বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

এ তত সালাত ১২১ করো যিনি তোমাদেরকে এই নিয়ামত দান করেছেন। তিনি নুহ আ.এর সম্প্রদায় ধ্বংস হওয়ার পর তোমাদেরকে জমিনের মালিক ও অধিপতি বানিয়েছেন। উত্তম জীবিকা, নিশ্চিন্তা ও প্রফুল্রতা এবং সচ্ছলতা দান করেছেন। সুতরাং, তার অনুগ্রহসমূহ ভুলে যেয়ো না এবং নিজেদের হাতে-গড়া প্রতিমাগুলোর উপাসনা করা থেকে বিরত থাকো। প্রতিমাগুলো তোমাদের কোনো উপকারও করতে পারে না এবং তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। জীবন ও মৃত্যু এবং উপকার ও অপকার একমাত্র আল্লাহ তাআলারই হাতে । হে আমার কওযম, মানলাম তোমরা দীর্ঘকালব্যাপী আল্লাহর নাফরমানি ও অবাধ্যাচরণে লিপ্ত রয়েছো ; কিন্তু আজো যদি তওবা করে নাও এবং ওইসব অবাধ্যাচরণ ও নাফরমানি থেকে বিরত হও, তাহলে আল্লাহর দয়া ও অনুগ্রহ খুবই বিস্তৃত ও ব্যাপক এবং তওবার দরজা এখনো বন্ধ হয় নি। তোমরা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। তোমরা তার প্রতি অনুগত হয়ে যাও, তিনি তোমাদের ক্ষমা করে দেবেন। তাকওয়া ও পবিত্রতার জীবন অবলম্বন করো, তিনি তোমাদেরকে বহুগুণে উন্নতি দান করবেন। বেশির থেকে বেশি মর্যাদা দান করবেন। ধনে ও মানে তোমাদেরকে খুব সমৃদ্ধ করে দেবেন।” হযরত হুদ আ. দীনের দাওয়াত ও সত্যের পয়গাম পৌছানোর পাশাপাশি বারবার এটাও বলছিলেন যে এ-জন্য আমি তোমাদের কাছে কোনো ধরনের প্রতিদান বা বিনিময় চাই না। তার ইচ্ছাও আমার নেই । আমার প্রতিদান ও পারিশ্রমিক একমাত্র আল্লাহর হাতে । সম্পদের চাহিদা এবং ধন-সম্পদের লোভ থেকে নবীর জীবন পবিত্র । কেউ-ই এই অপবাদ দিতে পারবে না যে নবী সম্পদ অর্জনের জন্য এটা করছেন, ওটা করছেন বা তিনি ক্ষমতা ও দাপট অর্জনের জন্য এটা-সেটা করছেন অপ্ৰা সম্মান ও শক্তি বৃদ্ধির জন্য তিনি তা করছেন। ধন-সম্পদ, ক্ষমতা ও মর্মাদা কোনোটাই তার সামনে নেই । তাঁর সামনে কেবল একটাই উদ্দেশ্য তা হলো আল্লাহপাকের আবশ্যক কর্তবাগুলো পালন করা এবং প্রকৃত মালিকের বিধি-বিধানগুলো পৌছে দেয়া । আদ সম্প্রদায়ের মধ্যে ঈমানদার লোক তো ছিলো সামান্য কয়েকজন, অবশিষ্ট সব ছিলো উদ্ধত ও অবাধ্য লোকের দল। তাদের কাছে হযরত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।