বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

IFN) 044 0 of os U0 ‘তারা বললো, (মুসলমানগণ তখন বলতেন) তার প্রতি যে-বাণী অবতীর্ণ হয়েছে তাতে আমরা বিশ্বাসী ৷' (তার প্রতি যে-পয়গাম নাযিল হয়েছে নিঃসন্দেহে আমরা তাতে বিশ্বাস রাখি।) [সুরা আ'রাফ : ৭৫] মুসলমানদের এই জবাব শুনে সেই দাম্ভিক মাতবরেরা ক্রুদ্ধ হয়ে উঠতো এবং বলতো (16815) ) 0S 4 oT siiu |b ‘তোমরা যা বিশ্বাস করো আমরা তো তা প্রত্যাখ্যান করি।' (তোমরা যেসব বিষয়ে ঈমান এনেছো আমরা সেসব বিষয়কে অস্বীকার ও অবিশ্বাস করি ।) [সুরা আ'রাফ : ৭৬] যাইহোক, হযরত সালেহ আ.-এর দাম্ভিক ও অবাধ্যাচারী সম্প্রদায় তার নবীসুলভ আহ্বান ও উপদেশকে এমনি এমনি মেনে নিতে অস্বীকার করলো এবং আল্লাহর নিদর্শনের (মুজিযার) দাবি জানালো । তখন হযরত সালেহ আ. আল্লাহর দরবারে দোয়া করলেন। তার দোয়া কবুল হওয়ার পর তিনি নিজ সম্প্রদায়কে বললেন, তোমাদের দাবিকৃত নিদর্শন (মুজিযা) উটনীর আকারে এই যে উপস্থিত আছে দেখো । দেখো, যদি তোমরা এই উটনীকে কোনো ধরনের কষ্ট দাও, তাহলে এই উটনীই তোমাদের ধ্বংসের নিদর্শন বলে সাব্যস্ত হবে। আল্লাহ তাআলা তোমাদের ও উটনীর মধ্যে কূপের পানি পানের পালা নির্ধারণ করে দিয়েছেন; একদিন তোমাদের জন্য, আর একদিন উটনীর জন্য৷ সুতরাং, এর মধ্যে যেনো ব্যতিক্রম না হয়। কুরআন মাজিদ এটিকে !। ঁঙ (আল্লাহর উটনী) বলে আখ্যায়িত করেছে। যাতে তাদের লক্ষ থাকে যে, এমনি তো যাবতীয় সৃষ্টি আল্লাহর মালিকানাধীন, কিন্তু সামুদ সম্প্রদায় যেহেতু এটাকে আল্লাহর একটি নিদর্শনের আকারে দাবি করেছে, তাই এর বর্তমান বৈশিষ্ট্য ও মর্যাদা এটাকে নাকাতুল্লাহ বা আল্লাহর উটনী নামে ভূষিত করেছে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।