ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 06
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

8৩০ বুখারী শরীফ লই ££ A & As পণ দি] J “AS co A FE hg টা LEA APE to 8 dl Js ulsasaY¥l lal, i “A s! — DY] 4A ইয়াহ্‌ইয়া ইব্‌ন বুকায়র (র) ......... নবী সহধর্মিণী আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার মাতা পিতাকে কখনো ইসলাম ব্যতীত অন্য কোন দীন পালন করতে দেখি নি এবং এমন কোন দিন অতিবাহিত হয়নি যেদিন সকালে কিংবা সন্ধ্যায় রাসূলুল্লাহ শুর আমাদের বাড়ীতে আসেন্ব নি। যখন মুসলমানগণ (মুশ্রিকদের নির্যাতনে) অতিষ্ঠ হয়ে পড়লেন, তখন আবূ বকর (রা) হিজরত করে আবিসিনিয়ায় যাওয়ার উদ্দেশ্যে বের হলেন। অবশেষে বারকুল গিমাদ (নামক স্থানে) পৌছলে ইব্ন দাগিনার সাথে তার সাক্ষাত হয়। সে ছিল তার গোত্রের নেতা । সে বলল, হে আবূ বকর, কোথায় যাচ্ছেন? উত্তরে আবূ বকর (রা) বললেন, আমার স্ব-জাতি আমাকে বের করে দিয়েছে। তাই আমি মনে করছি, পৃথিবীতে ঘুরে বেড়াব এবং আমার প্রতিপালকের ইবাদত করব । ইব্ন দাগিনা বলল, হে আবূ বকর (রা) আপনার মত ব্যক্তি (দেশ থেকে) বের হতে পারে না এবং বের করাও হতে পারে না। আপনি তো নিঃস্বদের জন্য উপার্জন করে দেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অক্ষমদের বোঝা নিজে বহন করেন, মেহমানের মেহমানদারী করে থাকেন এবং সত্য পথের পথিকদের বিপদ আপদে সাহায্য করেন । সুতরাং আমি আপনাকে আশ্রয় দিচ্ছি, আপনাকে সর্বপ্রকার সাহায্য ও সহযোগিতার অঙ্গীকার করছি। আপনি ফিরে যান এবং নিজ শহরে আপনার রবের ইবাদত করুন ।. আবূ বকর (রা) ফিরে এলেন তার সঙ্গে ইব্ন দাগিনাও এল । ইব্ন দাগিনা বিকেল বেলা কুরাইশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের নিকট গেল এবং তাদের বলল, আবূ বকরের মত লোক দেশ থেকে বের হতে পারে না এবং তাকে বের করে দেওয়া যায় না। আপনারা কি এমন ব্যক্তিকে বের করবেন, যে নিঃস্বদের জন্য উপার্জন করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অক্ষমের বোঝা নিজে বৃহন করেন, মেহমানের মেহমানদারী করেন এবং ন্যায়ের উপর থাকার দরুন বিপদ এলে সাহায্য করেন ইব্ন দাগিনার আশ্রয়দান কুরাইশগণ মেনে নিল, এবং তারা ইব্‌ন দাগিনাকে বলল, তুমি আবূ বকরকে বলে দাও, তিনি যেন তাঁর রবের ইবাদত তাঁর ঘরে করেন। সালাত তথায়ই আদায় করেন, ইচ্ছা মাফিক কুরআন তিলাওয়াত করেন। কিন্তু এর দ্বারা আমাদের যেন কষ্ট না দেন। আর এসব যেন প্রকাশ্যে না করেন। কেননা, আমরা আমাদের মেয়েদের ও ছেলেদের ফিত্নায় পড়ে যাওয়ার আশঙ্কা করি । ইব্‌ন দাগিনা এসব কথা আবূ বকর (রা)-কে বলে দিলেন। সে মতে কিছুকাল আবু বকর (রা) নিজের ঘরে তার রবের ইবাদত করতে লাগলেন । সালাত প্রকাশ্যে আদায় করতেন না এবং ঘরেই কোরআন তিলওয়াত করতেন । এরপর আবূ বকরের মনে (একটি মসজিদ নির্মাণের কথা) উদিত হল । তাই তিনি তার ঘরের পাশেই একটি মসজিদ তৈরী করে নিলেন । এতে তিনি সালাত আদায় করতে ও কুরআন পড়তে লাগলেন । এতে তার কাছে মুশরিক মহিলা ও যুবকগণ ভীড় জমাতে লাগল । তারা আবূ বকর (রা)-এর একাজে বিস্মিত হত এবং তীর দিকে তাকিয়ে থাকত । আবূ বকর (রা) ছিলেন একজন ক্ৰন্দনশীল ব্যক্তি, তিনি যখন কুরআন পড়তেন তখন তার চোখের অশ্রু সামলিয়ে রাখতে পারতেন না। এ ব্যাপারটি মুশরিকদের মধ্যে নেতৃস্থানীয় কুরাইশদের আতঙ্কিত করে তুলনল্দ এবং তারা ইব্‌ন দাগিনাকে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।