নুহ আ.-এর পাবনের পূর্বে পৃথিবীতে যে-পরিমাণ বিদ্যা প্রসার লাভ করেছে, তার সবকিছুরই আদি শিক্ষক এই প্রথম হারমাস । তিনি মিসবের উচ্চভূমির অধিবাসী ছিলেন এবং হিক্রভাষীরা তাকে খানুখ নবী বলে মানতো। তিনি হযরত আদম আ.-এর প্রপৌত্র ছিলেন। অর্থাৎ, বানুক (ইদরিস) বিন ইয়ারুদ বিন মাহলাইল বিন কীনান বিন আনুশ বিন শীস বিন আদম আ. । তারা এটাও দাবি করেন যে, দর্শনশান্তরের গ্রন্থগুলোতে যেসব জ্ঞানগর্ত আলোচনা এবং নক্ষত্রসমূহের গতিবিধির বিবরণ পাওয়া যায় তা সর্বপ্রথম হযরত ইদরিস আ.-এর পবিত্র জবান থেকে নিসৃত হয়েছে। আল্লাহ তাআলার ইবাদতের জন্য ইবাদতখানা নির্মাণ, চিকিৎসা শাস্ত্রের আবিদ্ধার, জমিন ও আসমানের যাবতীয় বস্তু সম্পর্কে যথাপোযুক্ত কবিতার মাধ্যমে মতামত প্রকাশই তার প্রাথমিক কার্যাবলির অন্তর্ভুক্ত । তিনি সর্বপ্রথম প্রাবনের সংবাদ প্রদান করেন এবং আল্লাহর বান্দাদেরকে ভীতি প্রদর্শন করেন । তিনি বলেছিলেন, আমাকে দেখানো হয়েছে যে তা একটি আসমানি মহামারী । তা পৃথিবীকে পানি ও আগুনের মধ্যে জড়িয়ে ধরছে। এই দৃশ্য দেখে ইদরিস আ. যাবতীয় জ্ঞানের ধ্বংসপ্রান্তি এবং শিল্প ও পেশার ধ্বংস হওয়ার ব্যাপারে শঙ্কিত হয়ে পড়লেন । তিনি মিসরে পিরামিড এবং চারদিক থেকে বন্ধু প্রকোষ্ঠ নির্মাণ করে সেগুলোতে যাবতীয় শিল্প এবং সে-সম্পর্কিত নব-আবিষ্কৃত যন্ত্রপাতিসমূহের ছবি বানালেন। তিনি সকল জ্ঞান ও শাস্ত্রের তথ্যাবলি ও বিবরণ অঙ্কিত করালেন। যাতে এসব শিল্প ও বিদ্যা চিরকালের জন্য স্থায়ী থাকে এবং ধ্বংসের থাবা তাদের কোনো ক্ষতি করতে না পারে। সিদ্ধান্ত দার্শনিকদের এবং বিজ্ঞান ও দর্শনের প্রাচীন গ্রন্থগুলোর এসব আজগুবি ও অনর্প (অবশ্য কোনো কোনোটি ছাড়া) বক্তব্যগুলোর সারমর্ম এই যা হযরত ইদরিস আ.-এর সম্পর্কে মনগড়া কিচ্ছা-কাহিনির আকারে রচনা করা হয়েছে। এগুলো বিবেকবুদ্ধিসম্মত নয় এবং এগুলোর সমর্থনে কোনো উদ্ধৃতিও নেই । বরং তথ্যানুসন্ধান এবং ইতিহাসের বিশুদ্ধ তত্তবজ্ঞান এসব মনগড়া কিচ্ছা-কাহিনির অসারতা ও ভিত্তিহীনতাকে আজ এমনভাবে প্রকাশ করে দিচ্ছে যে (নতুন তথ্য ও বিশুদ্ধ ইতিহাসকে) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।