ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 06
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

আম্বিয়া কিরাম (আ) ৯৫ চলতে লাগলেন । এমন সময় একটি নৌকা তাদের পাশ দিয়ে অতিক্রম করছিল । তারা তাদেরকেও নৌকায় উঠিয়ে নিতে অনুরোধ করলেন। তারা খাযির (আ)-কে চিনে ফেললেন এবং তারা তাকে তার সঙ্গীসহ পারিশ্রমিক ব্যতিরেকেই নৌকায় তুলে নিল । তারা দু'জন যখন নৌকায় আরোহণ করলেন, তখন একটি চড়ই পাখি এসে নৌকাটির এক পাশে বসল এবং একবার কি দু'বার নদীর পানিতে সে তার ঠোট ডুবাল ৷ খাযির (আ) বললেন, হে মূসা (আ)! আমার এবং তোমার জ্ঞানের দ্বারা আল্লাহ্‌র জ্ঞান হতে ততটুকুও ত্রাস পায়নি যতটুকু এ পাখিটি তার ঠোটের সাহায্যে নদীর পানিত্াস করেছে। তারপর খাযির (আ) হঠাৎ করে একটি কুঠার নিয়ে নৌকার একটি তক্তা খুলে ফেললেন, মূসা (আ) অকস্মাৎ দৃষ্টি দিতেই দেখতে পেলেন তিনি কুঠার দিয়ে একটি তক্তা খুলে ফেলেন। তখন তাকে তিনি বললেন, আঁপুনি একি করলেন ? লোকেরা আমাদের পারিশ্রমিক ছাড়া নৌকায় তুলে নিল, আর আপনি তাদের নৌকার আরোহীদেরকে ডুবিয়ে দেয়ার জন্য নৌকাটি ছিদ্র করে দিলেন ? এত আপনি একটি গুরুতর কাজ করলেন । খাযির (আ) বললেন, আমি কি বলিনি যে, আপনি কখনও আমার সঙ্গে ধৈর্যধারণ করে থাকতে পারবেন না? মূসা (আ) বললেন, আমি যে বিষয়টি ভুলে গেছি, তার জন্য-আমাকে দোষারোপ করবেন না। আর আমার এ আচরণে আমার প্রতি কঠোর হবেন না। মূসা (আ)-এর পক্ষ থেকে প্রথম এই কথাটি ছিল ভুলক্রমে ৷ এরপর যখন তারা উভয়ে নদী পার হয়ে আসলেন, তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন সে অন্যান্য বালকদের সাথে খেলছিল। খাযির (আ) তার মাথা ধরলেন এবং নিজ হাতে ছেলেটির ঘাড় পৃথক করে ফেললেন। একথাটি বুঝানোর জন্য সুফিয়ান (র) তীর হাতের আঙ্গুলগুলোর অগ্রভাগ দ্বারা এমনভাবে ইশারা করলেন যেন তিনি কোন জিনিস ছিড়ে নিচ্ছিলেন । এতে মূসা (আ) তাকে বললেন, আপনি কি একটি নিষ্পাপ ছেলেকে বিনা অপরাধে হত্যা করলেন ? নিশ্চয়ই আপনি একটি গর্হিত কাজ করলেন । খাযির (আ) বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে ধৈর্যধারণ করতে পারবেন না ? মূসা (আ) বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোন বিষয়ে জিজ্ঞাসা করি তাহলে আপনি আমাকে আর আপনার সঙ্গে রাখবেন না। কেননা আপনার উযর আপত্তি চূড়ান্ত হয়েছে। এরপর তারা চলতে লাগলেন শেষ পর্যন্ত তারা এক লোকালয়ে এসে পৌছলেন। তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন ৷ কিন্তু তারা তাদের মেহ্‌মানদারী করতে অস্বীকার করল । তারপর তারা সেখানেই একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছিল । তা একদিকে ঝুঁকে গিয়েছিল । খাযির (আ) তা নিজের হাতে সোজা করে দিলেন। রাবী আপন হাতে এভাবে ইশারা করলেন । আর সুফিয়ান (র) এমনিভাবে ইঙ্গিত করলেন যেন তিনি কোন জিনিস উপরের দিকে উচিয়ে দিচ্ছেন। “ঝুঁকে পড়েছে” একথাটি আমি সুফিয়ানকে মাত্র একবার বলতে শুনেছি । মূসা (আ) বললেন, তারা এমন মানুষ যে, আমরা তাদের কাছে আসলাম, তারা আমাদেরকে না খাবার পরিবেশন করল, না আমাদের মেহমানদারী করল আপনি এদের প্রাচীর সোজা করতে গেলেন। আপনি ইচ্ছা করলে এর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন । খাযির (আ) বললেন, এখানেই আপনার ও আমার মধ্যে বিচ্ছেদ হল। তবে এখনই আমি আপনাকে অবহিত করছি ওসব কথার গুঢ় রহস্য, যেসব বিষয়ে আপনি ধৈর্যধারণ করতে পারেন নি। নবী শ্রুহ্ বলেছেন, আমাদেরতো ইচ্ছা যে, মূসা (আ) ধৈর্যধারণ করলে আমাদের কাছে তাঁদের আরো অনেক বেশী খবর বৰ্ণিত হতো । সুফিয়ান (রা) বর্ণনা করেন নবী শু বলেছেন, আল্লাহ্‌ মূসা (আ)-এর উপর রহমত বর্ষণ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।