কাসাসুল কুরআন -১ ৫ ১৫৯ নদী এবং উত্তম চারণভূমির প্রাচুর্য ইত্যাদি পেতাম না। তুমি তোমার নিজেকে এবং তোমার অনুসারীবৃন্দকে দেখো এবং তাদের সঙ্কটময় ও দার্দ্র্যপূর্ণ অবস্থার প্রতি লক্ষ করো এবং বলো, আল্লাহর কাছে প্রিয়ভাজন ও গ্রহণযোগ্য কারা-_তোমরা না-কি আমরা? হযরত সালেহ আ. বলতেন, তোমরা তোমাদের সুখ-স্বাচ্ছন্দ্য এবং আনন্দময় জীবনযাপনের সাজসরঞ্জামের জন্য গর্ব করো না। আল্লাহ তাআলার সত্য রাসুল এবং তার সত্য ধর্মকে নিয়ে ঠাষ্রা-বিদ্বপ করো না । যদি তোমাদের গর্ব, অহংকার, ওঁদ্ধত্য ও বিরোধিত এ-অবস্থাতেই থাকে, তাহলে নিমিষের মধ্যে তোমাদের এ-সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপর তোমরা নিজেরাও থাকবে না এবং তোমাদের বিলাস-সামগ্রীও থাকবে না। নিঃসন্দেহে এর সবকিছুই আল্লাহর নেয়ামত ৷ কিন্তু বিষয় হলো এই, এসব নেয়ামত ভোগকারী আল্লাহর শোকর আদায় করবে এবং তার সামনে ইবাদতে মাথা নত করবে। আবার এগুলোই নিসঃসন্দেহে আযাব ও লানতের সামগ্রী__যদি সেগুলোকে গর্ব ও দস্ভের সঙ্গে গ্রহণ করা হয়। সুতরাং, এমন মনে করা নিতান্ত ভুল যে, আনন্দ ও সুখময় জীবনযাপনের প্রতিটি সামগ্রী আল্লাহর সন্তুষ্ট থাকারই ফল৷ সামুদ সম্প্রদায় এটা চিন্তা করে অস্থির ছিলো যে, আমাদের মধ্যকার একজন লোক আল্লাহর নবী হয় এবং সে আল্লাহর বিধি-বিধান শুনাতে শুরু করে__এটা কী করে সম্ভব! তাই তারা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে বলতো_ Ee FM ale J ‘আমাদের মধ্য থেকে কি তার ওপরই কুরআন নাযিল হলো?’ (আমরা বিদ্যমান থাকতেও কি এই লোকটি ওপর আল্লাহর নসিহতসমূহ নাযিল হলো?) [সুরা সাদ : আয়াত ৮] অর্থাৎ, মানুষকেই যদি নবী হিসেবে প্রেরণ করা হতো, তাহলে এর যোগ্য ছিলাম আমরা, সালেহ নয়। আবার কোনো কোনো সময় তারা সম্প্রদায়ের যেসব দুর্বল লোক মুসলমান হয়েছিলেন তাদের লক্ষ করে বলতো_ PEE (2191 5)4) 4) vw Ma ble of pif www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।