বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসূল কুরআন -১ ৪ ১৬১ [এ-প্রসঙ্গে কুরআন মাজিদ থেকে কেবল দুটি বিষয় প্রমাণিত হয়: একটি হলো. সামুদ সম্প্রদায় হযরত সালেহ আ.-এর কাছে একটি নিদর্শন (মুজিযা) চেয়েছিলো এবং হযরত সালেহ আ. উটনীাকে নিদর্শনরূপে পেশ করেছিলেন । দ্বিতীয় বিষয় এই যে, হযরত সালেহ আ. তার সম্প্রদায়কে এই নির্দেশ দিয়েছিলেন যে তারা যেনো উটনীর কোনো ক্ষতি না করে এবং তাদের ও উটনীর মধ্যে পানি পানের পালা নির্ধারণ করে নেয় এভাবে যে তাদের একদিন আর উটনীর একদিন । আর যদি তারা উটনীর কোনো ক্ষতি করে তাহলে এই উটনীই তাদের সম্প্রদায়ের ধ্বংসের নিদর্শন হবে। কিন্তু তারা উটনীটিকে হত্যা করলো, ফলে আল্লাহ তাআলার আযাবে তারা নিজেরাও ধ্বংস হয়ে গেলো। এই ঘটনা সম্পর্কে এর চেয়ে অতিরিক্ত যা-কিছু বর্ণিত হয়েছে তার ভিত্তি ওইসব হাদিসের রেওয়ায়েতের ওপর যেগুলো খবরে ওয়াহেদ হিসেবে বিবেচিত, অথবা বাইবেলের বর্ণনা বা প্রাচীন ইতিহাসের বর্ণনার ওপর ৷ খবরে ওয়াহেদগুলো থেকে যে-বিবরণ পাওয়া যায়, মুহাদ্দিসগণের মতে হাদিস । এ-কারণে হাফিয ইমামুদিন বিন কাসির সুরা আ'রাফের তাফসিরে নাকাতুল্লাহ বা আল্লাহর উটনীর অস্তিত্বপ্রাপ্তি সম্পর্কিত রেওয়ায়েতগুলোকে হাদিস বর্ণনার সনদের ভিত্তিতে উদ্ধৃত করেন নি; বরং এতিহাসিক ঘটনারূপে লিপিবদ্ধ করেছেন। ঘটনার বিস্তারিত বিবরণ এই__সামুদ সম্প্রদায় হযরত সালেহ আ.-এর ধর্মপ্রচারে অতিষ্ঠ হয়ে পড়লে কওমের নেতৃস্থানীয় ব্যক্তিরা সম্প্রদায়ের সমস্ত লোকের সামনে হযরত সালেহ আ.-এর কাছে দাবি করলো যে, হে সালেহ, যদি তুমি সত্যসত্যই আল্লাহর প্রেরিত রাসুল হও, তাহলে আমাদের কোনো নিদর্শন দেখাও, যাতে আমরা তোমার সত্যতা বিশ্বাস করতে পারি। হযরত সালেহ আ. তখন বললেন, এমন যেনো না হয় সেই নিদর্শন আসার ওপর তোমরা অবিশ্বাসের ওপরই বাড়াবাড়ি আর অবাধ্যাচরণ করতে থাকো । সম্প্রদায়ের সেই নেতারা দৃঢ়তার সঙ্গে প্রতিশ্রুতি দিলো যে, নিদর্শন এলে আমরা তৎক্ষণাত ঈমান আনবো । হযরত সালেহ আ. তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কী ধরনের নিদর্শন চাও। তারা দাবি করলো-_ সামনের পাহাড় থেকে অথবা আমাদের বসতির এই পাথরটি থেকে, যা পাশেই রয়েছে, একটি একটি উটনী বের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।