ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 06
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

বুখারী শরীফ A32A, t, 2 Afr co A Ar uw AS Gi Ee ANGE ৰ LA? চ - aS - “4A Et: TT) Fk Ved a Ee sail st ন y nL ds Usain cli sl Ss Ji ll i = fl ee OG “AS cL Cy SSA Sl salt ACLS sl AT 92 1A? Ac 2 As Az Lani Ln 8 oe SIU pS Ck Cs WS: sa J 583 ol Eg lis i dl ues GH Cpls ta SG. as 2s আম্র ইব্ন মুহম্মদ (র) ......... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি এবং হুর ইব্‌ন কায়েস ফাযারী মূসা (আ)-এর সাথীর ব্যাপারে বিতর্ক করছিলেন। ইব্‌ন আব্বাস (রা) বলেন, তিনি হলেন, খাযির ৷ এমনি সময় উবাই ইব্ন কা'ব (রা) তাদের উভয়ের কাছ দিয়ে অতিক্রম করছিলেন, তখন ইব্‌ন আব্বাস (রা) তাকে ডাকলেন এবং বললেন, আমি এবং আমার এ সাথী মূসা (আ)-এর সাথী সম্পর্কে বিতর্ক করছি, যার সাথে সাক্ষাতের জন্য মূসা (আ) পথের সন্ধান চেয়েছিলেন । আপনি কি রাসূলুল্লাহ্‌ নুর -কে তার ঘটনা বৰ্ণনা করতে শুনেছেন ? তিনি বললেন, হা । আমি রাসূলুল্লাহ্‌ সরল -কে বলতে শুনেছি যে, মূসা (আ) বনী ইসরাঈলের এক সমাবেশে উপস্থিত ছিলেন। তখন তার কাছে একজন লোক আসল এবং জিজ্ঞাসা করল, আপনি কি এমন কাউকে জানেন, যিনি আপনার চেয়ে অধিক জ্ঞানী ? তিনি বললেন, না। তখন মূসা (আ)-এরু প্রতি আল্লাহ্‌ ওহী পাঠায়ে জানায়ে দিলেন, হাঁ, (তোমার চেয়েও অধিক জ্ঞানী) আমার বান্দা খাযির। তখন মূসা (আ) তীর সাথে সাক্ষাতের জন্য পথের সন্ধান চেয়েছিলেন । তখন তার জন্য একটি মাছ নিদৰ্শন হিসাবে নির্দিষ্ট করে দেওয়া হল এবং তাকে বলে দেওয়া হল, যখন তুমি মাছটি হারাবে, তখন তুমি পিছনে ফিরে আসবে, তাহলেই তুমি তার সাক্ষাৎ পাবে। তারপর মূসা (আ) নদীতে মাছের পিছে পিছে চলছিলেন, এমন সময় মূসা (আ)-কে তাঁর খাদেম বলে উঠল, “আপনি কি লক্ষ্য করেছেন ? আমরা যখন এ পাথরটির কাছে অবস্থান করছিলাম, তখন আমি মাছটির কথা ভুলে গিয়েছিলাম ৷ বস্তুতঃ তার স্বরণ থেকে একমাত্র শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছিল ।”(১৮: ৬৩) মূসা (আ) বললেন, আমরা তো সে স্থানেরই অনুসন্ধান করছিলাম । অতএব তারা উভয়ে পিছনে ফিরে চললেন, এবং খাযিরের সাক্ষাৎ পেলেন । (১৮ ৪ ৬৪) তাদের উভয়েরই অবস্থার বর্ণনা ঠিক তাই যা আল্লাহ্‌ তার কিতাবে বর্ণনা করেছেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।