বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

আরোহণ করে আছেন। মালাকুল মাউত বললেন, আমি তো চতুর্থ আসমানে তার রুহ কব্‌জ করার জন্য আল্লাহর তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েছি । এ-কারণে আমি কঠিন অস্থিরতা ও বিস্ময়বোধের মধ্যে ছিলাম যে এটা কীভাবে সম্ভব হবে, যখন ইদরিস আ. রয়েছেন জমিনে । সেই মুহূর্তেই মালাকুল মাউত হযরত ইদরিস আ.-এর রুহ কব্‌জ করে নিলেন। এই ঘটনাটি বর্ণনা করে কা'ব আহবার বলেন, আল্লাহ তাআলার ৫ ৬৩০ ১৬৩7) ‘আমি তাকে উচ্চাসনে অধিষ্ঠিত করেছি'__কথাটির তাফসির এটাই ।** ইবনে জারিরের মতো ইবনে আবি হাতেমও তার তাফসিরে এই ধরনের রেওয়ায়েতই বর্ণনা করেছেন। এই দুটি রেওয়ায়েত উদ্ধৃত করার পর হাফেজ ইমাদুদ্দিন বিন কাসির রহ. বলেন, এগুলো যাবতীয়ই মিথ্যা মনগড়া ইসরাইলি রচনা । এগুলোর মধ্যে রেওয়ায়েত হিসেবেও গ্রহণ-অযোগ্য অনেক অডুদ বর্ণনা আছে। সুতরাং বিশুদ্ধ তাফসির তাই যা আয়াতটির তরজমায় বর্ণনা করা হয়েছে। ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারি রহ. বলেন, হযরত আবদুল্লাহ বিন মাসউদ রা. এবং হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা. থেকে বর্ণনা করা হয়েছে যে নবী ইলয়াস আ.-এর নামই ইদরিস আ. ৷ ইমাম বুখারির এই উক্তির কারণ হযরত আনাস বিন মালিক রা. থেকে বর্ণিত সেই হাদিস যা ইমাম যুহরি রহ. মিরাজ-প্রসঙ্গে বর্ণনা করেছেন। তাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও নবীগণের (আলাইহিমুস সালাম)-এর আসমানে সাক্ষাতের বর্ণনায় বলা হয়েছে যে, হযরত ইদরিস আ.-এর সঙ্গে যখন নবী করী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাক্ষাৎ হলো, তখন ইদরিস আ. বললেন, £। £8৮ >/ ‘হে আমার নেককার ভাই, তোমার আগমন শুভ হয়েছে’ সুতরাং, হযরত ইদরিস আ. যদি আখনুখ হতেন, তাহলে হযরত আদম ও হযরত ইবরাহিম আ.-এর মতো তিনিও ৷ ১৮ ‘নেককার বেটা, (তোমার আগমন শুভ হয়েছে) বলতেন। ০০, লছ তাত লনি সং হয় ১০ম খণ্ড, ১৪৪ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।