বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন মাজিদের সাত জায়গায় হযরত হুদ আ.-এর উন্তেশ হয়েছে। নিচের ছক থেকে তা প্রকাশ পাচ্ছে : SL সুরা সুরার নাম আয়াত ৬ সুরা আন'আম ৬৫ >১ সুরা হুদ ৫০, ৫৩, ৫৮, ৬০, ৮৯ ২৬ সুরা শুআরা ১২৪ কুআনুল কারিমে কওমে আদের উল্লেখ কুরআন মাজিদের সুরা আ'রাফ, সুরা হুদ, সুরা মুমিনুন, সুরা শুআরা, সুরা হা-মীম আস-সাজদা, সুরা আহকাফ, সুরা আযযারিয়াত, সুরা আল- কামার, সুরা আল-হাককাহ-_এই নয়টি সুরায় কওমে আদের আলোচনা করা হয়েছে। কওমে আদ কওমে আদ সম্পর্কিত বিস্তারিত আলোচনার করার পূর্বে এই কথাগুলো বলে দেয়া দরকারি মনে হচ্ছে যে কুরআন মাজিদ ব্যতীত কোনো ইতিহাসগ্রস্থ বা তাওরাত কিতাব কওমে আদ সম্পর্কে আলোকপাত করে নি। সুতরাং এই কওমের অবস্থাবলির চিত্র কেবল কুরআন মাজিদের মাধ্যমেই অঙ্কিত হতে পারে। অথবা ইলমে হাদিসের তত্রবজ্ঞানীরা এ- সম্পর্কে যেসব বক্তব্য সংগ্রহ করেছেন সেগুলোর মাধ্যমে চিত্রিত হতে পারে। কুরআন মাজিদ যেহেতু নিশ্চিত সত্য, সুতরাং তার বর্ণিত তথ্যও সন্দেহাতীতভাবে সত্য । এছাড়া অন্যদের বক্তব্য অনুমান ও ধারণপ্রসূত, সুতরাং তাদের বর্ণিত ঘটনাবলিও ধারণা ও অনুমানের বেশি কিছু নয়। কওমে আদ আরব দেশের একটি প্রাচীন গোত্র অথবা সামি জাতিগোষ্ঠীর একটি শক্তিশালী ও পরক্রমশালী দলের নাম । প্রাচীন ইতিহাসের কোনো কোনো ইউরোপীয় ইতিহাসবিদ একটি M)৷॥০!০৪) বা কাল্পনিক কাহিনি বলে বিশ্বাস রাখেন। কিন্তু তাদের এই বিশ্বাস সম্পূর্ণ ভুল ও অলীক কল্পনা ছাড়া কিছু নয়। কেননা, নতুন গবেষণাসমূহের সর্বসম্মত সিদ্ধান্ত হলো আরবের আদিম অধিবাসীরা সংখ্যাধিক্যের কারণে এব বহুসাত্তিক জাতিগোষ্ঠীর হিসেবে একটি বিশাল ও ব্যাপক দলরূপে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।