আস্বিয়া কিরাম (আ) ৫৭ ঘরের দিকে মুখ করে দাড়ালেন । তারপর তিনি দু'হাত তুলে এ দু'আ করলেন, আর বললেন, “হে আমার প্রতিপালক! আমি আমার পরিবারের কতকে আপনার সম্মানিত ঘরের নিকট এক অনুর্বর উপত্যকায় ... ... যাতে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে। (১৪৪ ৩৭) (এ দু'আ করে ইব্রাহীম (আ) চলে গেলেন) আর ইসমাঈলের মা ইসমাঈলকে স্বীয় স্তন্যের দুধ পান করাতেন এবং নিজে এঁ মশক থেকে পানি পান করতেন । অবশেষে মশকে যা পানি ছিল তা ফুরিয়ে গেল । তিনি নিজে পিপাসিত হলেন, এবং তীর (বুকের দুধ শুকিয়ে যাওয়ায়) শিশু পূত্রটিও পিপাসায় কাতর হয়ে পড়ল । তিনি শিশুটির প্রতি দেখতে লাগলেন পিপাসায় তার বুক ধড়ফড় করছে অথবা রাবী বলেন, সে মাটিতে পড়ে ছটফট করছে । শিশুপুত্রের এ করুন অবস্থার প্রতি তাকানো অসহনীয় হয়ে পড়ায় তিনি সরে গেলেন আর তীর অবস্থানের সংলগ্ন পর্বত ‘সাফা’ কে একমাত্র তার নিকটমত পর্বত হিসাবে পেলেন। এরপর তিনি তার উপর উঠে দাড়ালেন আর ময়দানের দিকে তাকালেন । এদিকে সেদিকে তাকিয়ে দেখলেন, কোথায়ও কাউকে দেখা যায় কিনা ? কিন্তু তিনি কাউকে দেখতে পেলেন না । তখন 'সাফা' পর্বত থেকে নেমে পড়লেন । এমন কি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌছলেন, তখন তিনি তীর কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন শ্রান্ত-ক্লান্ত মানুষের ন্যায় ছুটে চললেন । অবশেষে ময়দান অতিক্রম করে ‘মারওয়া’ পাহাড়ের নিকট এসে তার উপর উঠে দাড়ালেন । তারপর এদিকে সেদিকে তাকালেন, কাউকে দেখতে পান কিনা ? কিন্তু কাউকেই দেখতে পেলেন না। এমনিভাবে সাতবার দৌড়াদৌড়ি করলেন ইব্ন আব্বাস (রা) বলেন, নবী স্লইবু বলেছেন, এজন্যই মানুষ (হজ্জ বা উমরার সময়) এ পাহাড়দ্বয়ের মধ্যে সায়ী করে থাকে । এরপর তিনি যখন মারওয়া পাহাড়ে উঠলেন, তখন একটি শব্দ শুনতে পেলেন এবং তিনি নিজেকেই নিজে বললেন, একটু অপেক্ষা কর । (মনোযোগ দিয়ে শুনি৷) তিনি একাগ্ৰচিত্তে শুনলেন । তখন তিনি বললেন, তুমি তো তোমার শব্দ শুনিয়েছ, আর আমিও শুনেছি) । যদি তোমার. কাছে কোন সাহায্যকারী থাকে (তাহলে আমাকে সাহায্য কর) । হঠাৎ যেখানে যমযম কুপ অবস্থিত সেখানে তিনি একজন ফিরিশৃতা দেখতে পেলেন । সেই ফিরিশৃতা আপন পায়ের গোড়ালি দ্বারা আঘাত করলেন অথবা তিনি বলেছেন, আপন ডানা দ্বারা আঘাত করলেন । ফলে পানি বের হতে লাগল । তখন হাযেরা (আ)-এর চারপাশে নিজ হাতে বাঁধা দিয়ে একে হাউযের ন্যায় করে দিলেন এবং হাতের কোষভরে তীর মশকটিতে পানি ভরতে লাগলেন । তখনো পানি উপছে উঠতে থাকলো । ইব্ন আব্বাস (রা) বলেন, নবী রই বলেছেন, ইসমাঈলের মাকে আল্লাহ্ রহম করুন । যদি তিনি বীধ না দিয়ে যমযমকে এভাবে ছেড়ে দিতেন কিংবা বলেছেন, যদি কোষে ভরে পানি মশকে জমা না করতেন, তাহলে যমযম একটি কুপ না হয়ে একটি প্রবহমান ঝর্ণায় পরিণত হতো । রাবী বলেন, তারপর হাযেরা (আ) পানি পান করলেন, আর শিশু পুত্রকেও দুধ পান করালেন, তখন ফিরিশৃতা তাকে বললেন, আপনি ধ্বংসের কোন আশংকা করবেন না । কেননা এখানেই আল্লাহ্র ঘর রয়েছে। এ শিশুটি এবং তার পিতা দু'জনে মিলে এখানে ঘর নির্মাণ করবে এবং আল্লাহ্ তার আপনজনকে কখনও ধ্বংস করেন না । এ সময় আল্লাহ্র ঘরের স্থানটি যমীন থেকে টিলার ন্যায় উঁচু ছিল । বন্যা আসার ফলে তার ডানে বামে ভেঙ্গে যাচ্ছিল । এরপর হাযেরা (আ) এভাবেই দিন যাপন করছিলেন। অবশেষে (ইয়ামান দেশীয়) জুরহুম গোত্রের একদল লোক তাদের কাছ দিয়ে অতিক্রম করছিল । অথবা রাবী বলেন, জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমির পথ ধরে এদিকে আসছিল । তারা মক্কার নীচু ভূমিতে অবতরণ করল এবং তারা দেখতে পেল বৃখারী শরীফ (৬)_৮ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।