বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

বৈশিষ্ট্য বলে বিশ্বাস করেন, এ-ঘটনাটি সম্পর্কে তার কাছে কী জবাব আছেঃ? অতএব, প্রভূত জ্ঞান থাকা সত্বেও যখন আমাদের অক্ষমতার অবস্থা এ- রকমই, তখন কি আমাদের জন্য এটা শোভনীয় যে আমরা ইলমে একিন (ওহি)-এর বর্ণিত প্রকৃত সত্য অস্বীকার করি, কেবল এ-কারণে যে, আমাদের বিবেক-বুদ্ধি সাধারণ অবস্থাবলির পরিপ্রেক্ষিতে কারণ ব্যতীত কোনো পরিণতি বা ফল দেখতে অভ্যস্ত নয়? যাইহোক, এমন ব্যক্তিকে প্রথমে আল্লাহ তাআলা ও তারা গুণাবলি, বিশেষভাবে তার কুদরত নামক গুণটির ব্যাপারে আলোচনা করা আবশ্যক ৷ তারপর মুজিযা বিষয়ে আলোচনার সময় আসতে পারে। কিন্তু সেই আলোচনার জায়গা এটা নয়; বরং আকায়িদ শাস্ত্র । আল্লাহর উটনী মোটকথা, হযরত সালেহ আ. সামুদ সম্প্রদায়কে বার বার বুঝাতে থাকলেন, নসিহত করতে থাকলেন; কিন্তু তার নসিহত তার সম্প্রদায়ের ওপর কোনো ক্রিয়াই করলো না। বরং তাদের শত্রুতা ও বিরোধিতা উত্তরোত্তর বৃদ্ধিই পেতে থাকলো । তারা কোনোভাবেই মূতিপূজা থেকে বিরত হলো না । যদিও নগণ্য ও দুর্বল একটি দল ঈমান আনলো এবং মুসলমান হলো, কিন্তু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আগের মতোই মূর্তিপূজার ওপরই অটল থাকলো। তারা আল্লাহর দেয়া যাবতীয় সচ্ছলতা ও সুখশাস্তির কৃতজ্ঞতা করার পরিবর্তে নেয়ামত ও অনুগ্রহের নিজেদের অভ্যাসে পরিণত করে নিলো । তারা হযরত সালেহ আ.-কে ব্যঙ্গ-বিদ্বপ করে বলতো, হে সালেহ, যদি আমরা বাতিল উপাস্যদের পূজারী হতাম, আল্লাহ তাআলার সত] ধর্মকে অস্বীকার করতাম এবং তার পছন্দনীয় ও প্রিয় পদ্থার ওপর প্রতিষ্ঠিত না হতাম, তাহলে আজ আমাদের এই বিশ্তবৈভব, সবুজ-শ্যামল ও সজীব উদ্যানসমূহ, সোনা-রুপার প্রাচুর্য, সুউচ্চ জাকজমকপূর্ণ অট্টালিকাসমূহে * নন টাইমস । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।