বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

রাসুলের সত্যায়নের জন্য কখনো নিজ থেকেই কখনো বা কওমমের দাবি করার পর এমন নিদর্শনসমূহ নাযিল করেছেন যা ননী ও রাসুলগণের সত্যায়নের কারণ হয়েছে এবং মুজিযা নামে আখ্যায়িত হয়েছে। কিন্তু সেই নিদর্শন ও মুজিযা প্রত্যক্ষ করার পরও কওন যখন অস্বীকার ও মিথ্যা প্রতিপাদন ত্যাগ করে নি এবং শক্রুতা ও বিরোধিতাবশত অবিশ্বাসের ওপরই অটল থাকে, আল্লাহ তাআলার আযাব এসে তাদেরকে ধ্বংস ও মূলোৎপাটন করে দেয়। আর তাদেরই ঘটনাবলিকে ভবিষ্যতে আগমনকারী সম্প্রদায়ের জন্য শিক্ষা ও উপদেশের উপকরণ বানিয়ে দেয় । আল্লাহ তাআলা বলেন_ LD EU pele 5 Un) WG CAS SE SA LU WS IU ad 530 906 Gly oh SY ‘তোমার প্রতিপালক জনপদসমূহকে ধ্বংস করেন না ওগুলোর কেন্দ্রে তার আয়াত আবৃত্তি করার জন্য রাসুল প্রেরণ না করে এবং আমি জনপদসমূহ তখনই ধ্বংস করি যখন তার বাসিন্দারা জুলুম করে।' [সুরা কাসাস : আয়াত ৫৯] মুজিযার স্বরূপ অক্ষম ও অপারগ করে দেয় এমন বস্তুকে অভিধানে মুজিযা বলা হয়। আর ইসলামি পরিভাষায় তা এমন কর্মের নাম, যা নবীর মাধ্যমে কোনো কারণ ছাড়াই অস্তিত্ব লাভ করে। সাধারণ কথাবর্তায় একে “খারকে আদত’ অর্থাৎ অস্বাভাবিক বা অলৌকিক কর্মও বলা হয়। এ-কারণে এখানে এই প্রশ্ন উথথাপিত হয় যে, আল্লাহ তাআলার নীতি (যাকে প্রাকৃতিক স্বাভাবিক নিয়মও বলা হয়) ভঙ্গ হওয়া কি সম্ভব? অন্যকথায় এ-প্রশ্রটি এভাবে ব্যক্ত করা যেতে পারে যে আল্লাহর নিয়ম-কানুনে পরিবর্তন ঘটা কি সম্ভব হতে পারে? I এই প্রশ্রের জবাব এই : মুজিযা শব্দটিকে 'খারকে আদত' অর্থাৎ অস্বাভাবিক বা অলৌকিক কর্ম বলা হয়-_এই অভিব্যক্তি ভুল। কারণ আল্লাহ তাআলার কুদরতের কানুন বা প্রকৃতিক রহস্যসমূহ দুই ভাগে বিভক্ত । সাধারণ অভ্যাস ও বিশেষ অভ্যাস সাধারণ অভ্যাস বলতে কুদরতের ওইসব কানুন উদ্দেশ্য যা কার্যকারণ ও উপকরণের শৃ্খলে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।