ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 06
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৫৮" বুখারী শরীফ একঝাঁক পাখি চক্রাকারে উড়ছে। তখন তারা বলল, নিশ্চয় এ পাখিগুলো পানির উপর উড়ছে। আমরা এ ময়দানের পথ হয়ে বহুবার অতিক্রম করেছি । কিনু এখানে. কোন পানি ছিল না। তখন তারা একজন কি দু'জন লোক সেখানে পাঠালো । তারা সেখানে গিয়েই পানি দেখতে পেল । তারা সেখান থেকে ফিরে এসে সকলকে পানির সংবাদ দিল । সংবাদ শুনে সবাই সেদিকে অগ্রসর হল । রাবী বলেন, ইসমাঈল (আ)-এর মা পানির নিকট ছিলেন। তারা তাঁকে বলল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই । আপনি আমাদেরকে অনুমতি দিবেন কি ? তিনি জবাব দিলেন, হা ৷ তবে, এ পানির উপর তোমাদের কোন অধিকার থাকবে না । তারা হা, বলে তাদের মত প্রকাশ করল । ইব্‌ন আব্বাস (রা) বলেন, নবী লুল বলেছেন, এ ঘটনা ইসমাঈলের মাকে একটি সুযোগ এনে দিল। আর তিনিও মানুষের সাহচর্য চেয়েছিলেন। এরপর তারা সেখানে বসতি স্থাপন করল এবং তাদের পরিবার-পরিজনের নিকটও সংবাদ পাঠাল । তারপর তারাও এসে তাদের সাথে বসবাস করতে লাগল । পরিশেষে সেখানে তাদের কয়েকটি পরিবারের বসতি স্থাপিত হল । আর ইসমাঈলও যৌবনে উপনীত হলেন এবং তাদের থেকে আরবী ভাষা শিখলেন। যৌবনে পৌছে তিনি তাদের কাছে অধিক আকর্ষণীয় ও প্রিয়পাত্র হয়ে উঠলেন । এরপর যখন তিনি পূর্ণ যৌবন লাভ করলেন, তখন তারা তার সঙ্গে তাদেরই একটি মেয়েকে বিবাহ দিল । এরই মধ্যে ইসমাঈলের মা হাযেরা (আ) ইন্তিকাল করেন। ইসমাঈলের বিবাহের পর ইব্রাহীম (আ) তীর পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য এখানে আসলেন । কিন্তু তিনি ইসমাঈলকে পেলেন না । তিনি তার -স্ত্রীকে তার সম্বন্ধে জিজ্ঞাসা করলেন । স্ত্রী বলল, তিনি আমাদের জীবিকার খৌজে বেরিয়ে গেছেন। এরপর তিনি পুত্রবধুকে তাদের জীবন যাত্রা এবং অবস্থা সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। সে বলল, আমরা অতি দুরাবস্থায়, অতি টানাটানি ও খুব কষ্টে আছি। সে ইব্রাহীম (আ)-এর নিকট তাদের দুর্দশার অভিযোগ করল । তিনি বললেন, তোমার স্বামী বাড়ী আসলে, তাকে আমার সালাম জানিয়ে বলবে, সে যেন তার ঘরের দরজায় চৌকাঠ বদলিয়ে নেয়। এরপর যখন ইসমাঈল বাড়ী আসলেন, তখন তিনি যেন (তার পিতা ইব্রাহীম (আ)-এর আগমনের) কিছুটা 'আভাস পেলেন। তখন তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে কেউ কি এসেছিল? স্ত্রী বলল, হা ।এমন এমন আকৃতির একজন বৃদ্ধ লোক এসেছিলেন এবং আমাকে আপনার সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। আমি তাকে আপনার সংবাদ দিলাম । তিনি আমাকে আমাদের জীবন যাত্রা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আমি তাঁকে জানালাম, আমরা খুব কষ্ট ও অভাবে আছি। ইসমাঈল (আ) জিজ্ঞাসা করলেন, তিনি কি তোমাকে কোন উপদেশ দিয়েছেন ? স্ত্রী বলল, হা । তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যেন আপনাকে তার সালাম পৌছাই এবং তিনি আরো বলেছেন, আপনি যেন আপনার ঘরের দরজার চৌকাঠ বদলিয়ে ফেলেন । ইসমাঈল (আ) বললেন, ইনি আমার পিতা । এ কথা দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন, আমি যেন তোমাকে পৃথক করে দেই । অতএব তুমি তোমার আপন জনদের কাছে চলে যাও । এ কথা বলে, ইসমাঈল (আ) তাকে তালাক দিয়ে দিলেন এবং এ লোকদের থেকে অপর একটি মেয়েকে বিবাহ করলেন । এরপর ইব্রাহীম (আ) এদের থেকে দূরে রইলেন, আল্লাহ্‌ যতদিন চাইলেন । তারপর তিনি আবার এদের দেখতে আসলেন । কিন্তু এবারও তিনি ইসমাঈল (আ)-এর দেখা পেলেন না । তিনি ছেলের বউয়ের নিকট উপস্থিত হলেন এবং তাকে ইসমাঈল (আ) সম্পর্কে জিজ্ঞাসা করলেন । সে বললো, তিনি আমাদের খাবারের খৌজে বেরিয়ে গেছেন। ইব্রাহীম (আ) জিজ্ঞাসা করলেন, তোমরা কেমন আছ? www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।