ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 10
/ ৫৮৫
📝 লেখা 📖 পিডিএফ

১০৪ বুখারী শরীফ কাটার মতই হবে, তবে তা যে কত বড় হবে সে সম্পর্কে আল্লাহ্‌ ছাড়া কেউ জানে না। সে কীটাগুলি মানুষকে তাদের আমল অনুসারে ছিনিয়ে নেবে। তাদের মাঝে কতিপয় লোক এমন হবে যে তারা তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে। আর কতিপয় লোক এমন হবে যে তাদের আমল হবে সরিষা তুল্য নগণ্য । তবুও তারা নাজাত পাবে। এমন কি আল্লাহ্‌ তা'আলা বান্দাদের বিচার কার্য সম্পাদন করবেন এবং «| 1 4 3 -এর সাক্ষ্যদাতাদের থেকে যাদেরকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন আল্লাহ্‌ তা'আলা তাদেরকে বের করার জন্য ফেরেশ্তাদেরকে আদেশ করবেন । সিজ্দার চিহ্ন থেকে ফেরেশ্তারা তাদেরকে চিনতে পারবে। আর আল্লাহ্‌ তা'আলা বনী আদমের এ সিজ্দার স্থানগুলিকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। সুতরাং ফেরেশ্তারা তাদেরকে এমতাবস্থায় বের করবে যে, তখন তাদের দেহ থাকবে কয়লার মত । তারপর তাদের দেহে পানি ঢেলে দেয়া হবে । যাকে বলা হয় ‘মাউল' হায়াত’ সঞ্জীবনী পানি। সাগরের ঢেউয়ে ভেসে আসা আবর্জনায় যেরূপ উদ্ভিদ জন্মায়, পরে এগুলো যেরূপ সজীব হয় তারাও সেরূপ সজীব হয়ে যাবে। এ সময় জাহান্নামের দিকে মুখ করে এক ব্যক্তি দাড়িয়ে থাকবে আর বলবে, হে প্রভু ! জাহান্নামের লু হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, এর জ্বলন্ত অঙ্গার আমাকে জ্বালিয়ে দিয়েছে। সুতরাং তুমি আমার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও । এভাবে সে আল্লাহ্‌কে ডাকতে থাকবে । তখন আল্লাহ্‌ তা'আলা বলবেন ৪ আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে আর তুমি অন্যটির প্রার্থনা করবে? লোকটি বলবে, না । আল্লাহ্‌, তোমার ইষ্যতের কসম! আর অন্যটি চাইব না । সুতরাং তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দেয়া হবে। এরপর সে বলবে, হে প্রভু! তুমি আমাকে জান্নাতের দরজার নিকটবর্তী করে দাও আল্লাহ্‌ তা'আলা বলবেন, তুমি কি বলনি যে, তুমি আমার কাছে আর অন্য কিছু চাইবে না? আফসোস তোমার জন্য আদম সন্তান ! তুমি কতই না গাদ্দার? সে এরূপই প্রার্থনা করতে থাকবে । তখন আল্লাহ্‌ তা'আলা বলবেন £' সম্ভবত আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে তুমি অন্য আরেকটি আমার কাছে প্রার্থনা করবে । লোকটি বলবে, না, তোমার ইয্যতের কসম! অন্যটি আর চাইর না৷ তখন সে আল্লাহ্‌ তা'আলার সঙ্গে এই মর্মে ওয়াদা করবে যে, সে আর বিছুই চাইবে না । তখন আল্লাহ্‌ তা'আলা তাকে জান্নাতের দরজার নিকটবর্তী করবেন। সে যখন জান্নাতের মধ্যস্থিত নিয়ামতগুলি দেখতে পাবে, তখন আল্লাহ্‌ যতক্ষণ চাইবেন ততক্ষণ সে চুপ থাকবে। এরপরই সে বলতে থাকবে, হে প্রভু! তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও ৷ তখন আল্লাহ্‌ তা'আলা বলবেন, তুমি কি বল নাই যে তুমি আর কিছু চাইবে না? আফসোস তোমার জন্য হে আদম সন্তান! তুমি কতইনা গাদ্দার । লোকটি বলবে, হে প্রভু! তুমি আমাকে তোমার সৃষ্ট জীবের মাঝে সবচে হতভাগ্য কর না। এভাবে সে প্রার্থনা করতে থাকবে । পরিশেষে আল্লাহ্‌ তা'আলা হেসে ফেলবেন ৷ আর আল্লাহ্‌ তা'আলা যখন হেসে ফেলবেন, তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দেবেন। এরপর সে যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তাকে বলা হবে, তোমার যা ইচ্ছে হয় আমার কাছে চাও ৷ সে (বিভিন্ন) আরযু করবে, এমনকি তার আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যাবে। তখন আল্লাহ্‌ তা'আলা বলবেন ৪ এগুলি তোমার এবং এর সমপরিমাণও তোমার । আবু হুরায়রা (রা) বলেন, এ লোকটি হচ্ছে সর্বশেষে জান্নাতে প্রবেশকারী ৷ রাবী বলেন যে, এ সময় আবু সাঈদ খুদ্রী (রা) আবু হুরায়রা (রা)-এর সঙ্গে বসা ছিলেন । আবু হুরায়রা (রা)-এর বর্ণনার মাঝে আবু সাঈদ খুদরীর নিকট কোনরূপ পরিবর্তন ধরা পড়েনি । এমন কি তিনি যখন «2 ০, ৩1] 152 পর্যন্ত বর্ণনা করলেন, তখন আবু সাঈদ খুদ্রী (রা) বললেন, আমি রাসূলুল্লাহ্‌ শ্রদুইু -কে বলতে শুনেছি, তিনি 451 ১,4০, ৩1] "এটি তোমার এবং এর দশ গুণ’ বলেছেন। আবু হুরায়রা (রা) বলেন, আমি 42 41০ স্মরণ রেখেছি । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।