হয়, কিন্তু উদ্দেশ্য এবং ঘটনা হিসেবে একই বস্তু, যা উপদেশ ও নসিহতের উদ্দেশ্যে যথাস্থানে বিভিন্ন ভঙ্গিতে বর্ণিত হয়েছে। পবিত্র কুরআন এঁতিহাসিক ঘটনাবলিকে শুধু ঘটনা হিসেবে বর্ণনা করে না, যে-ঘটনাগুলো ইতিহাসের ধারায় সন্নিহিত হওয়া আবশ্যক; বরং কুরআনপাকের একমাত্র উদ্দেশ্য_এসব ঘটনা থেকে নিষিক্ত ফল ও পরিণতিকে হেদায়েত ও সুপথ লাভের উপদেশ ও উপকরণ হিসেবে পেশ করা এবং মানুষের জ্ঞান-বুদ্ধি ও বিবেকের কাছে এই নিবেদন করা যে, সে যেনো প্রকৃতি স্বাভাবিক নিয়ম-কানুনের ছাচে ঢালা এসব এতিহাসিক ঘটনার ফল ও পরিণতি থেকে শিক্ষা লাভ করে, ঈমান আনে এবং বিশ্বাস করে যে মহান আল্লাহর অস্তিত্ব অনশ্বীকার্য। আর তার অসীম কুদরতের হাতই বিশ্বজগতের যাবতীয় অস্তিত্বের ওপর কাজ করছে। আর সেসব ধর্মীয় বিধি-বিধান মেনে চলাতেই সফলতা ও মুক্তি এবং যাবতীয় উন্নতির রহস্য নিহিত রয়েছে। এর নামই সৃষ্টিগত ধর্ম বা ইসলাম । পবিত্র কুরআনের এটাও একটা অলৌকিক ক্ষমতা যে তা একই ঘটনাকে বিভিন্ন সুরায় তাদের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন অভিনব পদ্ধতিতে বর্ণনা করা সত্বেও মৌলিকতায় ও দৃঢ়তায় সামান্যতম ভিন্নতাও আসতে দেয় নি। কোথাও ঘটনার বিস্তারিত বিবরণ আছে, কোথাও রয়েছে সংক্ষিপ্ত বর্ণনা, কোনো স্থানে তার একটি দিকের বর্ণনা ছেড়ে দেয়া হলে অন্য জায়গায় সেই দিকটিকেই আরো উজ্জ্বল ও স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। এক স্থানে সেই ঘটনা থেকে আনন্দ ও প্রফুল্লতা এবং আস্বাদ ও সজীবতা সঞ্চারকারী ফল ও পরিণতি সৃষ্টি করা হয়েছে, ভয় ও আতঙ্কের ছবি অঙ্কন করা হয়েছে। বরং কোনো কোনো সময় সুখাস্বাদন ও দুঃখানুভব উভয় বিষয় পরিলক্ষিত হয়। কিন্তু উপদেশ ও নসিহতের এসব ভাণ্ডরের মধ্যেও মূল ঘটনার মৌলিকতায় ও দৃঢ়তায় সামান্য পরিবর্তন ঘটাও অসম্ভুব। কোনো সন্দেহ নেই, এটা আল্লাহপাকের কালামেরই শান ও বৈশিষ্ট্য এবং পবিত্র কুরআনের অলৌকিক শক্তি এবং তা বিপরীতধর্মী গুণাবলির অধিকারী মানবমণ্ডলীর ভাষিক অলঙ্কার ও বিশুদ্ধতার সর্বোচ্চ সাবলীলতারও উর্ধে । এ-বিষয়ে মহান আল্লাহ বলেন_ VAS BUS ad 3 dt pb als ip ON ‘J OTA ©7455 ul www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।