বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

দয়নত সালেহ আলাটতিস সালাম ও ১৬১ করে দেখাও । উটনীটি হবে গর্ভবতী এবং তৎক্ষণাৎ সে বাচ্চা সর করবে । হযরত সালেহ আ. আল্লাহর দরবারে দোয়া করালেন । সঙ্গে সঙ্গে সামানের পাহাড়টি থেকে অথবা পার্শ্ববর্তী নির্দিষ্ট পাপরটি থেকে একটি গর্ভবতী উটনী প্রকাশিত হলো এবং তৎক্ষণাৎ বাচ্চা প্রসব করলো। এই ঘটনা প্রত্যক্ষ করে নেতৃবৃন্দের মধ্যে জুন্দা বিন আমর সঙ্গে সঙ্গেই ইসলাম গ্রহণ করলো এবং অন্য নেতারাও জুন্দার অনুসরণে ইসলান গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করলো। কিন্তু তাদের প্রতিমাসমূহ ও মন্দিরগুলোর ঠাকুর যাওয়ার বিন আমর ও জুনাব এবং তাদের গণক রুবাব বিন সিফর ইসলাম গ্রহণে আগ্রহী নেতাদেরকে ইসলাম গ্রহণ থেকে বিরত রাখলো । এভাবে তারা অন্য সবাইকেও ইসলাম গ্রহণ করা থেকে বারণ করলো। তখন হযরত সালেহ আ. তার সম্প্রদায়ের লোকদেরকে সতর্ক করে বললেন, দেখো, তোমাদের দাবির পরিপ্রেক্ষিতেই এই নিদর্শন পাঠানো হয়েছে। আল্লাহ তাআলার ফয়সালা এই যে, কূপের পানি পান করার জন্য পালা নির্ধারিত হবে। একদিন ওই উটনীর আর একদিন তোমাদের এবং তোমাদের যাবতীয় চতুষ্পদ জত্তুর। কিন্তু সাবধান! ওই উটনী যেনো কোনো কষ্ট না পায়। যদি ওই উটনীকে কোনো কষ্ট দেয়া হয়, তবে তোমাদেরও কোনো কল্যাণ নেই । হযরত সালেহ আ.-এর সম্প্রদায় এই বিস্ময়কর মুজিযা দেখে ঈমান না আনলেও তাকে কষ্ট দেয়া থেকে বিরত থাকলো । কারণ তারা মনে মনে ওই উটনীটিকে আল্লাহর মুজিযা বলে স্বীকার করে নিয়েছিলো। তারপর এই নিয়মই চালু থাকলো যে, উটনীটির একদিন পানি পান করার পালা থাকতো এবং ওইদিন সম্প্রদায়ের সব মানুষ উটনীর দুধ থেকে উপকৃত হতো । দ্বিতীয় দিনে কওমের মানুষদের পালা থাকতো । ওই উটনীটি ও তার বাচ্চা নির্বিঘ্নে চারণভূমিগুলোতে চরে বেড়াতো এবং পরিতৃপ্ত লাভ করতো। কিন্তু ধীরে ধীরে এটাও তাদের মধ্যে বেধে যেতে লাগলো। তাদের পরস্পরের মধ্যে শলা-পরামর্শ চলতে লাগলো যে, ওই উটনীটিকে খতম করে দেয়া হোক। তাহলে পানি পানের পালার কাহিনির অবসান ঘটবে এবং আমরা ঝামেলামুক্ত হতে পারবো। কারণ আমাদের জন্তু-জানোয়ারগুলোর জন্য এবং আমাদের নিজেদের জন পালার শর্তটি নিতান্ত অসহনীয় । এই ধরনের শলা-পরামর্শ ও www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।