২৩৮ বুখারী শরীফ না। এটি তোমাদের জন্য কুফরী যে, তোমরা স্বীয় বাপ-দাদা থেকে বিমুখ হবে। অথবা বলেছেন, এটি তোমাদের জন্য কুফরী, যে স্বীয় বাবা-দাদা থেকে বিমুখ হবে জেনে রেখো! রাসূলুল্লাহ্ হর্ন বলেছেনঃ তোমরা আমার সীমাতিরিক্ত প্রশংসা করো না, যেভাবে ঈসা ইবৃন মরিয়ামের সীমাতিরিক্ত প্রশংসা করা হয়েছে। তোমরা বল, আল্লাহ্র বান্দা ও তার রাসূল । এরপর আমার কাছে এ কথা পৌছেছে যে, তোমাদের কেউ এ কথা বলছে যে, আল্লাহ্র কসম! যদি উমর মৃত্যুবরণ করেন তাহলে আমি অমুকের হাতে বায়আত করব । কেউ যেন এ কথা বলে ধোকায় পতিত না হয় যে আবূ বকর-এর বায়ঘাত আকস্মিক ঘটনা ছিল। ফলে তা সংঘটিত হয়ে যায়। জেনে রেখো! তা অবশ্যই এরূপ ছিল। তবে আল্লাহ্ আকস্মিক বায়আতের ক্ষতি প্রতিহত করেছেন। সফর করে সওয়ারীসমূহের ঘাড় ভেঙ্গে পড়ে-- এমন স্থান পর্যন্তদের মধ্যে আবূ বকরের ন্যায় কে আছে? যে কেউ মুসলমানদের পরামর্শ ব্যতিরেকে কোন ব্যক্তির হাতে বায়আাত করবে, তার অনুসরণ করা যাবে না এবং এ ব্যক্তিরও না, যে তার অনুসরণ করবে। কেননা, উভয়েরই হত্যার শিকার হওয়ার আশংকা রয়েছে। যখন আল্লাহ্ তার নবী শ্ব -কে ওফাত দান করেন, তখন আবূ বকর (রা) ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি । অবশ্য আনসারগণ আমাদের বিরোধিতা করেছেন । তারা সবাই বনী সাঈদার চত্বরে সমবেত হয়েছেন । আমাদের থেকে বিমুখ হয়ে আলী, যুবাইর ও তীদের সাথীরাও বিরোধিতা করেছেন। অপরদিকে মুহাজিরগণ আবূ বকরের কাছে সমবেত হলেন । তখন আমি আবূ বকরকে বললাম, হে আবু বকর! আমাদেরকে নিয়ে আমাদের এ আনসার ভাইদের কাছে চলুন । আমরা তাদের উদ্দেশ্যে রওনা হলাম ৷ যখন আমরা তাদের নিকটবর্তী হলাম তখন আমাদের সাথে তাদের দু'জন পুণ্যবান ব্যক্তির সাক্ষাৎ হল । তারা উভয়েই. এ বিষয়ের আলোচনা করলেন, যে বিষয়ে লোকেরা একমত্য করছিল । এরপর তারা বললেন, হে মুহাজির দল! আপনারা কোথায় যাচ্ছেন? তখন আমরা বললাম, আমরা আমাদের এ আনসার ভাইদের উদ্দেশ্যে রওনা হয়েছি। তারা বললেন, না, আপনাদের তাদের নিকট না যাওয়াই উচিত । আপনারা আপনাদের বিষয় সমাপ্ত করে নিন। তখন আমি বললাম, আল্লাহ্র কসম! আমরা অবশ্যই তাদের কাছে যাব। আমরা চললাম ৷ অবশেষে বনী সাঈদার চত্বরে তাদের কাছে এলাম । আমরা দেখতে পেলাম তাদের মাঝখানে এক ব্যক্তি বস্তরাবৃত অবস্থায় রয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম, এ ব্যক্তি কে? তারা জবাব দিল ইনি সা'দ ইবৃন উবাদা । আমি জিজ্ঞাসা করলাম, ওনার কি হয়েছে? তারা বলল, তিনি জ্ব্রাক্রান্ত । আমরা কিছুক্ষণ বসার পরই তাদের খতীব উঠে দাড়িয়ে কালিমায়ে শাহাদাত পড়লেন এবং আল্লাহ্র যথোপযুক্ত প্রশংসা করলেন। তারপর বললেন, আসশ্মাবা'দ। আমরা আল্লাহ্র (দীনের) সাহায্যকারী ও ইসলামের সেনাদল এবং তোমরা হে মুহাজির দল! একটি নগণ্য দল মাত্র; যে দলটি তোমাদের গোত্র থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের কাছে পৌছেছে। অথচ এরা এখন আমাদেরকে মূল থেকে সরিয়ে দিতে এবং খিলাফত থেকে বঞ্চিত করে দিতে চাচ্ছে। যখন তিনি নীরব হয়ে গেলেন তখন আমি কিছু বলার মনস্থ করলাম। আর আমি পূর্ব থেকেই কিছু কথা সাজিয়ে রেখেছিলাম, যা আমার কাছে ভাল লাগছিল । আমি ইচ্ছে করলাম যে, আবূ বকর (রা)-এর সামনে কথাটি পেশ করব । আমি তার ভাষণ থেকে সৃষ্ট রাগকে কিছুটা প্রশমিত করতে মনস্থ করলাম । আমি যখন কথা বলতে চাইলাম তৃখন আবূ বকর (রা) বললেন, তুমি থাম । আমি তাকে রাগান্বিত করাটা পছন্দ করলাম না। তাই আবূ বকর (রা) কথা বললেন, আর তিনি ছিলেন আমার চেয়ে সহনশীল ও গ্ঠীর । আল্লাহ্র কসম! তিনি এমন কোন কথা বাদ দেননি যা আমি সাজিয়ে রেখেছিলাম ৷ অথচ তিনি তাৎক্ষণিকভাবে অনুরূপ বরং তার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।