আহ্বিয়া কিরাম (আ) ৪৩৩ পৌছলাম এবং ঘোড়ায় আরোহণ করে তাকে খুব দ্রুত ছুটালাম। সে আমাকে নিয়ে ছুটে চলল । আমি প্রায় তাদের নিকট পৌছে গেলাম, এমন সময় আমার ঘোড়াটি হৌচট খেয়ে আমাকে নিয়ে পড়ে গেল । আমিও তার পিঠ থেকে ছিটকে পড়লাম । তারপর আমি উঠে দীড়ালাম এবং তুণের দিকে হাত বাড়ালাম এবং তা থেকে তীরগুলি বের করলাম ও তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য পরীক্ষা করে নিলাম যে আমি তাদের কোন ক্ষতি করতে পারবো কি না । তখন তীরগুলি দুৰ্ভাগ্যবশতঃ এমনভাবে বেরিয়ে এল যে, ভাগ্য নির্ধারণের বেলায় এমনটি হওয়া পছন্দ করি না । আমি পুনরায় ভাগ্য পরীক্ষার ফলাফল অমান্য করে অশ্বারোহণ করে সম্মুখ দিকে অগ্রসর হতে লাগলাম । আমি রাসুলুল্লাহ নল -এর এত নিকটবর্তী হয়ে গেলাম যে তার তিলাওয়াতের আওয়ায শুনতে পাচ্ছিলাম । তিনি (আমার দিকে) ফিরে তাকাচ্ছিলেন কিন্তু আবু বকর (রা) বার বার তাকিয়ে দেখছিলেন। এমন সময় হঠাৎ আমার ঘোড়ায় সামনের পা দু'টি হীটু পর্যন্ত মাটিতে গেড়ে গেল এবং আমি তার উপর থেকে পড়ে গেলাম । তখন ঘোড়াটিকে ধমক দিলাম, সে দাড়াতে ইচ্ছা করল, কিন্তু পা দু'টি বের করতে পারছিল না। অবশেষে যখন ঘোড়াটি সোজা হয়ে দাড়িয়ে উঠল, তখন হঠাৎ তার সামনের পা দুটি যেস্থানে গেড়ে ছিল সেস্থান থেকে ধুঁয়ার ন্যায় ধূলি আকাশের দিকে উঠতে লাগল । তখন আমি তীর দিয়ে ভাগ্য পরীক্ষা করলাম । এবারও যা আমার অপছন্দনীয় তা-ই প্রকাশ পেল । তখন উচ্চস্বরে তাদের নিরাপত্তা চাইলাম । এতে তীরা থেমে গেলেন. এবং আমি আমার ঘোড়ায় আরোহণ করে এলাম । আমি যখন ইত্যাকার অবস্থায় বার বার বাধাপ্রাপ্ত ও বিপদে পতিত হচ্ছিলাম তখনই আমার অন্তরে এ বিশ্বাস বদ্ধমূল হয়েছিল যে রাসূল হু -এর এ মিশনটি অচিরেই প্রভাব বিস্তার করবে । তখন আমি তাকে বললাম আপনার কওম আপনাকে ধরে দিতে পারলে একশ উট পুরস্কার ঘোষণা করেছে । মক্কায় কাফিরগণ তার সম্পর্কে যে ইচ্ছা করেছে তা তাকে জানালাম ৷ এবং আমি তাদের জ্রন্য কিছু খাবার ও অন্যান্য সামগ্রী পেশ করলাম । তীরা তা থেকে কিছুই নিলেন না। আর আমার কাছে এ কথা ছাড়া কিছুই চাইলেন না, আমাদের সংবাদটি গোপন রেখ। এরপর আমি আমাকে একটি নিরাপত্তা লিপি লিখে দেওয়ার জন্য তাকে অনুরোধ করলাম । তখন তিনি আমের ইবন ফুহাইরাকে আদেশ করলেন। তিনি একখন্ড চামড়ায় তা লিখে দিলেন। তারপর রাসুলুল্লাহ নল রওয়ানা দিলেন। ইব্ন শিহাব (র) বলেন, উরওয়া ইব্ন যুবায়র (রা) : আমাকে বলেছেন, পথিমধ্যে যুবায়রের সঙ্গে নবী লুই -এর সাক্ষাত হয়। তিনি মুসলমানদের একটি বাণিজ্যিক কাফেলার সাথে সিরিয়া থেকে ফিরছিলেন । তখন যুবায়র (রা) রাসূলুল্লাহ শুহুহুন ও আবূ বকর (রা) কে সাদা রঙ্গের পোশাক দান করলেন এদিকে মদীনায় মুসলিমগণ শুনলেন যে নবী লু মক্কা থেকে মদীনার পথে রওয়ানা হয়েছেন। তাই তারা প্রত্যহ সকালে মদীনার (বাইরে) হার্রা পর্যন্ত গিয়ে অপেক্ষা করতে থাকেন, দুপুরে রোদ প্রখর হলে তারা ঘরে ফিরে- -আসতেন। একদিন তারা পূর্বাপেক্ষা অধিক সময় অপেক্ষা করার পর নিজ নিজ গৃহে ফিরে গেলেন। এমন সময় একজন ইয়াহুদী তার নিজ প্রয়োজনে একটি টিলায় আরোহণ করে এদিক ওদিক কি যেন দেখছিল । তখন সে নবী শুনহ ও তার সাথী সঙ্গীদেরকে সাদা পোশাক পরিহিত অবস্থায় মরীচিকাময় মরুভূমির উপর দিয়ে আগমন করতে দেখতে পেল । ইয়াহুদী তখন নিজেকে সংবরণ করতে না পেরে উচ্চস্বরে চীৎকার করে বলে উঠল, হে আরব সম্পৃদায়! এইতো সে ভাগ্যবান ব্যক্তি যার জন্য তোমরা অপেক্ষা করছ । মুসলিমগণ তাড়াতাড়ি হাতিয়ার তুলে নিয়ে এবং মদীনার হাররার উপকণ্ঠে গিয়ে রাসূলুল্লাহ এইই সঙ্গে মিলিত হলেন । তিনি বুখারী শরীফ (৬)_৫৫ Www.eelm:weebly.com
— পৃষ্ঠা ৪২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।