কুরআন মাজিদে হযরত ইদরিস আ.-এর আলোচন৷ কুরআন মাজিদের দুই জায়গায় হযরত ইদরিস আ.-এর উল্লেখ করা হয়েছে; সুরা মারইয়ামে ও সুরা আম্বিয়াতে ৷ 3 8 ere Bele Ly Le | ye 3) Ls US, EY 0S Li US Yo) FANE ES (Er ‘স্মরণ করো এই কিতাবে (কুরআন মাজিদে) ইদরিসের কথা, তি ছিলেন সত্যনিষ্ঠ, নবী; এবং আমি তাকে উন্নীত করেছিলাম উচ্চ মর্যাদায় ৷’ [সুরা মারইয়াম : আয়াত ৫৬-৫৭] GLI 30) Ca plall op FF JS Sy msl Jeu ‘এবং স্মরণ করো ইসমাইল, ইদরিস ও যুল-কিফল-এর কথা; তাদের প্রত্যেকই ছিলেন ধৈর্যশীল ।' [সুরা আম্বিয়া : আয়াত ৮৫] নাম ও বংশ পরিচয় হযরত ইদরিস আ.-এর নাম ও বংশ পরিচয় এবং তা সময়কাল সম্পর্কে এতিহাসিকদের মধ্যে কঠিন মতভেদ রয়েছে। মতভেদকারীদের সব ধরনের বক্তব্য সামনে রেখেও কোনো প্রকার মীমাংসিত বিষয় বা অস্তত পক্ষে কোনো প্রবল অভিমত প্রতিষ্ঠা করা যায় না। কারণ, কুরআন মাজিদ তো হেদায়েত ও নসিহতের উদ্দেশ্যকে সামনে রেখে এতিহাসিক আলোচনা থেকে সম্পূর্ণ থেকে কেবল তার নবুওত, উচ্চ মর্যাদা ও মহৎ গুণাবলির কথা উল্লেখ করেছে। আর এমনিভাবে হাদিসের বর্ণনাগুলো এর বেশি অগ্রসর হয় না। সুতরাং, এ-সম্পর্কে যা কিছু পাওয়া যায় সব ইসরাইলি রেওয়ায়েত । সেগুলোও আবার পরস্পর বিরোধী ও মতানৈকো পরিপূর্ণ । একদল বলেন, তিনি নুহ আ.-এর দাদা, তার নাম আখনুখ এবং ইদরিস ভার উপাধি । অথবা আরবি ভাষায় ইদরিস এবং হিকু ও সুরিয়ানি ভাষায় ভার নাম আখনুখ এবং তার বংশপরিচয় নিয়নর্প_ খানুখ বা আখনুখ (ইদরিস) বিন ইয়ারুদ বিন মাহলাইল বিন কীনান বিন আনুশ বিন শীশ আ. বিন আদম আ. । বিখ্যাত মুহাদ্দিস ইবনে ইসহাকের প্রবল মত এটাই । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।