কাসাসুল কুরআন -১ ৪ ১৫৭ সৃ্গি করে দিয়েছেন। সুতরাং, যে-ব্যক্তি এই আকিদায় বিশ্বাসি, তিনি সহজেই বুঝতে পারেন__আগুনের মধ্যে দহনশক্তি সৃষ্টিকারী তার জন্য কুদরতের সাধারণ নিয়ম এটাই রেখেছেন যে, যে-বস্তুই আগুনের সঙ্গে মিশবে, আগুন সেটাকে দঞ্ধ করে দেবে। কিন্তু বিবেক ও বুদ্ধির দিক থেকে এটা অসম্ভব নয় যে, সৃষ্টিকর্তা কোনো বিশেষ গুরুত্বপূর্ণ উদ্দেশ্য পূর্ণ করার জন্য আগুনের এই স্বভাবকে কোনো বিশেষ অবস্থায় দূর করে দেন এবং তা তার কুদরতি নিয়মের বিশেষ অবস্থা বা বিশেষ অভ্যাস বলে গণ্য হয়। কিন্তু যে-ব্যক্তি এই মূল বিষয়কেই স্বীকার করে না বা মেনে নেয় না এবং প্রতিটি বস্তুর বৈশিষ্ট্য ও স্বভাবকে ওই বস্তুর সত্তাগত স্বভাব ও বৈশিষ্ট্য বলে মানে-_অর্থাৎ কোনো অবস্থাতেই এবং কোনো সময়েই বস্তুর স্বভাব বা বৈশিষ্ট্য ওই বস্তু থেকে বিচ্ছিন্ন বা পৃথক হওয়া সম্ভব নয়, সেই ব্যক্তির কথা ভিন্ন । এই ব্যক্তির সঙ্গে প্রথমে একটি বিষয় চূড়ান্ত করে নিতে হবে। বিবেক ও বুদ্ধি কি এটা বিশ্বাস করতে পারে যে, যে-বস্তু তার অস্তি ত্বের ক্ষেত্রেই অপরের মুখাপেক্ষী তার কোনো বৈশিষ্ট্য বা গুণ কি সত্তাগত হতে পারে বা অবিচ্ছিন্ন থাকতে পারে? গতবছর লন্ডন ও আমেরিকায় খোদাবখশ কাশ্যিরি প্রজ্্বলিত আগুনের ভেতর দিয়ে হাঁটার বিষয়টি এভাবে দেখালেন যে তিনি নিজেও জ্বলন্ত আগুনের মধ্য দিয়ে হেঁটে গেলেন এবং আরো কয়েকজন ব্যক্তিকে তার সঙ্গে আগুনের ভেতর দিয়ে হাটিয়ে নিলেন। এরপর সমস্ত বিজ্ঞানী খোদাবখশ কাশ্মিরির শরীর নানাভাবে তন্ন তন্ন করে পরীক্ষা করে জানতে চাইলেন যে, হয়তো তার দেহ ফায়ারপ্রুফ বা অগ্নুনিরোধক, তাই আগুন তার দেহে কোনো ক্রিয়া করতে পারে নি। কিন্তু তাদের এই পরীক্ষা নিষ্ফল হলো। তারা স্বীকার করতে বাধ্য হলেন যে, খোদাবধশ কাশ্বুরি এবং অন্য যারা ভার সঙ্গে আগুনের ভেতর দিয়ে হেঁটে গিয়েছিলেন তাদের দেহ সাধারণ মানুষের দেহের চেয়ে কোনো অতিরিক্ত বস্তু বা বিশেষ অবস্থার অধিকারী নয়। অবশেষে তাদের অবাক বিস্ময়ের সঙ্গে স্বীকার করতে হলো তারা এর তত্ত্ব বুঝতে অক্ষম । এটা কীভাবে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।