_ কাসাসুল কৃরআন -১ ৪ ১৪৭ উত্তরে ভারা দুই দলে বিভক্ত হয়েছেন। একদল বলেন, সামুদ ইহুদিদের একটি সম্প্রদায় ছিলো । তারা ফিলিস্তিনে প্রবেশ করে নি; বরং এখানেই বসতি স্থাপন করেছিলো । কিন্তু এই বক্তব্য কেবল তথ্যবহির্ভৃত নয়; বরং ইড়ান্তভাবে ভ্রান্তিপূর্ণ । কেননা, সকল ইতিহাসবেত্তা এ-বিষয়ে একনত্য পোষণ করেন যে, হযরত মুসা আ. বনি ইসরাইলকে নিয়ে মিসর থেকে বের হওয়ার অনেক আগেই সামুদ সম্প্রদায়ের বসতিগুলো ধ্বংস ও হেজেমজে গিয়েছিলো এবং তাদের মূলোৎপাটিত করে দেয়া হয়েছিলো। তা ছাড়া কুরআন মাজিদও স্পষ্ট বর্ণনা করছে যে, যখন মুসা আ.-কে ফেরআউন ও তার সম্প্রদায় অবিশ্বাস করলো, তখন ফেরআউনেরই বংশধরদের মধ্য থেকে একজন মুমিন ব্যক্তি তার সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করেছিলেন এই কথা বলে---“তোমাদের এই মিথ্যা-প্রতিপাদনের পরিণাম কখনো যেনো এমন না হয় যা তোমাদের পূর্বে হ্যরত নুহ আ.- এর সম্প্রদায়, আদ ও সামুদ এবং তাদের পরবর্তী সম্প্রদায়গুলোর তাদের নবীদেরকে অস্বীকার ও মিথ্যা প্রতিপাদনের কারণে হয়েছিলো। প্রাচ্যবিদদের দ্বিতীয় দল বলেন, এরা (সামুদ সম্প্রদায়) আমালিকা সম্প্রদায়ের একটি শাখা ছিলো এবং ফোরাত নদীর পশ্চিম তীরের বসতি ত্যাগ করে এখানে বসতি স্থাপন করেছিলো। তাদের মধ্যে কারো কারো ধারণা, এরা আমালিকা সম্প্রদায়ের একটি দল, যাদেরকে মিসরের বাদশাহ আহমাস মিসর থেকে বের করে দিয়েছিলেন। তারা মিসরে অবস্থানকালে পাথর কেটে গৃহনির্মাণ শিল্পে দক্ষতা অর্জন করেছিলো। এ-কারণে তারা হিজরে গিয়ে পাহাড় ও পাথর কেটে ভনুপায় খালাদসরূহ হং করে এবং রায় হিত নিয়ত বিরাট বিরাট অক্টালিকা নির্মাণ করলো। কিন্তু আমরা আদ সম্প্রদায়ের ঘটনায় এ-কথা প্রমাণ করে এসেছি যে, আদ ও সামুদ উভয় সম্প্রদায়ই সামের বংশধরভুক্ত । আর এটাও প্রয়াণ করেছি যে, আরববাসীগণ কেবল ইহুদিদের ভুল অনুসরণের কারণে এদেরকে আমালিকা সম্প্রদায়ভুক্ত বলে ফেলে, অথচ এই বংশের সঙ্গে আমলিক বিন উদের কোনোই সম্পর্ক পাওয়া যায় না। সুতরাং, এ- ধরনের বক্তব্য ঠিক নয়। এসব মতের বিপরীতে প্রকৃত তত্ত্বজ্ঞানীদের মত এই যে, সামুদ সম্প্রদায় হযরত হুদ আ.-এর সময়ে ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়েরই অবশিষ্ট ব্যক্তিবর্গ, www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।