওয়ায়েতে আছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সান্গাম বললেন, তোমরা হিজরের এই বসতিগুলোতে আল্লাহ তাআলার প্রতি ভীতি সঞ্চার করে অক্ষমতা ও বিনয়ের সঙ্গে রোদন করতে করতে প্রবেশ করো । অন্যথায় এসব বসতিতে প্রবেশই করো না। পাছে এমন না হয় যে তোমরাও নিজেদের অসতর্কতার কারণে আযাবের বিপদে আক্রান্ত হয়ে যাও । অন্য একটি রেওয়ায়েতে আছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেয়ো না। দেখো, হযরত সালেহ আ.-এর সম্প্রদায় নিদর্শন দাবি করেছিলো । নিদর্শনরূপে একটি উটনী প্রকাশিত হয়েছিলো। উটনীটি এখানে পাহাড়ের গুহা থেকে বের হয়ে নিজের পালার দিন পানাহার করে ওখানেই চলে যেতো । যেদিন তার পালা থাকতো, সেদিন সে সামুদ সম্প্রদায়ের লোকদেরকে নিজের দুধ দ্বারা প্ররিতৃপ্ত করতো ৷ কিন্তু সামুদ সম্প্রদায় অবশেষে অবাধ্যাচরণ করলো এবং উটনীটির পায়ের গোছা কেটে দিয়ে তাকে হত্যা করে ফেললো। তার ফল এই দাড়ালো যে, আন্তাহ তাদের ওপর বিকট ধ্বনির শাস্তি চাপিয়ে দিলেন। এই শাস্তির ফলে তারা নিজ নিজ ঘরেই মরে পড়ে থাকলো । কেবল আবু রিগাল নামের এক ব্যক্তি বেঁচে থাকলো। সে হারাম শরিফে গিয়েছিলো। কিউ যখনই সে হারামের সীমানা থেকে বাইরে বের হলো, সঙ্গে সঙ্গে শান্তির শিকারে পরিণত হলো । হাফিয ইবনে কাসির এই হাদিস তিনটিকে মুসনাদে আহমদ থেকে সনদের সঙ্গে উদ্ধৃত করে এগুলোকে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বলেছেন [তারিখে ইবনে কাসির, ১ম খণ্ড, পৃষ্ঠা ১৩৮-১৩৯] www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।