বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

০০ যালাসুল বুদ্মসান -১:৩ ১৫৫ হবে, যেনো তার জীবনের কোনো একটি শাখা ক্রটিপূর্ণ এবং অভিযোগের মুখোমুখি হওয়ার যোগ্য না হয়। বরং তার গোটা জীবনের মধ্ো চারিত্রিক উৎকর্ষ, পাপকার্য থেকে পবিত্রতা এবং কথা ও কাজের সততা পূর্ণ মাত্রায় পাওয়া যেতে হবে। তারপর এমন ব্যক্তি যদি নবুওতের দাবি করেন এবং নিজের দাবির সত্যতা প্রমাণে যৌক্তিক ও জ্ঞানানুগ দলিল-প্রমাণ ছাড়াও আল্লাহর নিদর্শনসমূহ (মুজিযাসমূহ)ও পেশ করে, তবে নিঃসন্দেহে তিনি নবী এবং তার এই কাজ মুজিযা। ইতোপূর্বে বলা হয়েছে, মুজিযা প্রকৃতপক্ষে নবীর নিজের কাজ নয়; বরং তা আল্লাহ তাআলার কাজ, যা নবীর হাতে প্রকাশিত হয় এবং মুজিযা নামে আখ্যায়িত হয়। তা এই কারণে যে, নবী ও রাসুলগণ মানুষই হয়ে থাকেন। আর কোনো মানুষের সাধ্য নেই যে আল্লাহর সাধারণ বা বিশেষ নিময়-কানুনে হস্তক্ষেপ করে। এটা তো আল্লাহ তাআলার মর্জির ওপর নির্ভর করে যে, তিনি ইচ্ছা করলে এবং অবস্থা ও সময়ের চাহিদা অনুসারে নবী ও রাসুলের হাতে এমন কাজ প্রকাশ করে দেন, যা তার বিশেষ রীতিনীতির অন্তর্ভুক্ত হয়। আল্লাহ যদি না চান, তাহলে নবী ও রাসুলের পক্ষেও সে-ধরনের কাজ প্রকাশ করা সম্ভব হয় না। বদর যুদ্ধে যখন তিনশো তেরজন মুসলমানের বিরুদ্ধে যুদ্ধসরঞ্জাম ও অস্ত্রশব্রে সজ্জিত এক হাজার শত্র-সৈন্য আক্রমণ করলো তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের প্রতি এক মুষ্টি ধুলো নিক্ষেপ করলেন। যার ফলে প্রতিটি শত্র-সৈন্যের চোখে ধূলোকণা ঢুকে গেলো এবং তারা অস্থির হয়ে চোখ মুছতে লাগলো। এই ঘটনাকে কুরআন মাজিদ যে-সংক্ষিপ্ত আকারে ও মুজিযারূপে বর্ণনা করেছে তা আমাদের উপরিউক্ত দাবির শক্তিশালী ও অকাট্য প্রমাণ । 2 DA CD UD) Ly ‘(হে মুহাম্মদ,) তুমি নিক্ষেপ করো নি যখন তুমি নিক্ষেপ করেছো (সেই এক মুষ্টি ধুলি); বরং আল্লাহ নিক্ষেপ করেছেন ।' [সূরা আনফাল : আয়াড ১৭] চিন্তা করুন, এখানে নবীর এই কাজটিকে (যা তার হাতেই সম্পন্ন হয়েছিলো) কেমন বিচিত্ররূপে মুজিযা সাব্যস্ত করা হয়েছে। বলা হচ্ছে, হে নবী, একমুষ্টি ধুলো নিঃসন্দেহে আপনার হাতের মাধ্যমেই নিক্ষিপ্ত হয়েছিলো । কারণ তা আপনার হাতেই ছিলো। কিন্তু একমুষ্টি ধুলোর এই ক্রিয়া-_শক্র-সৈন্যদের সারিগুলো দূর-দূরাস্ত পর্যন্ত বিস্তৃত থাকা সত্বেও www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।