হযরত সালেহ আলাইহিস সালাম * ১৫৪ পরিভাষায় কুফর ও খোদাদ্রোহিতা বলে বিবেচিত হতে|। তারপরও এটা একান্ত সত্য কথা যে, উদীয়মান সূর্যের চেয়ে উজ্জ্বল যৌক্তিক ও কিতানি দলিল প্রমাণ থাকা সত্তেও সাধারণ শ্রেণির লোকদের প্রকৃতি ও স্বভাব অধিকাংশ ক্ষেত্রে হক ও সত্য বিষয়কে গ্রহণ করার জন্যও প্রমাণের চেরে অধিক এমনসব বিষয়ের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, যা বিবেক-বুদ্ধিকে বিচলিত ও মস্তিষ্ককে ভীতসন্তরন্ত করে তাদের সামনে প্রকাশ করে দেয় যে, নবুওতের দাবির সঙ্গে নবীর এই কাজটি আন্লাহপ্রদত্ত এমন এক শক্তি ধারণ করে যার মোকাবিলা করা মানবিক সাধ্যের বাইরে এবং তার প্রতিদ্বন্্িতার সামনে তারা অক্ষম ও অপারগ । আর তারা সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নেয় যে, নিঃসন্দেহে এই ব্যক্তি আল্লাহর সাহায্যপ্রাপ্ত হয়েছেন। এ-কারণে তিনি যা-কিছু বলেন আল্লাহর পক্ষ থেকেই বলেন। সুতরাং, এ-পর্যায়ে পৌছে যুক্তিবাদীদের এই উক্তি _মুজিযা নবুওতের দলিল নয়-_ সম্পূর্ণ ভ্রান্ত ও বাতিল। এতে আল্লাহর প্রতি মিথ্যা প্ৰতিপাদন করা হয়, যা কোনোভাবেই ঈমানের আলামত নয়। সারকথা হলো, যে-পর্যন্ত নবী-রাসুলগণ মুজিযা প্রদর্শন না করেন, নবী ও রাসুলের সত্যতা তার ওপর নির্ভরশীল নয়। কিন্তু যদি অবিশ্বাসী ও অস্বীকারকারীদের দাবি করার পর অথবা নবী নিজ থেকেই মুজিযা প্রদর্শন করেন, তবে সে-মুজিযা নিঃসন্দেহে নবুওতের দলিল হবে। মুজিযাকে অবিশ্বাস করা সত্য ও বাস্তবকে অবিশ্বাস করা এবং কুফর ও খোদাদ্ৰোহিতা বলে আখ্যায়িত হবে। সুতরাং, প্রত্যেক বিশেষ ও সাধারণ মানুষের জন্য এই বিশ্বাস রাখা জরুরি যে, নবী ও রাসুলগণ থেকে যেসব মুজিযা দলিল-প্রমাণের ভিত্তিতে নিশ্চিত ও অকাট্য বলে প্রমাণিত হয়েছে সেগুলোর প্রতি ঈমান আনবে এবং সেগুলোর অস্তিত্ব ও সত্যতা স্বীকার করবে। তা এ-কারণে যে, এসব মুজিয়ার কোনো একটিকে অস্বীকার করা প্রকৃতপক্ষে ইসলামকে অস্বীকার করা। অবশ্য এ-সত্যটিও ভুলে যাওয়া উচিত নয় যে, কোনো বাক্তি থেকে এ- ধরনের অস্বাভাবিক ও অলৌকিক কার্য সংঘটিত হওয়ার নাম মুজিযা নয় এবং শুধু এ-ধরনের কাজ প্রকাশ করলেই সে নবী হতে পারে না। কেননা, নবী ও রাসুলের জন্য সর্বপ্রথম আবশ্যক বিষয় এই যে, তার গোটা জীবন এমনভাবে যাচাই ও নিরীক্ষার কষ্টিপাথরে নিরীক্ষিত হতে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।