৫২৬ বুখারী শরীফ যে, আমি তাকে হত্যা করি ? তিনি বললেন, হা । তখন মুহাম্মদ ইব্ন মাসলামা (রা) বললেন, তাহলে আমাকে কিছু (কৃত্রিম) কথা বলার অনুমতি দিন। রাসুলুল্লাহ স্লনঞ্রইু বললেন, হা বল । এরপর মুহাম্মদ ইব্ন মাসলামা (রা) কাব ইব্ন আশরাফের নিকট গিয়ে বললেন, এ লোকটি (রাসূল শ্ললুনন আমাদের কাছে) সাদৃকা চায় । এবং সে আমাদেরকে বহু কষ্টে ফেলেছে তাই (বাধ্য হয়ে) আমি আপনার নিকট কিছু ঝণের জন্য এসেছি ৷ কা'ব ইব্ন আশরাফ বলল, আল্লাহ্র কসম পরে সে তোমাদেরকে আরো বিরক্ত করবে এবং আরো অতিষ্ঠ করে তুলবে ৷ মুহাম্মদ ইব্ন মাসলামা (রা) বললেন, আমরা তো তাকে অনুসরণ করছি । পরিণাম ফল কি দাড়ায় তা না দেখে এখনই তার সঙ্গ পরিত্যাগ করা ভাল মনে করছিনা । এখন আমি : আপনার কাছে এক ওসাক বা দুই ও্সাক খাদ্য ধার চাই । বর্ণনাকারী সুফিয়ান বলেন, আমর (র) আমার নিকট হাদীসখানা কয়েকবার বর্ণনা করেছেন । কিন্তু তিনি এক ওসাক বা দুই ওসাকের কথা উল্লেখ করেননি । আমি তাকে (স্মরণ করিয়ে) বললাম, এ হাদীসে তো এক ওসাক বা দুই ওসাকের কথাটি বর্ণিত আছে । তখন তিনি বললেন, মনে হয় হাদীসে এক ওসাক বা দুই ওসাকের কথাটি বর্ণিত আছে। কা‘ব ইবন আশরাফ বলল, ধারতো পেয়ে যাবে তবে কিছু বন্ধক রাখ । মুহাম্মদ ইবৃন মাসলামা (রা) বললেন, কি জিনিস আপনি বন্ধক চান। সে বলল, তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখ ৷ মুহাম্মদ ইব্ন মাসলামা (রা) বললেন, আপনি আরবের অন্যতম সুশ্রী ব্যক্তি, আপনার নিকট কি করে, আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখব আমরা ? তখন সে বলল, তাহলে তোমাদের পুত্র সন্তানদেরকে বন্ধক রাখ । তিনি বললেন, আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কি করে বন্ধক রাখি ? (কেননা তা যদি করি তাহলে) তাদেরকে এ বলে সমালোচনা করা হবে যে, মাত্র এক ওসাক বা দুই ওসাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে। এটা তো আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর বিষয় । তবে আমরা আপনার নিকট অস্ত্রশস্ত্র বন্ধক রাখতে পারি। রাবী সুফিয়ান বলেন, লামা শব্দের অর্থ হল অন্ত্রশন্ত্র । অবশেষে তিনি (মুহাম্মদ ইব্ন মাসলামা) তাকে (কা'ব ইব্ন আশরাফকে) পুনরায় যাওয়ার ওয়াদা করে চলে আসলেন । এরপর তিনি কা’ব ইব্ন আশরাফের দুধ ভাই আৰৃ'নাইলাকে সঙ্গে করে রাতের বেলা তার নিকট গেলেন । কা’ব তাদেরকে দুর্গের মধ্যে ডেকে নিল এবং সে নিজে (উপর তলা থেকে নিচে নেমে আসার জন্য প্রস্তুত হল । এ সময় তার স্ত্রী বলল, এ সময় তুমি কোথায় যাচ্ছ ? সে বলল, এইতো মুহাম্মদ ইব্ন মাসলামা এবং আমার ভাই আবূ নাইলা এসেছে। (তাদের কাছে যাচ্ছি) আমর ব্যতীত বর্ণনাকরীগণ বলেন যে, কা'বের স্ত্রী বলল, আমি তো এমনই একটি ডাক শুনতে পাচ্ছি যার থেকে রক্তের ফৌটা ঝড়ছে বলে আমার মনে হচ্ছে। কা'ব ইব্ন আশরাফ বলল, মুহাম্মদ ইবৃন মাসলামা এবং দুধ ভাই আবু নাইলা, (অপরিচিত কোন লোক তো নয়) জুদ্র মানুষকে রাতের বেলা বর্শা বিদ্ধ করার জন্য ডাকলে তার যাওয়া উচিৎ । (বর্ণনাকারী বলেন) মুহাম্মদ ইব্ন মাসলামা (রা) সঙ্গে আরো দুই ব্যক্তিকে নিয়ে (তথায়) গেলেন । সুফিয়ানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ‘আমর কি তাদের দু'জনের নাম উল্লেখ করেছিলেন ? উত্তরে সুফিয়ান বললেন, একজনের নাম উল্লেখ করেছিলেন। আমর বর্ণনা করেন যে, তিনি আরো দু'জন মানুষ সাথে করে নিয়ে গিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন, যখন সে (কা'ব ইব্ন আশরাফ) আসবে । আমর ব্যতীত অন্যান্য রাবীগণ (মুহাম্মদ ইব্ন মাসলামার সাথীদের সম্পর্কে) বলেছেন যে (তারা হলেন) আবু আবস্ ইব্ন জাব্র হারিস ইব্ন আওস এবং আব্বাদ ইবন বিশ্র । আমর বলেছেন, তিনি অপর দুই ব্যক্তিকে সাথে করে নিয়ে এসেছিলেন। এবং তাদেরকে বলেছিলেন, যখন Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।