বিজ্ঞানী ও দাৰ্শনিকদের দৃষ্টিতে হযরত ইদরিস আ. আল্লামা জামালুদ্দিন কাতফি রহ. তার রচিত ‘তারিখুল হুকামা'*> গ্রন্থে লিখেছেন, “মুফাস্সির ও ইতিহাসবিদগণ যেসব কথা লিখেছেন সেগুলো খুবই প্রসিদ্ধ কথা । সুতরাং সেগুলোর পুনরাবৃত্তি প্রয়োজন নেই । অবশ্য বিজ্ঞানী ও দাৰ্শনিকগণ তার সম্পর্কে বিশেষভাবে যা-কিছু বর্ণনা করেছেন তা-ই নিচে উদ্ধৃত করা হলো। হযরত ইদরিস আ.-এর জন্স্থান ও তার প্রতিপালিত হওয়ার স্থান কোথায় এবং তিনি নবুওতপ্রান্তি আগে কার কাছ থেকে বিদ্যা অর্জন করেছেন-_এ-সম্পর্কে বিজ্ঞানী ও দার্শনিকদের মত বিভিন্ন প্রকার । একদলের মতে, হযরত ইদরিস আ.-এর নাম ছিলো '‘হারমাসুল হারামিসা' ৷ তিনি মিসরের “মানাফ' নামক গ্রামে জন্মঘহণ করেন। খগ্রিকরা 'হারমাস'কে ‘আরমিস' বলে। আরমিস শব্দের অর্থ বুধ গ্রহ। (আরমিস অথবা হারমিস গ্রিসের একজন বিখ্যাত জ্যোতিৰ্বিদ ও জ্যোতিষশাস্ত্রজ্ঞ ছিলেন। এ-কারণেই তাকে আরমিস বলা হতো । খরিকরা আরমিস ও ইদরিসকে একই ব্যক্তি মনে করে। অথচ এটা একটি প্রকশ্য ভুল । এর পক্ষে কোনো প্রমাণ নেই ।) অপর দল মনে করে, তার নাম গ্রিক ভাষায় ‘তিরমিস’; হিক্র ভাষায় ‘বানুখ’ এবং আরবি ভাষায় ‘আখনুখ'। আর কুরআন মাজিদে আল্লাহ তাআলা তার নাম ইদরিস বলেছেন। আবার একই দল বলে, তার গুরুর নাম ছিলো 'গুসা যাইমুন’ বা ‘আগুসা যাইমুন' (মিসরি)। ‘গুসা যাইমুন' সম্পর্কে এই দল এর চেয়ে বেশি আর কিছুই বলে না যে তিনি মিসরের অর্থ গ্রিসের নবীগণের (আলাইহিমুস সালাম) মধ্য থেকে একজন নবী ছিলেন। আবার এই দলই গুসা যাইমুনকে দ্বিতীয় ইদরিন এবং হযরত ইদরিস আ.-কে তৃতীয় ইদরিন উপাধি দিয়ে থাকে । গুসা যাইমুন শব্দের অর্থ অত্যন্ত সৎকর্মপরায়ণ। তারা এটাও বলেন যে হারমাস মিসর থেকে বের হয়ে গোটা ভূ-মণ্ডল ভ্রমণ ও পর্যবেক্ষণ করেছেন। এরপর তিনি মিসরে প্রত্যাবর্তন করলে ৮২ বছর বয়সে আল্লাহপাক তাকে নিজের সান্নিধ্যে উঠিয়ে নেন। *১ গ্রন্থের মূল নাম : :৬53 ১৯0 sul i SE or Sl ৩৮স=০৷ এবং লেখকের নাম : আল্লামা জামালুদ্দিন আবুল হাসান আলি বি ইউসুফ কাতফি । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।