বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 01
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

এ যয আলাইহিস সালায় $১০৪ | iE el প্রতি অনেক বিষয়ের মিথ্যারোপ করা হয়েছে, যেমন অনেক নবী ও ওলি সম্পর্কে মিথ্যা উক্তি করা হয়ে থাকে।*' সহিহ বুখারি ও মুসলিম শরিফে মিরাজের হাদিসে শুধু এইটুকু উল্লেখ আছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চতুর্থ আকাশে হযরত ইদরিস আ.-এর সাক্ষাৎ পেয়েছিলেন। কিন ইয়াসাফের সূত্রে একটি হাদিস উদ্ধৃত করেছেন যে, হযরত আবদুল্লাহ বিন আব্বাস কা'ব আহবারকে জিজ্ঞেস করলেন, হযরত ইদরিস আ. সম্পর্কে কুরআন মাজিদে যে উল্লেখ আছে__ 4০ ১৩, ৬৮'আর আমি তাকে উচ্চাসনে অধিষ্ঠিত করেছি_এর অর্থ কী? কা'ব আহবার জবাবে বললেন, আল্লাহ তাআলা একবার হযরত ইদরিস আ.- এর প্রতি ওহি নাযিল করলেন-_হে ইদরিস, গোটা দুনিয়াবাসী দৈনিক যে-পরিমাণ আমল করবে, আমি তোমাকে প্রত্যেকদিন সে-সমস্ত আমলের সমান সওয়াব দান করবো । হযরত ইদরিস আ. আল্লাহর এই বাণী শোনার পর তার মধ্যে এই আকাঙ্কার উদয় হলো যে, আমার আমল যেনো প্রতিদিন বৃদ্ধি পেতে থাকে এবং তার জন্য আমার আয়ুষ্কাল দীর্ঘ হয়ে গেলেই ভালো হয়। তিনি আল্লাহ তাআলার ওহি এবং তার নিজের এই বাসনা তার এক ফেরেশতা বন্ধুর কাছে প্রকাশ করে বললেন, এই ব্যাপারে মৃত্যুর ফেরেশতার সঙ্গে আলোচনা করুন, যেনো আমি নেক আমল ও সওয়াব বাড়ানোর জন্য বেশি থেকে বেশি সুযোগ পাই । বন্ধু ফেরেশতা এ-কথা শুনে হযরত ইদরিস আ.-কে নিজের ডানার ওপর বসিয়ে উড়িয়ে নিয়ে গেলেন। তারা যখন চতুর্থ আসমানের উপর দিয়ে অতিক্ৰম করছিলেন, ঠিক সেই সময় মালাকুল মাওত জমিনের দিকে অবতরণ করছিলেন। চতুর্থ আসমানেই তাদের পরস্পর সাক্ষাৎ হয়ে গেলো। বন্ধু ফেরেশতা মালাকুল মাউতকে হযরত ইদরিস আ.-এর বাসনা সম্পর্কে অবগত করলেন। মালাকুল মাউত জিজ্ঞেস করলেন, ইদরিস এখন কোথায়? বন্ধু ফেরেশতা বললেন, আমার ডানার ওপর *' দেখুন : 'আল-বিদায়া ওয়ান নিহায়া', ১ম খণ্ড, পৃষ্ঠা ১১১ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।