ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 10
/ ৫৮৫
📝 লেখা 📖 পিডিএফ

১৮৬ বুখারী শরীফ [৬২৭২] ইয়াহ্‌ইয়া ইব্ন বুকায়র (র)..... মালিক ইব্‌ন আউস ইব্ন হাদাছান (রা) থেকে বর্ণিত মুহাম্মদ ইব্‌ন জুবায়র ইব্‌ন মুতঈম আমাকে (মালিক ইব্‌ন আউস ইব্ন হাদাছান)-এর পক্ষ থেকে একটি ঘটনা বর্ণনা করলেন তিনি বলেন, আমি মালিক ইব্‌ন আউস (রা)-এর কাছে চলে গেলাম এবং ঘটনাটি সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তখন তিনি বললেন যে, আমি উমর (রা)-এর নিকট গিয়েছিলাম । এমন সময় তার দারোয়ান ইয়ারফা সেখানে উপস্থিত হয়ে বলল, আপনি উসমান, আবদুর রাহমান, যুবায়র ও সা'দ (রা)-কে ভিতরে আসার অনুমতি দিবেন কি? তিনি বললেন, হ্যা । তিনি তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিলেন । এরপর সে উমর (রা)-এর নিকট এসে বলল, আপনি আলী ও আব্বাস (রা)-কে ভিতরে আসার অনুমতি দিবেন কি? তিনি বললেন, হ্যা । আব্বাস (রা) বলেন, হে আমীরুল মু’মিনীন! আমার এবং এর মাঝে মীমাংসা করে দিন। উমর (রা) বললেন, আপনাদেরকে আল্লাহ্র কসম দিয়ে বলি যার হুকুমে আকাশ ও যমীন প্রতিষ্ঠিত আছে; আপনারা কি জানেন যে, রাসূলুল্লাহ্‌ শ্লুহই বলেছিলেন, আমাদের কোন উত্তরাধিকারী থাকবে না, আমরা যা কিছু রেখে যাব সবই হবে সাদাকাস্বরূপ ৷ রাসূলুল্লাহ্‌ স্রহুধুই এ দ্বারা নিজেকেই উদ্দেশ্য করেছিলেন। দলের লোকেরা বলল, অবশ্যই তিনি তা বলেছেন। এরপর তিনি আলী ও আব্বাস (রা)-এর দিকে মুখ করে বললেন, আপনারা কি জানেন যে, রাসূলুল্লাহ্‌ শ্রহ্ননন এ কথা বলেছিলেন? তারা উভয়ে জবাব দিলেন, অবশ্যই তিনি তা বলেছেন। উমর (রা) বললেন, এখন আমি এ ব্যাপারে আপনাদের কাছে বর্ণনা রাখছি যে, আল্লাহ্‌ তা'আলা এ ফায় (বিনা যুদ্ধে প্রাপ্ত ধনসম্পদ)-এর ব্যাপারে তার রাসূলকে বিশেষত্ব প্রদান করেছেন, যা আর অন্য কাউকে করেননি । তিনি (আল্লাহ্‌ তা'আলা) বলেন ৪!) se Ll as থেকে ,, এঃ পর্যন্ত তিলাওয়াত করে শোনালেন। এবং বললেন, এটা তো ছিল বিশেষ করে রাসূলুল্লাহ্‌ সই -এর জন্য । আল্লাহ্‌ তাআলার কসম! তিনি আপনাদের ব্যতীত অন্য কারও জন্য এ মাল সংরক্ষণ করেননি। আর আপনাদের ব্যতীত অন্য কাউকে এতে প্রাধান্য দেননি । এ মাল তো আপনাদেরই তিনি দিয়ে গিয়েছেন এবং আপনাদের মাঝেই বন্টন করেছেন। পরিশেষে এ মালটুকু অবশিষ্ট ছিল। তখন তিনি তীর পরিবার-পরিজনের বছরের ভরণ-পোষণের জন্য এ থেকে খরচ করতেন । এরপর যা অবশিষ্ট থাকত তা আল্লাহ্র মাল হিসেবে (তার রাস্তায়) খরচ করতেন । রাসূলুল্লাহ্‌ হস্ত তার গোটা জীবদ্দশায়ই এরূপ করে গিয়েছেন। আমি আপনাদের আল্লাহ্র কসম দিয়ে জিজ্ঞাসা করছি, এ কথাগুলো কি আপনারা জানেন? তারা বললেন, হ্যা । এরপর তিনি আলী (রা) ও আব্বাস (রা)-এর দিকে লক্ষ্য করে বললেন, আমি আপনাদের দু'জনকে আল্লাহ্র কসম দিয়ে জিজ্ঞাসা করছি, আপনারা কি এ কথাগুলো জানেন? তারা উভয়ে বললেন, হ্যা ৷ এরপর আল্লাহ্‌ তা'আলা তার নবী শ্রহুইবু -কে ওফাত দান করলেন তখন আবূ বকর (রা) বললেন, আমি আল্লাহ্‌র রাসূল শ্রুহুধ্ুু -এর ওলী । এরপর তিনি উক্ত মাল হস্তগত করলেন এবং রাসূলুল্লাহ্‌ শ্ব যেভাবে তা ব্যবহার করেছিলেন তিনিও তা সেভাবে ব্যবহার করেছেন। এরপর আল্লাহ্‌ তা'আলা আবূ বকর (রা)-এর ওফাত দান করলেন। তখন আমি বললাম, আমি আল্লাহ্‌র রাসূলের ওলীর ওলী । আমি এ মাল হস্তগত করলাম এবং রাসূলুল্লাহ্‌ শ্ব ও আবূ বকর (রা) এ মালের ব্যাপারে যে নীতি অবলম্বন করেছিলেন দু'বছর যাবত আমি এ মালের ব্যাপারে সেই নীতিই অবলম্বন করে আসছি । এরপর আপনারা আমার কাছে আসলেন আর আপনাদের উভয়ের বক্তব্যও এক এবং ব্যাপারটিও অনুরূপ । (হে আব্বাস (রা)) আপনি তো আপনার ভাতিজার থেকে প্রাপ্য অংশ আমার কাছ চাইছেন। আর আলী (রা) আমার কাছে তার স্ত্রীর অংশ যা তীর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।