এ-কারণেই পবিত্র কুরআন মাজিদ মানবজাতি-সংক্রান্ত ইতিবাচক ও মহত্ব ঘোষণা করেছে এবং বলেছে যে সমুদয় সৃষ্টির সৃষ্টার উদ্ভাবন ও সৃষ্িশক্তির মধ্যে মানব-সৃষ্টি সর্বোত্তম গঠনের মর্যাদা রাখে। এ-কারণেই মানুষ যাবতীয় সৃষ্টির তুলনায় অধিক মর্যাদা ও শ্রেষ্ঠত্বের অধিকারী । আর নিঃসন্দেহে সে নিজের সুন্দরগঠন ও সর্বোচ্চ মর্যাদাবান হওয়ার যোগ্যতার পরিপ্রেক্ষিতে আল্লাহপাকের সেই আমানতের ভার বহনকারী হয়ে আল্লাহ তাআলার প্রতিনিধির পদে অধিষ্ঠিত থাকার অধিকারী । আর যখন তার মধ্যে এসবকিছু নিহিত রয়েছে, তাহলে তার অস্তিত্বকে এমনি লক্ষ্যহীন নিষ্ফলর্ূপে পরিহার করা কিভাবে সম্ভব হতে পারে? এ- ব্যাপারে আল্লাহপাক ঘোষণা করেছেন (Ld 5) SL BS Of OLIN CS ‘মানুষ কি ভেবেছে যে তাদেরকে এমনি-এমনি (উদ্দেশ্যবিহীনভাবে) ছেড়ে দেয়া হবে?’ {সুরা কিয়ামাহ : আয়াত ৩৬] আর এটা জরুরি যে, বিবেক ও বুদ্ধিবিশিষ্ট এই আকৃতিকে গোটা প্রদান করা এবং মন্দ থেকে দূরে থাকা ও ভালোকে অবলম্বন করার বিধি-বিধানের ভারার্পিত ও দায়িত্বপ্রাপ্ত বানানো ৷ যেমন, আল্লাহ তাআলা বলেন Sh ls > JS hil ‘তিনি প্রত্যেক বস্তুকে তার আকৃতি দান করেছেন, তারপর পথনির্দেশ করেছেন ।' [সুরা তোয়া-হা : আয়াত ৫০] Ad un “আর আমি তাকে দুটি পথ দেখিয়েছি ।' [সুরা বালাদ: আয়াত ১০] সারকথা, এই অস্তিত্বই-_যাকে মানুষ নামে আখ্যায়িত করা হয়েছে, পবিত্র কুরআনের উপদেশ ও আহ্বান, নির্দেশাবলি ও নিষেধাজ্ঞাসমূহ, পথনির্দেশ ও হেদায়েতের লক্ষ্যস্থল এবং দুনিয়া ও আখেরাতের কেন্দ্ৰস্থল । আর এ-কারণেই পবিত্র কুরআন আদিমানবের সৃষ্টির অবস্থা www.eelm.weebly.com
— Page 14 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.