ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 10
/ ৫৮৫
📝 লেখা 📖 পিডিএফ

২৭৪ বুখারী শরীফ কসম! আজকের ন্যায় আমি আর কখনো শুনিনি । আমি বললাম, হে আম্বাসা! তাহলে তুমি আমার বর্ণিত হাদীসটি প্রত্যাখ্যান করছ কি? তিনি বললেন, না৷ তুমি হাদীসটি যথাযথ বর্ণনা করেছ আল্লাহ্র কসম! এ লোকগুলো কল্যাণের উপর থাকবে যতদিন এ শায়খ (বুযর্গ) তাদের মধ্যে বর্তমান থাকবেন। আমি বললাম, এ ব্যাপারে রাসুলুল্লাহ্‌ শ্ুগ্তু্ থেকে একটা নিয়ম রয়েছে। আনসারদের একটি দল তীর কাছে প্রবেশ করল । তারা তার কাছে আলোচনা করছিল । ইতিমধ্যে তাদের সামনে তাদের এক লোক বেরিয়ে গেল এবং নিহত হল । অতঃপর তারা বের হল । তখন তারা তাদের সঙ্গীকে দেখতে পেল যে, রক্তের মধ্যে নড়াচড়া করছে। তারা রাসূলুল্লাহ্‌ শ্র:ণুই-এর কাছে ফিরে এল এবং বলল, হে আল্লাহ্‌র রাসূল! আমাদের সঙ্গী যে আমাদের সাথে আলোচনা করছিল এবং সে আমাদের সামনেই বের হয়ে গিয়েছিল । আমরা এখন তাকে রক্তের মাঝে নড়াচড়া করতে দেখতে পাচ্ছি। এ কথা শুনে রাসূলুল্লাহ্‌ শ্লহ্ব বেরিয়ে গেলেন এবং বললেন $ তাকে হত্যা করার ব্যাপারে কাদের সন্বন্ধে তোমাদের ধারণা? তারা বলল, আমরা মনে করি, ইহুদীরা তাকে হত্যা করেছে। তিনি ইহুদীদেরকে ডেকে পাঠালেন । এরপর তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা ওকে হত্যা করেছ? তারা বলল, না। তিনি আনসারদের বললেন, তোমরা কি এতে সম্মত আছ যে, ইহুদীদের পঞ্চাশ জন লোক কসম করে বলবে যে, তারা তাকে হত্যা করেনি । আনসাররা বলল, তারা এতে কোন পরওয়া করবে না, তারা আমাদের সকলকে হত্যা করে ফেলার পরও কসম করে নিতে পীরবে ৷ তিনি বললেন ৪ তাহলে তোমরা কি এজন্য প্রস্তুত আছ যে, তোমাদের থেকে পঞ্চাশজনের কসমের মাধ্যমে তোমরা দীয়াতের অধিকারী হবে? তারা বলল, আমরা কসম করব না । তখন তিনি নিজের পক্ষ থেকে দীয়াত প্রদান করে দেন। (রাঝী আবূ কালাবা বলেন) আমি বললাম, হুযায়ল গোত্র জাহিলী যুগে তাদের গোত্রের লোকেরা এক ব্যক্তিকে সকল প্রকার দায়-দায়িত্ব গ্রহণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল । এক রাতে সে ব্যক্তি বাহৃহা নামক স্থানে ইয়ামনের এক পরিবারের উপর আকস্মিক হামলা চালায় । কিন্তু সে পরিবারের এক ব্যক্তি তা টের পেয়ে যায়। এবং তার প্রতি তরবারী নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলে । অতঃপর হুযায়ল গোত্রের লোকেরা এসে ইয়ামনী ব্যক্তিটিকে ধরে ফেলে এবং (হজ্জের) মৌসুমে উমর (রা)-এর কাছে তাকে নিয়ে পেশ করে। আর বলে সে আমাদের এক সাথীকে হত্যা করেছে । ইয়ামনী লোকটি বলল, তারা কিন্তু ওকে সকল প্রকার দায়-দায়িত্ব গ্রহণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তখন তিনি বললেন, হুযায়ল গোত্রের পঞ্চাশ ব্যক্তি এ মর্মে কসম করবে যে তারা ওকে সকল দায়-দায়িত্ব গহণ থেকে বিচ্ছিন্ন করেনি । বর্ণনাকারী বলেন, তাদের মধ্য থেকে উনপঞ্চাশ ব্যক্তি কসম করে নিল, অতঃপর তাদের একজন সিরিয়া থেকে এলো, তারা তাকে কসম করতে বলল । কিন্তু সে এক হাজার দিরহামের বিনিময়ে কসম থেকে তাদের সাথে আপোস করে নিল । তখন তারা তার স্থলে অপর একজনকে যোগ করে নিল। তারা তাকে নিহত ব্যক্তির ভাইয়ের কাছে পেশ করল । তারা উভয়ই করমর্দন করল । বর্ণনাকারী বলেন, আমরা এবং এ পঞ্চাশ ব্যক্তি, যারা কসম করেছে, চললাম । যখন তারা নাখ্লা নামক স্থানে পৌছল, তাদের উপর বৃষ্টি নেমে এল ৷ তখন তারা পাহাড়ের এক গুহায় প্রবেশ করল । কিন্তু গুহা এ পঞ্চাশজন কসমকারীর উপর ভেঙ্গে পড়ল? এতে তারা সকলেই মারা গেল । তবে করমর্দনকারী দু'জন বেচৈ গেল । কিন্তু একটি পাথর তাদের উভয়ের প্রতি নিক্ষিপ্ত হল এবং নিহত ব্যক্তির ভাইয়ের পা ভেঙ্গে ফেলল । আর সে এক বছর জীবিত থাকার পর মারা গেল । (রাবী বলেন) আমি বললাম, আবদুল মালিক ইব্‌ন মারওয়ান (এক সময়) কাসামার ভিত্তিতে এক ব্যক্তির কিসাস গ্রহণ করেন। এরপর আপন কৃতকর্মের উপর তিনি লজ্জিত হন এবং এঁ পঞ্চাশ ব্যক্তি সম্বন্ধে নির্দেশ দিলেন যারা কসম করেছিল, তাদেরকে রেজিস্ট্রার থেকে খারিজ করে দিয়ে সিরিয়ায় নির্বাসন দিলেন www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।