ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 06
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

আম্বিয়া কিরাম (আ) ৫৯ তিনি তাদের জীবনযাপন ও অবস্থা জানতে চাইলেন তখন সে বলল, আমরা ভাল এবং স্বচ্ছলতার মধ্যেই আছি । আর সে আল্লাহ্র প্রশংসাও করলো । ইব্রাহীম (আ) জিজ্ঞাসা করলেন, তোমাদের প্রধান খাদ্য কি? সে বলল, গোশৃত্‌ । তিনি আবার জানতে চাইলেন, তোমাদের পানীয় কি? সে বলল, পানি । ইব্রাহীম (আ) দু'আ করলেন, হে আল্লাহ্‌! তাদের গোশ্ত্‌ ও পানিতে বরকত দিন। নবী ভ্রু বলেন, এঁ সময় তাদের সেখানে খাদ্যশস্য উৎপাদন হতো না । যদি হতো তাহলে ইব্রাহীম (আ) সে বিষয়েও তাদের জন্য দু'আ করতেন । বর্ণনাকারী বলেন, মক্কা ব্যতীত অন্য কোথাও কেউ শুধু গোশৃত্‌ ও পানি দ্বারা জীবন ধারণ করতে পারেনা। কেননা, শুধু গোশৃত্‌ ও পানি জীবনযাপনের অনুকূল হতে পারে না । ইব্রাহীম (আ) বললেন, যখন তোমার স্বামী ফিরে আসবে, তখন তাকে আমার সালাম বলবে, আর তাকে আমার পক্ষ থেকে হুকুম করবে যে, সে যেন তার ঘরের দরজার চৌকাঠ ঠিক রাখে এরপর ইসমাঈল (আ) যখন ফিরে আসলেন, তখন তিনি বললেন, তোমাদের নিকট কেউ এসেছিলেন কি? সে বলল, হা । একজন সুন্দর আকৃতির বৃদ্ধ লোক এসেছিলেন এবং সে তার প্রশংসা করলো, (তারপর বললো) তিনি আমাকে আপনার সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন। আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি। এরপর তিনি আমার নিকট আমাদের জীবনযাপন সম্পর্কে জানতে চেয়েছেন। আমি তাকে জানিয়েছি যে, আমরা ভাল আছি । ইসমাঈল (আ) বললেন, তিনি কি তোমাকে আর কোন কিছুর জন্য আদেশ করেছেন ? সে বললো, হাঁ । তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন যে, আপনি যেন আপনার ঘরের দরজার চৌকাঠ ঠিক রাখেন। ইসমাঈল (আ) বললেন, ইনিই আমার পিতা । আর তুমি হলে আমার ঘরের দরজার চৌকাঠ । একথার দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যেন তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখি । এরপর ইব্রাহীম (আ) এদের থেকে দূরে রইলেন, যদ্দিন আল্লাহ্‌ চাইলেন। এরপর তিনি আবার আসলেন । (দেখতে পেলেন,) যমযম কৃপের নিকটস্থ একটি বিরাট বৃক্ষের নীচে রসে ইসমাঈল (আ) তার একটি তীর মেরামত করছেন। যখন তিনি তীর পিতাকে দেখতে পেলেন, তিনি দাড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন। এরপর একজন বাপ-বেটার সঙ্গে, একজন বেটা-বাপের সঙ্গে সাক্ষাৎ হলে যেরূপ করে থাকে তাঁরা উভয়ে তাই করলেন । এরপর ইব্রাহীম (আ) বললেন, হে ইসমাঈল ৷ আল্লাহ্‌ আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন। ইসমাঈল (আ) বললেন, আপনার রব! আপনাকে যা আদেশ করেছেন, তা করুন । ইব্রাহীম (আ) বললেন, তুমি আমার সাহায্য করবে কি? ইসমাঈল (আ) বললেন, আমি আপনার সাহায্য করব । ইব্রাহীম (আঁ) বললেন, আল্লাহ্‌ আমাকে এখানে একটি ঘর বানাতে নির্দেশ দিয়েছেন। এই বলে তিনি ডুঁচু টিলাটির দিকে ইশারা করলেন যে, এর চারপাশে ঘেরাও দিয়ে, তখনি তাঁরা উভয়ে কা'বা ঘরের দেয়াল উঠাতে লেগে গেলেন। ইসমাঈল (আ) পাথর আনতেন, আর ইব্রাহীম (আ) নির্মাণ করতেন । পরিশেষে যখন দেয়াল উঁচু হয়ে গেল, তখন ইসমাঈল (আ) (মাকামে ইব্রাহীম নামে খ্যাত) পাথরটি আনলেন এবং ইব্রাহীম (আ) এর জন্য তা যথাস্থানে রাখলেন । ইব্রাহীম (আ) তার উপর দাঁড়িয়ে নিমার্ণ কাজ করতে লাগলেন। আর ইসমাঈল (আ) তাঁকে পাথর যোগান দিতে থাকেন। তখন তারা উভয়ে এ দু'আ করতে থাকলেন, হে আমাদের রব । আমাদের থেকে (একাজ) কবূল করুন। নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন ও জানেন । তাঁরা উভয়ে আবার কা'বা ঘর তৈরী করতে থাকেন। এবং কা'বা ঘরের চার দিকে ঘুরে ঘুরে এ দু'আ করতে থাকেন। “হে আমাদের রব! আমাদের থেকে (এ শ্রমটুকু) কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন ও জানেন” (২: ১২৭) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।