ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 10
/ ৫৮৫
📝 লেখা 📖 পিডিএফ

কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ | ২৩৭ তাহলে অবশ্যই অমুকের হাতে বায়‘আত করব । আল্লাহ্র কসম! আবূ বকরের বায়'আত আকস্মিক ব্যাপার-ই ছিল। ফলে তা সংঘটিত হয়ে যায়। এ কথা শুনে তিনি ভীষণভাবে রাগান্বিত হলেন । তারপর বললেন, ইনশা আল্লাহ্‌ সন্ধ্যায় আমি অবশ্যই লোকদের মধ্যে দাড়াব আর তাদেরকে এসব লোকের থেকে সতর্ক করে দিব, যারা তাদের বিষয়াদি আত্মসাৎ করতে চায়। আবদুর রহমান (রা) বলেন, তখন আমি বললাম, হে আমীরুল মু'মিনীন! আপনি এমনটা যেন না করেন । কেননা, হজ্জের মওসুম নিমনস্তরের ও নির্বোধ লোকদেরকে একত্রিত করে। আর এরাই আপনার নৈকট্যের সুযোগে প্রাধান্য বিস্তার করে ফেলবে, যখন আপনি লোকদের মধ্যে দাড়াবেন । আমার ভয় হচ্ছে, আপনি যখন দাড়িয়ে কোন কথা বলবেন তখন তা সর্বত্র দ্রুত ছড়িয়ে পড়বে । আর তারা তা যথাযথভাবে আয়ত্ত করতে পারবে না। আর যথাযথ স্থানে রাখতেও পারবে না৷ সুতরাং মদীনা পৌছা পৰ্যন্ত অপেক্ষা করুন। আর তা হল হিজরত ও সুন্নাতের কেন্দ্রস্থল । ফলে তথায় জ্ঞানী ও সুধীবর্গের সঙ্গে মিলিত হবেন । আর যা বলার তা দৃঢ়তার সাথে বলতে পারবেন । জ্ঞানী ব্যক্তিরা আপনার কথাকে যথাযথভাবে আয়ত্ত করে নেবে ও যথাস্থানে ব্যবহার করবে । তখন উমর (রা) বললেন, জেনে রেখো! আল্লাহ্র কসম! ইনশাআল্লাহ্‌ আমি মদীনা পৌছার পর সর্বপ্রথম এ কাজটি নিয়ে ভাষণের জন্য দাড়াব। ইব্‌ন আব্বাস (রা) বলেন, আমরা যিলহজ্জ মাসের শেষ দিকে মদীনায় প্রত্যাবর্তন করলাম । যখন জুম'আর দিন এল সূর্য অস্তগমনোন্মুখের সাথে সাথে আমি মসজিদে গমন করলাম । পৌছে দেখলাম, সাঈদ ইব্ন যায়িদ ইব্‌ন আমর ইব্‌ন নুফাইল (রা) মিন্বরের গোড়ায় বসে আছেন, আমিও তার পার্শ্বে এমনভাবে বসলাম যেন আমার হাটু তার হীটুকে স্পর্শ করছে। অল্পক্ষণের মধ্যে উমর ইব্ন খাত্তাব (রা) বেরিয়ে আসলেন। আমি যখন তাঁকে সামনের দিকে আসতে দেখলাম তখন সাঈদ ইব্ন যায়িদ ইব্‌ন আমর ইব্‌ন নুফাইলকে বললাম, আজ সন্ধ্যায় অবশ্যই তিনি এমন কিছু কথা বলবেন যা তিনি খলীফা হওয়া থেকে আজ পর্যন্ত বলেননি ৷ কিন্তু তিনি আমার কথাটি উড়িয়ে দিলেন এবং বললেন, আমার মনে হয় না যে, তিনি এমন কোন কথা বলবেন, যা এর পূর্বে বলেননি । এরপর উমর (রা) মিন্বরের উপরে বসলেন । যখন মুয়ায্যিনগণ আযান থেকে ফারিগ হয়ে গেলেন তখন তিনি দাড়ালেন । আর আল্লাহ্র যথোপযুক্ত প্রশংসা করলেন। তারপর বললেন, আম্মাবা'দ! আজ আমি তোমাদেরকে এমন কথা বলতে চাই, যা আমারই বলা কর্তব্য । হয়তবা কথাটি আমার মৃত্যুর নিকটবর্তী মুহুর্তে হচ্ছে। তাই যে ব্যক্তি কথাগুলো যথাযথভাবে অনুধাবন করে সংরক্ষণ করবে সে যেন কথাগুলো এসব স্থানে পৌছিয়ে দেয় যেথায় তার সওয়ারী পৌছবে। আর যে ব্যক্তি কথাগুলো. যথাযথভাবে অনুধাবন করতে আশংক্কাবোধ করছে আমি তার জন্য আমার ওপর মিথ্যা আরোপ করা ঠিক মনে করছি না। নিশ্চয় আল্লাহ্‌ মুহাম্মদ রই -কে সত্য সহকারে পাঠিয়েছেন। আর তীর উপর কিতাব অবতীর্ণ করেছেন। এবং আল্লাহ্র অবতীর্ণ বিষয়াদির ' একটি ছিল রজমের আয়াত । আমরা সে আয়াত পড়েছি, অনুধাবন করেছি, আয়ত্ত করেছি । আল্লাহ্র রাসূল হুন রজম করেছেন। আমরাও তার পরে রজম করেছি। আমি আশংকা করছি যে, দীর্ঘকাল অতিবাহিত "হওয়ার পর কোন ব্যক্তি এ কথা বলে ফেলতে পারে যে, আল্লাহ্র কসম! আমরা আল্লাহ্র কিতাবে রজমের আয়াত পাচ্ছি না । ফলে তারা এমন একটি ফরয বর্জনের দরুন পথভ্রষ্ট হবে, যা আল্লাহ্‌ অবতীর্ণ করেছেন। আল্লাহ্র কিতাব অনুযায়ী এ ব্যক্তির উপর রজম অবধারিত, যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর যিনা করবে, চাই সে পুরুষ হোক বা নারী । যখন সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাবে অথবা গর্ভ বা স্বীকারোক্তি বিদ্যমান থাকবে। অনুরূপভাবে আমরা আল্লাহ্র কিতাবে এও পড়তাম যে, তোমরা তোমাদের বাপ-দাদা থেকে মুখ ফিরিয়ে নিও www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।