বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

হযরত হুদ আলাইহিস সালাম *$ ১২৬ তাদের আচার-আচরণ, চরিত্র ও অভ্যাস সম্পর্কে অবগত থাকেন। তিনি তাদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞাত থাকেন এবং তাদের সঙ্গেই জীবনযাপন করতে থাকেন। এমন ব্যক্তির সঙ্গেই সম্প্রদায়ের মানুষদের মনের মিল হতে পারে। এমন ব্যক্তিই তাদের জন্য সত্যিকারের পথপ্রদর্শক ও ম্নৃহপরায়ণ হতে পারেন। আদ সম্প্রদায় এসব কথা শুনে বিস্ময় ও অস্থিরতায় পতিত হলো । তারা বুঝতেই পারলো এক আল্লাহর ইবাদতের অর্থ কী। তারা চিন্তিত ও ক্রোধান্বিত হলো এই ভেবে__ কীভাবে আমরা আমাদের পূর্বপুরুষদের প্রথা প্রতিমাপূজা ত্যাগ করবো? এটা তো আমাদের ও আমাদের পূর্বপুরুষদের চরম অপমান । তারা আরো ক্রুদ্ধ হয়ে উঠলো যে কেনো তাদেরকে কাফের ও মুশরিক বলা হয়। তারা তো কেবল তাদের প্রতিমাগুলোকে আল্লাহর দরবারে সুপারিশকারী বলে বিশ্বাস করে। তারা ধারণা করে, হযরত হুদ আ.-এর কথা মেনে নেয়ায় আমাদের উপাস্যসমূহ এবং আমাদের পূর্বপুরুষদের অপমান ও লাঞ্ছনা ছাড়া আর কিছুই নেই; উপাস্যগুলোকে তো আমরা বড় খোদার সামনে আমাদের জন্য সুপারিশকারী ও মুক্তির উপায় বলে বিশ্বাস করি। আর এ-জন্যই আমরা ওইসব চিত্র ও প্রতিমার পূজা করি যাতে তারা এই পূজায় সন্তুষ্ট হয়ে আমাদের জন্য সুপাশির করে এবং এশ্বরিক শাস্তি থেকে আমাদের মুক্তি দেয় । অবশেষে তারা আগুনের শিখার মতো জ্বলে উঠলো এবং হযরত হুদ আ.-এর প্রতি ক্রুদ্ধ হয়ে বলতে লাগলো, তুমি আমাদেরকে আল্লাহর শান্তির হুমকি দিচ্ছো এবং আমাদেরকে তার ভীতি প্রদর্শন করছো এই বলে (Ll By) ahh 0g OL er শোলা ‘আমি তোমাদের জন্য আশঙ্কা করি মহাদিবসের শাস্তির ।' (ভীষণ দিনের শান্তি আগমনের আশঙ্কা করছি, পাছে তোমরা তার উপযুক্ত না হয়ে যাও ৷) [সুরা শুআরা : আয়াত ১৩৫] সুতরাং হে হুদ, এখন আমরা তোমার ওই নিত্যদিনের উপদেশ-নসিহত শুনতে পারি না। এখন আমরা এমন স্নেহপরায়ণ উপদেষ্টার উপদেশ থেকে বিরত থাকলাম । যদি তুমি প্রকৃতপক্ষেই তোমার বক্তব্যে সত্যবাদী www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।