বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন মাজিদে হযরত সালেহ আ.-এর উল্লেখ কুরআন মাজিদের মোট আট জায়গায় হযরত সালেহ আ.- উল্লেখ করা হয়েছে। নিম্নবর্ণিত সংখ্যাগুলো তার সত্যায়ন করছে৷ নাম সুরা সুরার নাম আয়াত ৭ সুরা আ'রাফ ৭৩, ৭৫, ৭৭ ১১ সুরা হুদ ৬১, ৬২, ৬৬, ৮৯ ২৬. সুরা শুআরা ১৪২ হযরত সালেহ আ. যে-সম্প্রদায়ে জন্মঘহণ করেন তার নাম সামুদ। কুরআন মাজিদের নয়টি সুরায় সামুদের উল্লেখ করা হয়েছে। যথা : সুরা আরাফ, সুরা হুদ, সুরা হিজর, সুরা সুরা নামল, সুরা হা-মীম আস- সাজদা, সুরা আন-নাজম, সুরা আল-কামার, সুরা আল-হাককাহ, সুরা আশ-শামস । হযরত সালেহ আ. ও সামুদের বংশ-পরিচয় বংশতত্ববজ্ঞান সম্পর্কিত উলামায়ে কেরামকে সামুদ সম্প্রদায়ের নবী হযরত সালেহ আ.-এর বংশ-পরিচয়ের বর্ণনা বিভিন্ন মতের অনুসারী দেখা যাচ্ছে । বিখ্যাত হাফেজে হাদিস ইমাম বাগাবি রহ. হযরত সালেহ আ.-এর বংশ-পরিচয় বর্ণনা করেছেন এভাবে : সালেহ বিন উবাইদ বিন আসিফ বিন মাশিহ বিন উবাইদ বিন হাদির বিন সামুদ। আর বিখ্যাত তাবেয়ি ওহাব বিন মুনাব্বিহ রহ. যা উল্লেখ করেছেন তা নিম্নরূপ : সালেহ বিন উবাইদ বিন জাবির বিন সামুদ ৷” যদিও ইমাম বাগাবি রহ, সময়ের হিসেবে ওহাবের চেয়ে অনেক পরবর্তীকালের মানুষ এবং ওহাব বিন মুনাব্বিহ তাওরাতের অনেক বড় আলেম, তারপরও বাগাবি হযরত সালেহ থেকে সামুদ পর্যন্ত যে-শৃঙ্খলা জুড়েছেন, বংশতত্তুজ্ঞান সম্পর্কিত আলেমদের কাছে তা এতিহাসিক দিক থেকে প্রবল ও সত্যসংলগন । *” তাফসিরে ইবনে কাসির, সুরা আ'রাফ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।