ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 06
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

' 8৯২ বুখারী শরীফ জন তীরন্দাজ তৈরী হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্য রওয়ানা হয়ে তাদের পদচিহ্ন অনুসরণ করে পথ চলতে আরম্ভ করে। যেতে যেতে তারা এমন স্থানে পৌছে যায় যেখানে অবস্থান করে তারা (সাহাবীগণ) খেজুর খেয়েছিলেন। এতদৃষ্টে তারা (বানু লিহ্‌য়ানের লোকেরা) ইয়াসরিবের খেজুর (এর আঁটি) বলে তাদের পদচিহ্ন অনুসরণ করে তাদেরকে খুঁজতে লাগল । আসিম ও তার সঙ্গীগণ তাদের (আগমন) সম্বন্ধে অনুভব করতে পেরে একটি (পাহাড়ী) স্থানে গিয়ে আশ্রয় নেন । (লিহয়ান) কাওমের লোকেরা তাদেরকে বেষ্টন করে ফেলে তারপর তারা মুসলমানদেরকে নিচে অবতরণ করে আত্মসমর্পণের আহবান জানিয়ে বলল, তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, আমরা তোমাদের কাউকে হত্যা করব না। তখন আসিম ইব্‌ন সাবিত (রা) বললেন, হে আমার সাথী ভাইয়েরা, কাফিরের নিরাপত্তায় আশ্বস্ত হয়ে আমি কখনো নিচে অবতরণ করব না । তারপর তিনি বললেন, হে আল্লাহ্‌! আমাদের খবর আপনার নবীকে জানিয়ে দিন। এরপর তারা মুসলমানদের প্রতি তীর নিক্ষেপ আরম্ভ করল এবং আসিমকে (আরো ছয়জন সহ) শহীদ করে ফেলল । অবশিষ্ট তিনজন, খুবাইব, যায়িদ ইব্‌ন দাসিনা এবং অপর একজন (আবদুল্লাহ . ইব্‌ন তারিক) তাদের ওয়াদা ও প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তাদের নিকট নেমে আসলেন । তারা (শত্ৰুগণ) তাদেরকে কাবু করে নিয়ে নিজেদের ধনুকের তার খুলে তা দিয়ে তাদেরকে বেধে ফেলল । এ দেখে তৃতীয়জন বললেন, এটাই প্রথম বিশ্বাসঘাতকতা ৷ আল্লাহ্‌র কসম, আমি তোমাদের সাথে যাবনা, আমার জন্য তো এদের (শহীদ সাথীদের) আদৰ্শই অনুসরণীয় । অর্থাৎ আমিও শহীদ হয়ে যাব । তারা তাকে বহু টানা হেচড়া করল । কিন্তু তিনি তাদের সাথে যেতে অস্বীকার করলেন । (অবশেষে তারা তাকে শহীদ করে দিল) এরপর খুবাইব এবং যায়িদ ইব্‌ন দাসিনাকে (বন্দী করে) নিয়ে গিয়ে তাদেরকে (মক্কার বাজারে) বিক্রি করে দিল। এটা ছিল বদর যুদ্ধের পরবর্তী ঘটনা । বদর যুদ্ধে খুবাইব যেহেতু হারিস ইব্‌ন আমিরকে হত্যা করেছিলেন। তাই (প্রতিশোধের উদ্দেশ্যে) হারিস ইব্‌ন আমির ইবন নাওফিলের পুত্রগণ তাকে খরীদ করে নিল । খুবাইব তাদের নিকট বন্দী অবস্থায় কাটাতে লাগলেন । এরপর তারা সবাই তাকে হত্যা করার দৃঢ় সংকল্প করল । তিনি হারিসের কোন এক কন্যার নিকট থেকে ক্ষৌরকর্মের জন্য একটি ক্ষুর চেয়ে নিলেন । তার (হারিসের কন্যার) অসতর্ক অবস্থায় তার একটি ছোট বাচ্চা খুবাইবের কাছে গিয়ে পৌছল ৷ সে (হারিসের কন্যা) দেখতে পেল তিনি (খুবাইব) তার বাচ্চাকে কোলে নিয়ে রানের উপর বসিয়ে ক্ষুরখানা হাতে ধরে আছেন । সে (হারিসের কন্যা) বর্ণনা করেছে, (এ দেখে) আমি আতঙ্কিত হয়ে পড়লাম, খুবাইব তা বুঝতে পারলেন, তিনি বললেন, আমি তাকে (শিশুটিকে) হত্যা করে ফেলব বলে তুমি কি ভয় পেয়েছ? আমি কখনো এ কাজ করব না। সে আরো বলেছে, আল্লাহ্র কসম! আমি খুবাইবের মত উত্তম বন্দী আর কখনো দেখেনি আল্লাহ্র কসম একদিন আমি তাকে আঙ্গুরের গুচ্ছ হাতে নিয়ে আঙ্গুর খেতে দেখেছি। অথচ সে লোহার শিকলে বাঁধা ছিল এবং সে সময় মক্কায় কোন ফলও ছিল না । সে (হারিসের কন্যা) বলত, এঁ আঙ্গুরগুলো আল্লাহ্‌ তা'আলা খুবাইবকে রিয্কস্বরূপ দান করেছিলেন। অবশেষে একদিন তারা খুবাইবকে হত্যা করার জন্য যখন হারামের সীমানার বাইরে নিয়ে গেল । তখন খুবাইব (রা) তাদেরকে বললেন, আমাকে দু’ রাকআত সালাত আদায় করার সুযোগ দাও, তারা সুযোগ দিলে তিনি দু’ রাকআত সালাত আদায় করে বললেন, আল্লাহ্র কসম! আমি (মৃত্যু ভয়ে) ভীত হয়ে পড়েছি, তোমরা এ কথা না ভাবলে আমি সালাত আরো দীর্ঘায়িত করতাম । এরপর তিনি এ বলে দু'আ করলেন, হে আল্লাহ্‌ ! তাদেরকে এক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।