ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 06
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

আম্বিয়া কিরাম (আ) ৬৩ অতিক্ৰম করছিল । হঠাৎ তারা দেখল কিছু পাখি উড়ছে। তারা যেন তা বিশ্বাসই করতে পারছিল না আর তারা বলতে লাগল এসব পাখি তো পানি ছাড়া কোথাও থাকতে পারে না। তখন তারা সেখানে তাদের একজন দৃত পাঠাল সে সেখানে গিয়ে দেখল, সেখানে পানি মাওজুদ আছে। তখন সে তার দলের লোকদের কাছে ফিরে আসল এবং তাদেরকে সংবাদ দিল । এরপর তারা হাযেরা (আ)-এর কাছে এসে বলল, হে ইসমাঈলের মা । আপনি কি আমাদেরকে আপনার কাছে থাকা অথবা (রাবী বলেছেন), আপনার কাছে বসবাস করার অনুমতি দিবেন ? (হাযেরা (আ) তাদেরকে বসবাসের অনুমতি দিলেন এবং এভাবে অনেক দিন কেটে গেল) । এরপর তার ছেলে বয়ঃপ্রাপ্ত হল । তখন তিনি (ইসমাঈল) জুরহুম গোত্রেরই একটি মেয়ে বিয়ে করলেন। রাবী (ইব্‌ন আব্বাস (রা)) বলেন, পুনরায় ইব্রাহীম (আ)-এর মনে জাগল (ইসমাঈল এবং তার মা হাযেরার কথা) তখন তিনি তাঁর স্ত্রীকে (সারা) বললেন, আমি আমার পরিত্যক্ত পরিজনের অবস্থা সম্পর্কে খবর নিতে চাই । রাবী (ইব্‌ন আব্বাস (রা)) বলেন, এরপর তিনি (তাদের কাছে) আসলেন এবং সালাম দিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, ইসমাঈল কোথায় ? ইসমাঈল (আ)-এর স্ত্রী বলল, তিনি শিকারে গিয়েছেন ইব্রাহীম (আ) বললেন, সে যখন আসবে তখন তুমি তাকে আমার এ নির্দেশের কথা বলবে, “তুমি তোমার ঘরের চৌকাঠখানা বদলিয়ে ফেলবে ৷” ইসমাঈল (আ) যখন আসলেন, তখন স্ত্রী তাকে খবরটি জানালেন, তখন তিনি স্ত্রীকে বললেন, তুমি সেই চৌকাঠ ৷ অতএব তুমি তোমার . পিতামাতার কাছে চলে যাও । রাবী (ইব্‌ন আব্বাস (রা)) বলেন, অতঃপর (তাদের কথা) ইব্রাহীম (আ)-এর আবার মনে পড়ল। তখন তিনি তাঁর স্ত্রী (সারা) কে বললেন, আমি আমার নির্বাসিত পরিবারের খবর নিতে চাই । এরপর তিনি সেখানে আসলেন, এবং (পুত্রবধুকে) জিজ্ঞাসা করলেন, ইসমাঈল কোথায়? ইসমাঈল (আ)-এর স্ত্রী বলল, তিনি শিকারে গিয়েছেন। পুত্রবধু তাকে বললেন, আপনি কি আমাদের এখানে অবস্থান করবেন না ? কিছু পানাহার করবেন না ? তখন ইব্রাহীম (আ) বললেন, তোমাদের খাদ্য এবং পানীয় কি? স্ত্রী বলল, আমাদের খাদ্য হল গোশৃত আর পানীয় হল পানি। তখন ইব্রাহীম (আ.) দু'আ করলেন, “হে আল্লাহ্‌! তাদের খাদ্য এবং পানীয় দ্রব্যের মধ্যে বরকত দিন৷” রাবী (ইবৃন আব্বাস (রা)) বলেন, আবুল কাসিম স্লন্নইন বলেছেন, ইব্রাহীম (আ)-এর দু'আর কারণেই (মক্কার খাদ্য ও পানীয় দ্রব্যের মধ্যে) বরকত রয়েছে রাবী (ইব্‌ন আব্বাস (রা)) বলেন, আবার কিছুদিন পর ইব্রাহীম (আ)-এর মনে তাঁর নির্বাসিত পরিজনের কথা জাগল । তখন তিনি তার স্ত্রী (সারা)-কে বললেন, আমি আমার পরিত্যক্ত পরিজনের খবর নিতে চাই । এরপর তিনি এলেন এবং ইসমাঈলের দেখা পেলেন, তিনি যমযম কূপের পিছনে বসে তার একটি তীর মেরামত করছেন । তখন ইবরাহীম (আ) ডেকে বললেন, হে ইসমাঈল! তোমার রব তার জন্য একখানা ঘর নির্মাণ করতে আমাকে নির্দেশ দিয়েছেন। ইসমাঈল (আ) বললেন, আপনার রবের নির্দেশ পালন করুন'। ইব্রাহীম (আ) বললেন, তিনি আমাকে এও নির্দেশ দিয়েছেন যে, তুমি যেন আমাকে এ বিষয়ে সহায়তা কর । ইসমাঈল (আ) বললেন, তাহলে আমি তা করব অথবা তিনি অনুরূপ কিছু বলেছিলেন। এরপর উভয়ে উঠে দাড়ালেন ইব্রাহীম (আ) ইমারত বানাতে লাগলেন আর ইসমাঈল (আ) তাকে পাথর এনে দিতে লাগলেন আর তারা উভয়ে এ দু'আ করছিলেন, হে আমাদের রব! আপনি আমাদের এ কাজ কবুল করুন । আপনি তো সব কিছু শুনেন এবং জানেন । রাবী বলেন, এরি মধ্যে BG ba গেল আর বৃদ্ধ ইব্রাহীম (আ) এতটা উঠতে দুর্বল হয়ে পড়লেন । তখন তিনি (মাকামে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।