হযরত হুদ আলাইহিস সালাম ৪ ১২১৮ EE eis Ta প্রতীক্ষা করছি ।' [সুরা আ'রাফ : আয়াত ৭১] টি সারকথা, কওযম়ে হৃদ (আদ সম্প্রদায়)-এর সীমাহীন ইতরানি ও বিদ্রোহ এবং তাদের নবীর শিক্ষার প্রতি বাড়াবাড়ি রকমের শত্রুতা ও বিরোধিতা যখন চরম পর্যায়ে পৌছলো, তখন এসব অপকর্মের প্রতিফল-নীতি ও কমফলের কানুন কার্যকরী করার সময় এসে গেলো এবং আল্তাহ তাআলার আত্মমর্যাদায় আঘাত লাগলো। আল্লাহ তাআলার শাস্তি সর্বপ্রথম দুর্ভিক্ষের আকার ধারণ করে আত্মপ্রকাশ করলো। আদ সম্প্রদায় ভীষণ ঘাবড়ে গেলো। অস্থির হয়ে পড়লো। তারা খুবই অপারগ ও দুর্বলচিত্ত হয়ে পড়লো। তখন নিজের জাতির প্রতি সমবেদনার আবেগ হযরত হুদ আ.-কে আবারো উৎসাহিত করলো। তিনি নিরাশ হওয়ার পরও আরো একবার তার জাতিকে বুঝালেন যে সত্যের পথ অবলম্বন করো, আল্লাহর পথে ফিরে এসো, আমার উপদেশ ও নসিহতের প্রতি বিশ্বাস স্থাপন করো। আর এটাই তোমাদের মুক্তির একমাত্র পথ-_ দুনিয়াতেও এবং আখেরাতেও। অন্যথায় তোমাদের পরিতাপ করতে হবে। কিন্তু তার দুর্ভাগা জাতির ওপর এই উপদেশের কোনো ক্ৰিয়াই হলো না; বরং তাদের ক্রোধ ও বিরোধ আরো বহুগুণে বেড়ে গেলো। তখন ভয়ঙ্কর আযাব এসে তাদের ঘিরে ফেললো। একনাগাড়ে আটদিন ও সাতরাত প্রচণ্ড বেগে ঝরা বয়ে গেলো । আদ সম্প্রদায়কে এবং তাদের গোটা বসতিকে ওলটপালট করে দিলো। শক্তিশালী ও সুঠাম আকৃতির মানুষগুলো-_যারা নিজেদের দৈহিক শক্তিমত্তার গর্বে চরম অবাধ্যাচরণে মত্ত ছিলো__এমন অসাড় ও অনভূতিহীন অবস্থায় দৃষ্ট হলো, যেমন প্রচণ্ড ঝড়ে স্থূলকায় গাছগুলো নিষ্প্রাণ হয়ে আছড়ে পড়ে থাকে। মোটকথা, তাদেরকে অস্তিত্বের জগৎ থেকে মুছে ফেলা হলো। যেনো তারা ভবিষ্যতের বংশধরগণের জনা শিক্ষামূলক উদাহরণ হয়ে থাকে। দুনিয়া ও আখেরাতের অভিশাপ ও শান্তি তাদের ওপর চাপিয়ে দেয়া হলো। তারা এই শাস্তিরই উপযুক্ত ছিলো।£” ** মুফাস্সিরগণ আদ সম্প্রদায়ের ধ্বংসপ্রাপ্ত লোকদের সংখ্যা তিন থেকে চার হা । উল্লেখ করেছেন। রুহুল মাআনি ও অন্যান্য তাফসিরে এ-সংখ্যাই উল্লেখ বর কিন্তু কুরআন মাজিদে তাদের ক্ষমতা ও দাপট এবং জাঁকজমকপূর্ণ রাজত্বের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।