ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 06
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৫৩২ বুখারী শরীফ [৩৭৪৫] আহমদ ইব্ন উসমান (র) ......... বারা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ হুল আবু রাফির (হত্যার) উদ্দেশ্যে আবদুল্লাহ ইব্‌ন আতীক ও আবদুল্লাহ ইব্‌ন উতবাকে একদল লোকসহ প্রেরণ করেন । যেতে যেতে তারা দুর্গের কাছে গিয়ে পৌছলে আবদুল্লাহ ইব্‌ন আতীক (রা) তাদেরকে বললেন, তোমরা অপেক্ষা কর । আমি যাই, দেখি কি করে সুযোগ করা যায়। আবদুল্লাহ ইব্‌ন আতীক (রা) বলেন, দুর্গের ভিতর প্রবেশ করার জন্য আমি কৌশল অবলম্বন করব ৷ ইতিমধ্যে তারা একটি গাধা হারিয়ে ফেলল এবং একটি আলো নিয়ে এর সন্ধানে বের হল ৷ তিনি বলেন, আমাকে চিনে ফেলবে আমি এ আশংকা করছিলাম । তাই (কাপড় দিয়ে) আমি আমার মাথা ও পা ঢেকে ফেললাম এবং এমনভাবে বসে রইলাম যেন আমি প্রাকৃতিক আবশ্যক মলমূত্র ত্যাগ করার জন্য বসেছি । এরপর দ্বার রক্ষী ডাক দিয়ে বলল, কেউ ভিতরে প্রবেশ করতে চাইলে এখনই দরজা বন্ধ করার আগে ভিতরে ঢুকে পড়ুন । আমি প্রবেশ করলাম এবং দুর্গের দরজার পার্শ্বে গাধা বাধার স্থানে আত্মগোপন করে থাকলাম । আবূ রাফির নিকট সবাই বসে রাতের খানা খেয়ে গল্প গুজব করল । এভাবে রাতের কিছু অংশ কেটে যাওয়ার পর সকলেই নিজ নিজ বাড়ীতে চলে গেল । যখন কোলাহল থেমে গেল এবং কোন নড়াচড়া শুনতে পাচ্ছিলাম না। তখন আমি বের হলাম । আব্দুল্লাহ ইব্‌ন আতীক (রা) বলেন, দুর্গের চাবি যে ছিদ্রপথে রাখা হয়েছিল তা আমি পূর্বেই দেখেছিলাম ৷ তাই রক্ষিত স্থান থেকে চাবিটি নিয়ে আমি দুর্গের দরজাটি খুললাম । তিন বলেন, আমি মনে মনে ভাবলাম, কাওমের লোকেরা যদি আমাকে দেখে ফেলে তাহলে সহজেই আমি (পালিয়ে) যেতে পারব । এরপর দুর্গের ভিতরে তাদের যত ঘর ছিল সবগুলোর দরজা আমি বাইরে থেকে বন্ধ করে দিলাম । এরপর সিঁড়ি বেয়ে আবূ রাফির কক্ষে উঠলাম ৷ বাতি নিভিয়ে দেয়া হয়েছিল বলে ঘরটি ছিল ভীষণ অন্ধকার । লোকটি কোথায়, কিছুতেই আমি তা বুঝতে পারছিলাম না । সুতরাং আমি তাকে ডাকলাম, হে আবূ রাফি । সে বলল, কে ডাকছ ? তিনি বলেন, আওয়াজটি লক্ষ্য করে আমি একটু এগিয়ে গেলাম এবং তাকে আঘাত করলাম । সে চীৎকার করে উঠল । এ আঘাতে কোন কাজই হয়নি। এরপর আবার আমি তার কাছে গেলাম, যেন আমি তাকে সাহায্য করব । আমি এবার স্বর পরিবর্তন করে বললাম, হে আবু রাফি' তোমার কি হয়েছে? সে বলল, কি আশ্চর্য ব্যাপার, তার মায়ের সর্বনাশ হোক, এইতো এক ব্যক্তি আমার পুনরায় আমি আঘাত করলাম এবারও কোন কাজ হল না । সে চীৎকার করলে তার পরিবারের সবাই জেগে উঠল । তারপর পুনরায় আমি সাহায্যকারীর ভান করে কণ্ঠস্বরে পরিবর্তন করে তার দিকে এগিয়ে গেলাম । এসময় সে পিঠের উপর চিৎ হয়ে শুয়ে ছিল (এ দেখে) আমি তরবারির অগ্রভাগ তার পেটের উপর রেখে এমন জোরে চাপ দিলাম যে, আমি তার হাড়ের আওয়াজ শুনতে পেলাম । এরপর আমি কাঁপতে কাঁপতে সিঁড়ির নিকট এসে পৌছলাম ৷ ইচ্ছা ছিল নেমে যাব । কিন্তু (নামতে গিয়ে) আছাড় খেয়ে পড়ে গেলাম । এবং এতে আমার পা খানা ভেঙে গেল । সাথে সাথে (পাগড়ী দিয়ে) আমি তা বেঁধে ফেললাম । এবং আস্তে আস্তে হেঁটে সাথীদের নিকট চলে এলাম ! এরপর বললাম, তোমরা যাও এবং রাসূলুল্লাহ শুুহুর-কে সুসংবাদ দাও। আমি তার মৃত্যুসংবাদ না শুনে আসব না । উষালগ্নে মৃত্যু ঘোষণাকারী (প্রাচীরে) উঠে বলল, আমি আবু রাফির মৃত্যু সংবাদ ঘোষণা করছি। আবদুল্লাহ্‌ ইব্‌ন আতীক (রা) বলেন, এরপর আমি উঠে চলতে লাগলাম । এ সময় আমার (পায়ে) কোন ব্যথাই ছিল না। আমার সাথীরা রাসূলুল্লাহ শু: -এর নিকট পৌঁছার আগেই আমি তাদের ধরে ফেললাম এবং (গিয়ে) রাসূলুল্লাহ । শুহুরব-কে তার (আবু রাফির) মৃত্যুর সংবাদ জানালাম । ইফাবা-_২০০২-২০০৩-প্র/৬৭৬১(উ)--৭,২৫০ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।