৫৪ বুখারী শরীফ কুরআনের একটি আয়াত সম্বন্ধে প্রশ্ন করলাম ৷ এ সময়ও আমি প্রশ্ন করলাম এ উদ্দেশ্যে যে, তিনি আমাকে পরিতৃপ্ত করে খাওয়াবেন । কিন্তু তিনি চলে গেলেন। আমার কোন ব্যবস্থা করলেন না । তার পরক্ষণে আবুল কাসিম শ্লু যাচ্ছিলেন । তিনি আমাকে দেখেই মুচ্কি হাসলেন এবং আমার প্রাণে কি অস্থিরতা বিরাজমান এবং আমার চেহারার অবস্থা থেকে তিনি তা আঁচ করতে পারলেন । তারপর বললেন, হে আবূ হির! আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আমি হাযির আছি । তিনি বললেন ঃ তুমি আমার সঙ্গে চল । এ বলে তিনি চললেন, আমিও তার অনুসরণ করলাম । তিনি ঘরে ঢুকবার অনুমতি চাইলেন এবং আমাকে ঢুকবার অনুমতি দিলেন। তারপর তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালার মধ্যে কিছু পরিমাণ দুধ পেলেন । তিনি বললেন ঃ এ দুধ কোথা থেকে এসেছে? তারা বললেন, এটা আপনাকে অমুক পুরুষ অথবা অমুক মহিলা হাদিয়া দিয়েছেন। তখন তিনি বললেন ঃ হে আবূ হির! আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ্! তুমি সুফ্ফাবাসীদের কাছে গিয়ে তাদেরকে আমার কাছে ডেকে নিয়ে এসো । রাবী বলেন, সুফ্ফাবাসীরা ইসলামের মেহমান ছিলেন। তাদের কোন পরিবার ছিল না এবং তাদের কোন সম্পদ ছিল না এবং তাদের কারো উপর নির্ভরশীল হওয়ারও সুযোগ ছিল না । যখন কোন সাদাকা আসত তখন তিনি তা তাদের কাছে পাঠিয়ে দিতেন । তিনি এর থেকে কিছুই গ্রহণ করতেন না। আর যখন কোন হাদিয়া আসত, তখন তার কিছু অংশ তাদেরকে দিয়ে দিতেন এবং এর থেকে নিজেও কিছু রাখতেন । এর মধ্যে তাদেরকে শরীক করতেন । এ আদেশ শুনে আমার মনে কিছুটা হতাশা এলো মনে মনে ভাবলাম যে, এ সামান্য দুধ দ্বারা সুফ্ফাবাসীদের কি হবে? এ সামান্য দুধ আমার জন্যই যথেষ্ট হতো । এটা পান করে আমি শরীরে কিছুটা শক্তি পেতাম । এরপর যখন তারা এসে গেলেন, তখন তিনি আমাকে নির্দেশ দিলেন যে, আমিই যেন তা তীদেরকে দেই, আর আমার আশা রইল না যে, এ দুধ থেকে আমি কিছু পাব । কিন্তু আল্লাহ্ ও তার রাসূলের নির্দেশ না মেনে কোন উপায় নেই । তাই তাদের কাছে গিয়ে তাদেরকে ডেকে আনলাম । তারা এসে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলে তিনি তাদেরকে অনুমতি দিলেন । তারা এসে ঘরে আসন গ্রহণ করলেন । তিনি বললেন ঃ হে আবু হির! আমি বললাম, আমি হাযির ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন, তুমি পেয়ালাটি নাও আর তাদেরকে দাও । আমি পেয়ালা নিয়ে একজনকে দিলাম ৷ তিনি তা পরিতৃপ্ত হয়ে পান করে পেয়ালাটি আমাকে ফিরিয়ে দিলেন । আমি আরেকজনকে পেয়ালাটি দিলাম । তিনিও পরিতৃপ্ত হয়ে পান করে পেয়ালাটি আমাকে ফিরিয়ে দিলেন। এমন কি আমি এরূপে দিতে দিতে নবী শ্রু্ন পর্যন্ত পৌছলাম ৷ তারা সবাই তৃপ্ত হয়েছিলেন । তারপর নবী শ্লদুধুবু পেয়ালাটি নিজ হাতে নিয়ে রেখে আমার দিকে তাকিয়ে মুচ্কি হাসলেন । আর বললেন ঃ হে আবু হির! আমি বললাম, আমি হাযির, ইয়া রাসূলাল্লাহ্! তিনি বললেন £ঃ এখন তো আমি আর তুমি আছি। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি ঠিক বলছেন । তিনি বললেন, এখন তুমি বসে পান কর । তখন আমি বসে কিছু পান করলাম ৷ তিনি বললেন, তুমি আরও পান কর। আমি আরও পান করলাম । তিনি বারবার আমাকে পান করার নির্দেশ দিতে লাগলেন। এমন কি আমি বলতে বাধ্য হলাম যে, আর না। যে সত্তা আপনাকে সত্য ধর্মসহ পাঠিয়েছেন, তার কসম । (আমার পেটে) আর পান করার মত জায়গা আমি পাচ্ছি না। তিনি বললেন, তাহলে আমাকে দাও । আমি পেয়ালাটি তাকে দিয়ে দিলাম । তিনি আলহামদুলিল্লাহ্ ও বিসমিল্লাহ্ বলে বাকীটা পান করলেন । Es JE UTES eS BEE UES ETS LEE EEE iM LEE www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।