ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 10
/ ৫৮৫
📝 লেখা 📖 পিডিএফ

রক্তপণ ২৭৩ se Mel Ld LE THE LALA UE LE JE PREY as til SLA oll, £0 ef aad) a lS ° 7 0: SSS Ns SS ESL PY SS Jn as EASA EE [৬৪৩২] কুতায়বা ইব্‌ন সাঈদ (র) আবূ কিলাবা (রা) থেকে বর্ণিত যে, একদা উমর ইব্‌ন আবদুল আযীয (র) তার সিংহাসন জনসাধারণকে প্রদর্শনের উদ্দেশ্যে বের করলেন । এরপর লোকদেরকে তার নিকট আসার অনুমতি প্রদান করলেন তারা প্রবেশ করল । তারপর বললেন, তোমরা কাসামা (কসম) সম্বন্ধে কি মত পোষণ কর? তারা বলল, আমাদের মতে কাসামার ভিত্তিতে কিসাস গ্রহণ করা বিধেয়। খলীফাগণ এর ভিত্তিতে কিসাস কার্যকর করেছেন। তিনি আমাকে বললেন, হে আবু কিলাবা ৷ তুমি কি বল? তিনি আমাকে লোকদের সামনে দাড় করালেন। আমি বললাম, হে আমীরুল মু’মিনীন! আপনার কাছে সেনাবাহিনীর উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও আরব নেতৃবৃন্দ রয়েছেন, বলুন তো! যদি তাদের থেকে পঞ্চাশ ব্যক্তি দামেশ্‌কের একজন বিবাহিত ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে যে সে যিনা করেছে, অথচ তারা তাকে দেখেনি, তাহলে আপনি তাকে রজম করবেন কিঃ? তিনি বললেন, না । আমি বললাম, বলুন তো! যদি তাদের মধ্য থেকে পঞ্চাশ জন হিম্‌স নিবাসী এক ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে যে, সে চুরি করেছে। অথচ তারা তাকে দেখেনি, তাহলে কি আপনি তার হাত কাটবেন? তিনি বললেন, না। আমি বললাম, আল্লাহ্র কসম! রাসূলুল্লাহ্‌ হ্রপ্্নন্ব তিন কারণের কোন একটি ব্যতীত কাউকে হত্যা করেননি । (যথা) ঃ (অন্যায়ভাবে) কাউকে হত্যা করলে তাকে হত্যা করা হবে। অথবা যে ব্যক্তি বিয়ের পর যিনা করে, অথবা যে ব্যক্তি আল্লাহ্‌ ও তার রাসূল রুই -এর বিরুদ্ধে বিদ্রোহ করে ও ইসলাম থেকে ফিরে মুরতাদ হয়ে যায়। তখন লোকেরা বলল, আনাস ইব্ন মালিক (রা) কি বর্ণনা করেননি যে, রাসূলুল্লাহ্‌ শুনহ চুরির ব্যাপারে হাত কেটেছেন, লৌহশলাকা দ্বারা চক্ষু ফুঁড়ে দিয়েছেন, তারপর তাদেরকে উত্তপ্ত রৌদ্রে ফেলে রেখেছেন। তখন আমি বললাম, আমি তোমাদেরকে আনাস (রা)-এর হাদীস বর্ণনা করছি। আমাকে আনাস (রা) বর্ণনা করেছেন, উক্ল গোত্রের আটজন লোক রাসূলুল্লাহ্‌ কহ -এর কাছে এল ৷ তারা তার হাতে ইসলামের বায়‘আত গ্রহণ করল । কিন্তু সে এলাকার আবহাওয়া তাদের অনুকূলে হল না এবং তাদের শরীর অসুস্থ হয়ে পড়ল । তারা রাসূলুল্লাহ্‌ হুই -এর কাছে এর অভিযোগ করল । তিনি তাদেরকে বললেন, তোমরা কি আমার রাখালের সাথে তার উটপালের কাছে গিয়ে সেগুলোর দুধ ও পেশাব পান করবে না? তারা বলল, হ্যা । তারপর তারা তথায় গিয়ে সেগুলোর দুধ ও পেশাব পান করল । ফলে তারা সুস্থ হয়ে গেল । এরপর তারা রাসূলুল্লাহ্‌ শহুৰ -এর রাখালকে হত্যা করে উটগুলো হাকিয়ে নিয়ে চলল । এ সংবাদ রাসুলুল্লাহ্‌ শুনব -এর কাছে পৌছলে তিনি তাদের পশ্চাদ্ধাবনের লক্ষ্যে লোক পাঠালেন । তারা ধরা পড়ল এবং তাদেরকে নিয়ে আসা হল । তাদের সম্বন্ধে নির্দেশ প্রদান করা হল । তাদের হাত-পা কাটা হল, লৌহশলাকা দ্বারা তাদের চক্ষু ফুঁড়ে দেওয়া হল । এরপর উত্তপ্ত রৌদ্রে তাদেরকে ফেলে রাখা হল । অবশেষে তারা মারা গেল । আমি বললাম, তারা যা করেছে এর চেয়ে জঘন্য আর কি হতে পারে? তারা ইসলাম থেকে মুরতাদ্‌ হল, হত্যা করল, চুরি করল । তখন আম্বাসা ইব্ন সাঈদ বললেন, আল্লাহ্র ৩৫ = বুখারী (দশম) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।