৬২ বুখারী শরীফ Ls OS oP A dC Lipid as - lll ail call SALE আবদুল্লাহ ইব্ন মুহাম্মদ (র) ......... ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন ্রাহীম (আ) ও তাঁর স্ত্রী (সারার) মাঝে যা হওয়ার হয়ে গেল, তখন ইব্রাহীম (আ) (শিশুপুত্র) ইসমাঈল এবং তার মাকে নিয়ে বের হলেন। তাদের সাথে একটি থলে ছিল, যাতে পানি ছিল। ইসামাঈল (আ)-এর মা মশক থেকে পানি পান করতেন । ফলে শিশুর জন্য তার স্তন্যে দুধ বাড়তে থাকে। অবশেষে ইব্রাহীম (আ) মক্কায় পৌছে হাযেরাকে (শিশুপুত্র ইসমাঈলসহ) একটি বিরাট বৃক্ষের নীচে থাকার ব্যবস্থা করে দিলেন। এরপর ইব্রাহীম (আ) আপন পরিবার (সারার) নিকট ফিরে চললেন । তখন ইসমাঈল (আ)-এর মা কিছু দূর পর্যন্ত তার অনুসরণ করলেন । অবশেষে যখন কাদা নামক স্থানে পৌছলেন, তখন তিনি পিছন থেকে ডেকে বললেন, হে ইব্রাহীম! আপনি আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন ? ইব্রাহীম (আ) বললেন, আল্লাহ্র কাছে। হাযেরা (আ) বললেন, আমি আল্লাহ্র প্রতি সন্তুষ্ট । রাবী (ইব্ন আব্বাস (রা)) বলেন, এরপর হাযেরা (আ) ফিরে আসলেন, তিনি মশক থেকে পানি পান করতেন আর শিশুর জন্য (তীর স্তন্যের) দুধ বাড়ত । অবশেষে যখন পানি শেষ হয়ে গেল । তখন ইসমাঈল (আ)-এর মা বললেন, আমি যদি গিয়ে এদিকে সেদিকে তাকাতাম! তাহলে হয়ত কোন মানুষ দেখতে পেতাম । রাবী (ইব্ন আব্বাস (রা)) বলেন, এরপর ইসমাঈল (আ)-এর মা গেলেন এবং সাফা পাহাড়ে উঠলেন আর এদিকে ওদিকে তাকালেন এবং কাউকে দেখেন কিনা এজন্য বিশেষভাবে তাকিয়ে দেখলেন । কিন্তু কাউকেও দেখতে পেলেন না । (এরপর যখন নীচু ভূমিতে পৌছলেন) তখন দ্রুত বেগে মারওয়া পাহাড়ে এসে গেলেন। এবং এভাবে তিনি কয়েক চক্কর দিলেন। পুনরায় তিনি (মনে মনে) বললেন, যদি গিয়ে দেখতাম যে শিশুটি কি করছে। এরপর তিনি গেলেন এবং দেখতে পেলেন যে সে তার অবস্থায়ই আছে। সে যেন মরণাপর্ন হয়ে গেছে। এতে তার মন স্বস্তি পাচ্ছিল না। তখন তিনি বললেন, যদি সেখানে (আবার) যেতাম এবং এদিকে সেদিকে তাকিয়ে দেখতাম ৷ সম্ভবতঃ কাউকে দেখতে পেতাম ৷ এরপর তিনি গেলেন, সাফা পাহাড়ের উপর উঠলেন এবং এদিক সেদিক দেখলেন এবং গভীরভাবে তাকিয়ে দেখলেন। কিন্তু কাউকে দেখতে পেলেন না । এমনকি তিনি সাতটি চক্কর পূর্ণ করলেন । এরপর তিনি মনে মনে বললেন, যদি যেতাম তখন দেখতাম যে সে কি করছে। হঠাৎ তিনি একটি শব্দ শুনতে পেলেন। তখন তিনি বললেন, যদি আপনার কোন সাহায্য করার থাকে তবে আমাকে সাহায্য করুন। হঠাৎ তিনি জিবরাঈল (আ)-কে দেখতে পেলেন। রাবী (ইব্ন আব্বাস (রা)) বলেন, তখন তিনি (জিবরাঈল) তার পায়ের গোড়ালি দ্বারা এরূপ করলেন অর্থাৎ গোড়ালি দ্বারা যমীনের উপর আঘাত করলেন রাবী (ইব্ন আব্বাস (রা)) বলেন, তখনই পানি বেরিয়ে আসল । এর দেখে ইসমাঈল (আ)-এর মা অস্থির হয়ে গেলেন এবং গর্ত খনন করতে লাগলেন রাবী (ইব্ন আব্বাস (রা) বলেন, এ প্রসঙ্গে আবুল কাসিম (রাসূলুল্লাহ হুর ) বলেছেন, হাযেরা (আ) যদি একে তার অবস্থার উপর ছেড়ে দিতেন তাহলে পানি বিস্তৃত হয়ে যেত । রাবী (ইব্ন আব্বাস (রা)) বলেন, তখন হাযেরা (আ) পানি পান করতে লাগলেন এবং তাঁর সন্তানের জন্য তীর দুধ বাড়তে থাকে । রাবী (ইব্ন আব্বাস (রা)) বলেন, এরপর জুরহুম গোত্রের (ইয়ামন দেশীয়) একদল লোক উপত্যকার নীচু ভূমি দিয়ে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।