ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 06
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

38 বুখারী শরীফ ব্যক্তি সবচেয়ে বেশী জ্ঞানী ? তিনি বললেন, আমি । মূসা (আ)-এর এ উত্তরে আল্লাহ্‌ তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করলেন। কেননা তিনি জ্ঞানকে আল্লাহ্র দিকে সম্পর্কিত করেন নি। আল্লাহ্‌ তাকে বললেন, বরং দুই নদীর সংযোগ স্থলে আমার একজন বান্দা আছে,. সে: তোমার চেয়ে বেশী জ্ঞানী । মূসা (আ) আরয করলেন, হে আমার রব! তীর কাছে পৌছতে কে আমাকে সাহায্য করবে ? কখন সুফিয়ান এভাবে বর্ণনা করেছেন, হে আমার রব! আমি তীর সাথে কিভাবে সাক্ষাৎ করব ? আল্লাহ্‌ বললেন, তুমি একটি মাছ ধর এবং তা (ভাজা করে) একটি থলের মধ্যে ভরে রাখ । যেখানে গিয়ে তুমি মাছটি হারিয়ে ফেলবে সেখানেই তিনি অবস্থান করছেন । তারপর মূসা (আ) একটি মাছ ধরলেন এবং (তা ভাজা করে) থলের মধ্যে ভরে রাখলেন । এরপর তিনি এবং তার সাথী ইউশা ইব্‌ন নূন চলতে লাগলেন অবশেষে তারা উভয়ে (নদীর তীরে) একটি পাথরের নিকট এসে পৌছে তার উপরে উভয়ে মাথা রেখে বিশ্রাম করলেন। এ সময় মূসা (আ) ঘুমিয়ে পড়লেন-আর মাছটি (জীবিত হয়ে) নড়াচড়া করতে করতে থলে থেকে বের হয়ে নদীতে নেমে গেল । এরপর সে নদীতে সুড়ঙ্গ আকারে আপন পথ করে নিল আর আল্লাহ্‌ মাছটির চলার পথে পানির গতি থামিয়ে দিলেন । ফলে তার গমন পথটি সুড়ঙ্গের ন্যায় হয়ে গেল । এ সময় নবী শন হাতের ইশারা করে বললেন, এভাবে সুড়ঙ্গের মত হয়েছিল । এরপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন । অবশেষে যখন পরের দিন ভোর হল তখন মূসা (আ) তার যুবক সাথীকে বললেন, আমার ভোরের খাবার আন । আমি এ সফরে খুব ক্লান্তি অনুভব করছি । বস্তুতঃ মূসা (আ) যে পর্যন্ত আল্লাহ্র নির্দেশিত স্থানটি অতিক্রম না করছেন সে পর্যন্ত তিনি সফরে কোন ক্লান্তিই অনুভব করেন নি। তখন তার সাথী তাকে বললেন, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন সেই পাথরটির কাছে বিশ্রাম নিয়েছিলাম (তখন মাছটি পানিতে চলে গেছে) মাছটি চলে যাওয়ার কথা বলতে আমি একেবারেই ভুলে গেছি। প্রকৃতপক্ষে আপনার কাছে তা উল্লেখ করতে একমাত্র শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছে। বস্তুতঃ মাছটি নদীতে আশ্চর্যজনকভাবে নিজের পথ করে নিয়েছে। (রাবী বলেন) পথটি মাছের জন্য ছিল একটি সুড়ঙ্গের মত আর তাঁদের জন্য ছিল একটি আশ্চর্যজনক ব্যাপার । মূসা (আ) তাকে বললেন, সে তাইতো সেই স্থান যা আমরা খুঁজে বেড়াচ্ছি। এরপর উভয়ে নিজ নিজ পদচিহ্ন অনুসরণ করতে করতে পিছনের দিকে ফিরে চললেন, শেষ পর্যন্ত তারা উভয়ে সেই পাথরটির কাছে এসে পৌছলেন এবং দেখলেন সেখানে একজন লোক কাপড়ে আবৃত হয়ে আছেন । মূসা (আ) তাকে সালাম করলেন। তিনি সালামের জওয়াব দিয়ে বললেন, এখানে সালাম কি করে এলো ? তিনি বললেন, আমি মূসা (আমি এ দেশের লোক নই ।) তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি বনী ইসরাইঈলের (নবী) মূসা ? তিনি বললেন, হা, আমি আপনার নিকট এসেছি, সরল সঠিক জ্ঞানের এ সব কথাগুলো শিখার জন্যে যা আপনাকে শিখানো হয়েছে। তিনি বললেন, হে মুসা! আমার আল্লাহ্‌ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আল্লাহ্‌ আমাকে শিক্ষা দিয়েছেন, আপনি তা জানেন। আর আপনারও আল্লাহ্‌ প্রদত্ত কিছু জ্ঞান আছে, যা আল্লাহ্‌ আপনাকে শিখিয়েছেন, আমি তা জানিনা । মূসা (আ) বললেন, আমি কি আপনার সঙ্গী হতে পারি ? খাযির (আ) বললেন, আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে সক্ষম হবেন না আর আপনি এমন বিষয়ে ধৈর্য রাখবেন কি করে, যার রহস্য অনুধাবন করা আপনার জানা নেই ? (মূসা (আ) বললেন, ইন্শা আল্লাহ্‌ আপনি আমাকে একজন ধৈর্য ধারণকারী হিসেবে দেখতে পাবেন। আমি আপনার কোন নির্দেশই অমান্য করব না । এরপর তাঁরা উভয়ে রওয়ানা হয়ে নদীর তীর দিয়ে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।