৪৩২ বুখারী শরীফ একটি গ্রহণ করুন । রাসূলুল্লাহ শ্রলহ্ু বললেন, (ঠিক আছে) তবে মূল্যের বিনিময়ে । আয়েশা (রা) বলেন, আমরা তাদের জন্য যাবতীয় ব্যবস্থা দ্রততার সহিত সম্পন্ন করলাম এবং একটি থলের মধ্যে, তাদের খাদ্যসামগ্ৰী প্রস্তুত করে দিলাম । আমার বোন আসমা বিনতে আবূ বকর (রা) তার কোমর বন্ধের কিছু অংশ কেটে সে থলের মুখ বেঁধে দিলেন । এ কারণেই তাঁকে ‘জাতুন নেতাক’ (কোমর বন্ধ বিশিষ্ট) বলা হত । আয়েশা (রা) বলেন, রাসুলুল্লাহ শ্লুহ্বব ও আবূ বকর (রা) (রওয়ান হয়ে) সাওর পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন । তীরা সেখানে তিনটি রাত অবস্থান করলেন। আবদুল্লাহ ইব্ন আবূ বকর (রা) তাদের পাশেই রাত্রি যাপন করতেন । তিনি ছিলেন একজন তীক্ষ্ম বুদ্ধিসম্পন্ব তরুণ ৷ তিনি শেষ রাত্রে ওখান থেকে বেরিয়ে মক্কায় রাত্রি যাপনকারী কুরাইশদের সহিত ভোর বেলায় মিলিত হতেন এবং তাদের দু'জনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হত তা মনোযোগ দিয়ে শুনতেন, ও স্মরণ রাখতেন । যখন আঁধার ঘনিয়ে আসত তখন তিনি সংবাদ নিয়ে তাদের উভয়ের কাছে যেতেন। আবূ বকর (রা)-এর গোলাম আমির ইব্ন যুহাইরা তাদের কাছেই দুধালো বকরীর পাল চড়িয়ে বেড়াত । রাত্রের কিছু সময় অতিবাহিত হওয়ার পর সে বকরীর পাল নিয়ে তাঁদের নিকটে যেত এবং তাঁরা দু'জন দুধ পান করে আরামে রাত্রিযাপন করতেন । তারা বকরীর দুধ দোহন করে সাথে সাথেই পান করতেন । তারপর শেষ রাতে আমির ইব্ন ফুহাইরা বকরীগুলি হাঁকিয়ে নিয়ে যেত । এ তিনটি রাতের প্রত্যেক রাতে সে এরূপই করল । রাসূলুল্লাহ স্ব আবূ বকর (রা) বনী আবদ ইব্ন আদি গোত্রের এক ব্যক্তিকে পারিশ্রমিকের বিনিময়ে ‘খির্রীত’ পথ প্রদর্শক হিসাবে নিযুক্ত করেছিলেন। পারদর্শী পথ প্রদর্শককে ‘খির্রীত’ বলা হয়। আদী গোত্রের সাথে তার বন্ধুত্ব ছিল। সে ছিল কাফির কুরাইশের ধর্মাবলম্বী । তারা উভয়ে তাকে বিশ্বস্ত মনে করে তীদের উট দু'টি তার হাতে দিয়ে দিলেন এবং তৃতীয় রাত্রের পরে সকালে উট দু*টি সাওর গুহার নিকট নিয়ে আসার প্রতিশ্রুতি গ্রহণ করলেন। আর সে যথা সময়ে তা পৌছিয়ে দিল । আর আমির ইব্ন ফুহাইরা ও পথপ্রদর্শক তাদের উভয়ের সঙ্গে চলল । প্রদর্শক তাদের নিয়ে উপকূলের পথ ধরে চলতে লাগল । ইব্ন শিহাব (র) ..... বলেন, আবদুর রাহমান বলেছেন, তিনি সুরাকা ইব্ন জু‘শুমকে বলতে শুনেছেন যে, আমাদের নিকট কুরাইশী কাফিরদের দূত আসল এবং রাসূলুল্লাহ শ্লব, ও আবূ বকর (রা) এ দুই জনের যে' কোন একজনকে যে হত্যা করবে অথবা বন্দী করতে পারবে তাকে (একশ উট) পুরস্কার দেওয়ার ঘোষণা দিল। আমি আমার কওযম বনী মুদলীজের এক মজলিসে বসা ছিলাম । তখন তাদের নিকট থেকে এক ব্যক্তি এসে আমাদের নিকটে দাড়াল । আমরা বসাই ছিলাম ৷ সে বলল, হে সুরাকা, আমি এই মাত্র উপকূলের পথে কয়েকজন মানুষকে যেতে দেখলাম । আমার ধারণা, এরা মুহাম্মদ ন ও তার সহগাসমীগণ হবেন। সুরাকা বলেন, আমি বুঝতে পারলাম যে এঁরা তারাই হবেন। কিন্তু তাকে বললাম, এরা তারা নয়, বরং তুমি অমুক অমুককে দেখেছ । এরা এই মাত্র আমাদের সম্মুখ দিয়ে চলে গেল । তারপর আমি কিছুক্ষণ মজলিসে অবস্থান করে (বাড়ী) চলে এলাম এবং আমার দাসীকে আদেশ করলাম, তুমি আমার ঘোড়াটি বের করে নিয়ে যাও এরং অমুক টিলার আড়ালে ঘোড়াটি ধরে দাড়িয়ে থাক । আমি আমার বর্শা হাতে নিলাম এবং বাড়ীর পিছন দিয়ে বেরিয়ে পড়লাম । বর্শাটির এক প্রান্ত হাতে ধরে অপর প্রান্ত মাটি সংলগ্ন অবস্থায় আমি টেনে নিয়ে চলছিলাম এ অবস্থায় বৰ্শার মাটি সংলগ্ন অংশ দ্বারা মাটির উপর রেখাপাত করতে করতে আমার ঘোড়ার নিকট গিয়ে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।