৫৬ বুখারী শরীফ AAS A Archos LS God ll pl sl) Cl. DES NERO sist COUGHS. dt sis di UN ie Js aig JU. NE LG aE BE Eel El al N50 UG el Ud Sl ba Lelgill UG EUS Lal UG U2 Ce le LS EP LEAN Ge reall ea at ATLL OORT JUG. i POE OE EY 93 Lay ll bs JE GL) ONG Lay AAU 3 2 ols AA A - lll EE [৩১২৫ ] আবদুল্লাহ ইবনে মুহাম্মদ (র) ......... সাঈদ ইবনে জুবায়র (রা) থেকে বর্ণিত ইবনে আব্বাস (রা) বলেন, নারী জাতি সর্বপ্রথম কোমরবন্দ বানানো শিখেছে ইসমাঈল (আ)-এর মায়ের (হাযেরা) নিকট থেকে হাযেরা (আ) কোমর্বন্দ লাগাতেন সারাহ (আ) থেকে নিজের মর্যাদা গোপন রাখার জন্য । তারপর (আল্লাহ্র হুকুমে) ইব্রাহীম (আ) হাযেরা (আ) এবং তীর শিশু ছেলে ইসমাঈল (আ)-কে সাথে নিয়ে বের হলেন, এ অবস্থায় যে, হাযেরা (আ) শিশুকে দুধ পান করাতেন। অবশেষে যেখানে কা'বা ঘর অবস্থিত, ইব্রাহীম (আ) তীদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে যমযম কূপের. উপরে অবস্থিত একটি বিরাট গাছের নীচে তাদেরকে রাখলেন । তখন মন্ধায় না ছিল কোন মানুষ না ছিল কোনরূপ পানির ব্যবস্থা । পরে তিনি তাদেরকে সেখানেই রেখে গেলেন। আর এছাড়া তিনি তাদের কাছে রেখে গেলেন একটি থলের মধ্যে কিছু খেজুর এবং একটি মশকে কিছু পরিমাণ পানি। এরপর ইব্রাহীম (আ) ফিরে চললেন । তখন ইসমাঈল (আ)-এর মা পিছু পিছু ছুটে আসলেন এবং বলতে লাগলেন, হে ইব্রাহীম! আপনি কোথায় চলে যাচ্ছেন ? আমাদেরকে এমন এক ময়দানে রেখে যাচ্ছেন, যেখানে না আছে কোন সাহায্যকারী আর না আছে (পানাহারের) কোন ব্যবস্থা । তিনি একথা তাকে বারবার বললেন কিন্তু ইব্রাহীম (আ) তীর দিকে তাকালেন না । তখন হাযেরা (আ) তাকে বললেন, এ (নির্বাসনের) আদেশ কি আপনাকে আল্লাহ্ দিয়েছেন ? তিনি বললেন, হা । হাযেরা (আ) বললেন, তাহলে আল্লাহ্ আমাদেরকে ধ্বংস করবেন না । তারপর তিনি ফিরে আসলেন । আর ইব্রাহীম (আ)ও সামনে চললেন । চলতে চলতে যখন তিনি গিরিপথের বাকে পৌছলেন, যেখানে স্ত্রী ও সন্তান তাকে আর দেখতে পাচ্ছেন না, তখন তিনি কা'বা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।