ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 06
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

আম্বিয়া কিরাম (আ) . 8৩১ ডেকে পাঠান । সে এল । তারা তাকে বলল, তোমার আশ্রয় প্রদানের কারণে আমরাও আবূ বকরকে আশ্রয় দিয়েছিলাম.এই শর্তে যে, তিনি তার রবের ইবাদত তার ঘরে করবেন কিন্তু সে শর্ত তিনি লংঘন করেছেন এবং নিজ গৃহের পাশে একটি মসজিদ তৈরী করে প্রকাশ্যে সালাত ও তিলওয়াত আরম্ভ করেছেন। আমাদের ভয় হচ্ছে, আমাদের মহিলা ও সন্তানরা ফিতনায় পড়ে যাবে। কাজেই তুমি তাকে নিষেধ করে দাও । তিনি তার রবের ইবাদত তার গৃহে সীমাবদ্ধ রাখতে পছন্দ করলে, তিনি তা করতে পারেন। আর যদি তিনি তা অস্বীকার করে প্রকাশ্যে তা করতে চান তবে তাকে তোমার আশ্রয় প্রদান ও দায় দায়িত্বকে প্রত্যার্পণ করতে বল । আমরা তোমার আশ্রয় প্রদানের ব্যাপারে বিশ্বাসঘাতকতা করাকে অত্যন্ত অপছন্দ করি, আবার আবু বকরকেও এভাবে প্রকাশ্যে ইবাদত করার জন্য ছেড়ে দিতে পারিনা । আয়েশা (রা) বলেন, ইবৃন দাগিনা এসে আবূ বকর (রা) -কে বলল, আপনি অবশ্যই জানেন যে, কী শর্তে আমি আপনার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম । আপনি হয়ত তাতে সীমিত থাকবেন অন্যথায় আমার জিন্মাদারী আমাকে ফিরত দিবেন। আমি এ কথা আদৌ পছন্দ করিনা যে আমার সাথে চুক্তিবদ্ধ এবং আমার আশ্রয়প্রাপ্ত ব্যক্তির প্রতি বিশ্বাসঘাতকতার অপবাদ আরববাসীর নিকট প্রকাশিত হউক । আবূ বকর (রা) তাকে বললেন, আমি তোমার আশ্রয় তোমাকে ফিরিয়ে দিচ্ছি। আমি আমার আল্লাহ্র আশ্রয়ের উপই সন্তুষ্ট আছি। এ সময় নবী হহই মক্কায় ছিলেন। নবী শুদ্ব মুসলিমদের বললেন, আমাকে তোমাদের হিজরতের স্থান (স্বপ্নে) দেখান হয়েছে। সে স্থানে খেজুর বাগান রয়েছে এবং তা দুইটি প্রস্তরময় প্রান্তরে অবস্থিত । এরপর যারা হিজরত "গিয়েছিলেন, তাদেরও অধিকাংশ সেখান থেকে ফিরে মদীনায় চলে আসলেন। আবূ বকর (রা)ও মদীনায় দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন । তখন রাসূলুল্লাহ হই তাকে বললেন, তুমি অপেক্ষা কর । আশা করছি আমাকেও অনুমতি দেওয়া হবে। আবূ বকর (রা) বললেন, আমার পিতা আপনার জন্য কুরবান! আপনিও কি হিজরতের আশা করছেন ? তিনি বললেন, হাঁ । তখন আবূ বকর (রা) রাসুলুল্লাহ হু: এর সাহচার্য লাভের জন্য নিজেকে হিজরত থেকে বিরত রাখলেন এবং তার নিকট যে দু'টি উট ছিল এ দুটি চার মাস পর্যন্ত (ঘরে রেখে) বাবলা গাছের পাতা (ইত্যাদি) খাওয়াতে থাকেন। ইব্ন শিহাব উরওয়া (রা) সূত্রে আয়েশা (রা) থেকে বর্ণনা ক্রেন যে, তিনি বলেছেন, ইতিমধ্যে একদিন আমরা ঠিক দুপুর বেলায় আবূ বকর (রা) এর ঘরে বসাছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে আবূ বকরকে সংবাদ দিল যে, রাসূলুল্লাহ শহৰ মাথা ঢাকা অবস্থায় আসছেন। তা এমন সময় ছিল যে সময় তিনি পূর্বে কখনো আমাদের এখানেআসেননি। আবূ বকর (রা) তীর আগমন বার্তা শুনে বললেন, আমার মাতাপিতা তাঁর প্রতি কুরবান ৷ আল্লাহ্র কসম, তিনি এ সময় নিশ্চয় কোন গুরুত্বপূর্ণ বিষয়ের কারণেই আসছেন। রাসূলুল্লাহ সন পৌছে (প্রবেশের) অনুমতি চাইলেন । তাকে অনুমতি দেয়া হল । প্রবেশ করে নবী লই আবূ বকরকে বললেন, এখানে অন্য যারা আছে তাদের বের করে দাও । আবু বকর (রা) বললেন, ইয়া রাসূলুল্লাহ! আমার পিতামাতা আপনার প্রতি কুরবান! এখানেতো আপনারই পরিবার । তখন তিনি বললেন, আমাকেও হিজরতের অনুমতি দেয়া হয়েছে। আবূ বকর (রা) বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান! আমি আপনার সফর সঙ্গী হতে ইচ্ছুক । রাসুলুল্লাহ শ্রুল্ বললেন, ঠিক আছে। আবু বকর (রা) বললেন, ইয়া রাসূলুল্লাহ! আমার পিতামাতা কুরবান! আমার এ দু'টি উট্‌ থেকে আপনি যে কোন www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।