fc যা ; SHG hse এই বংশপরম্পরা থেকে এটাও পরিচ্ধার হায়ে যায় যে, সে-সম্প্রদায়কে হযরত সালেহ আ. যার একজন সদসা সামুদ বলা হয় এ-কারণে যে, সেই সম্প্রদায়ের আদি পুরুষের নাম সামুদ এবং এই সম্প্রদায় বা গোত্র তার সঙ্গে সম্পর্কযুক্ত । সামুদ থেকে হযরত নুহ আ. পর্যন্ত বংশপরম্পরা সম্পর্কে দুই ধরনের মত রয়েছে: ১. সামুদ বিন আমির বিন ইরাম বিন সাম বিন নুহ আ.; ২. সামুদ বিন আদ বিন আওস বিন ইরাম বিন সাম বিন নুহ আ. ৷ সালাবি দ্বিতীয় মতটিকে প্রবল মনে করেন।'** যাইহোক, বিভিন্ন রেওয়ায়েতের একমত্যে এ-কথা প্রমাণিত হয় যে সামুদ সম্প্রদায়ও সামের বংশধরগণের একটি শাখা এবং সম্ভবত, বরং নিশ্চিতরূপেই বলা যায়, এঁরাই সেসব লোক যারা ১ম আদ সম্প্রদায় ধ্বংস হওয়ার সময় হযরত হুদ আ.-এর সঙ্গে রক্ষা পেয়েছিলেন এবং এই বংশই দ্বিতীয় আদ নামে পরিচিত। আর সন্দেহাতীতভাবে এই সম্প্রদায়ই ‘আরবে বায়িদা' (ধ্বংসপ্রাপ্ত আরব বংশ)-এর অন্তর্গত । সামুদ সম্প্রদায়ের বসতিসমূহ সামুদ সম্প্রদায় কোথায় বসবাস করতো এবং পৃথিবীর কোনা অংশে তারা ছড়িয়েছিলো__এ-সম্পর্কে মীমাংসিত বক্তব্য এই যে, তাদের বসতিগুলো হিজর নামক স্থানে অবস্থিত ছিলো। হিজায ও সিরিয়ার মধ্যস্থলে ‘ওয়াদিউল কোরা’ পর্যন্ত যে-প্রান্তরটি দেখা যায়, এ-সবই তাদের আবাসস্থল ছিলো। বর্তমানে তা 'ফাজ্জুন নাকাহ' (&এ। (৬) নামে প্রসিদ্ধ । সামুদ সম্প্রদায়ের বসতিগুলোর ধ্বংসাবশেষ এবং তার চিহ্নসমূহ আজো বিদ্যমান। এ-যুগেও কোনো কোনো মিসরীয় তত্বজ্ঞানী এগুলো স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন। তাদের বক্তব্য হলো, তারা এমন একটি বাড়িতে প্রবেশ করেছেন যাকে ‘শাহি হাবিলি' বা রাজকীয় প্রাসাদ বলা হতো । এই প্রাসাদে অনেকগুলো কক্ষ আছে এবং প্রাসাদের সংলগ্ন অনেক বড় একটি হাউজ আছে এবং গোটা বাড়িটি পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে। * কুল মাআনি, ৯ম খণ্ড, পৃষ্ঠা ১২৪ । কাসাসুল কুরআন (১ম) - ১০ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।